দক্ষিণী সিনেমায় বলিউড নায়িকা হর হামেশাই দেখা যায়। কিন্তু নায়কা! নিশ্চয় মনে পড়ছে না। হ্যাঁ, ‘খিলাড়ি’খ্যাত অক্ষয় কুমার হতে যাচ্ছেন দক্ষিণে অভিনয় করতে যাওয়া প্রথম বলিউড নায়ক।
বলিউড ক্যারিয়ারের ২৫ বছর অতিক্রম করেছেন অক্ষয় কুমার। এ সময়ে এসে তামিল সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে তিনি গর্বিত। তাও আবার রজনীকান্ত অভিনীত ‘রোবট টু’তে ভিলেন চরিত্রে দেখা যাবে তাকে।
শঙ্কর পরিচালিত সিনেমাটির ভিলেন চরিত্রে শোনা গিয়েছিল আমির খান ও আর্নন্ড শোয়ার্জেনেগারের নাম। ডিসেম্বেরে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, অক্ষয় হচ্ছেন ভিলেন।
‘বেবি’ তারকা বলেন, ‘তামিল সিনেমায় প্রথম অভিনয় করা বলিউড অভিনেতা হিসেবে আমি গর্বিত। সিনেমাটির জন্য আমাকে নির্বাচিত করার জন্য সবার কাছে কৃতজ্ঞ।’
অক্ষয় আরও বলেন, ‘দক্ষিণে আমাদের অনেক নায়িকা অভিনয় করেছেন। কিন্তু নায়ক অভিনয় করেননি। এটা করতে পেরে আমি খুশি।’
তিনি জানান, মারাঠি ও পাঞ্জাবি সিনেমায় অভিনয় করেছেন। সামনে গুজরাটি, বিহারি ও বাংলা সিনেমায় নিজের মুখ দেখাতে চান।
শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে অক্ষয়ের নতুন সিনেমা ‘এয়ারলিফট’। ইরাক-কুয়েত যুদ্ধের প্রেক্ষিতে সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে।

Post a Comment