পাঁচ দিনের সফরে মার্শাল আর্ট কসরত, ঐতিহ্যবাহী নাচ, বাদ্যযন্ত্রের পরিবেশনা এবং অ্যাক্রোবেটিক উপস্থাপনা নিয়ে বাংলাদেশ আসছেন চীনের তিয়ানজিনের শিল্পীরা। চীনের নতুন বছর উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ সেন্টার এবং বাংলাদেশের চীনা দূতাবাসের আয়োজনে হচ্ছে এ অনুষ্ঠান।
বৃহস্পতিবার দুপুর ১২টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার ষষ্ঠ তলায় এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ সেন্টারের সভাপতি মো. দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রানা, বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের সাংস্কৃতিক সচিব চেন সুয়াং ও পৃষ্ঠপোষক হুয়েই বাংলাদেশের উপব্যবস্থাপনা পরিচালক বাই হেইবিন ও গণসংযোগ পরিচালক এডি ঝ্যাং।
তিয়ানজিন আর্ট গ্রুপ ১৫ জানুয়ারি ঢাকা আসবে। ১৭ ও ১৮ জানুয়ারি তারা তাদের পরিবেশনা উপস্থাপন করবে। এর মধ্যে রয়েছে মার্শাল আর্টের নানা কসরত, ফুল সংক্রান্ত নাচ, বাদ্যযন্ত্রে সিল্ক রোড বিষয়ক সুর ও ঘূর্ণায়মান কম্বল কিংবা সাইকেল নিয়ে অ্যাক্রোবেটিক শো। ১৯ জানুয়ারি দেশ ছাড়বে দলটি।

Post a Comment