ফের একবার ফেলে আসা জীবন নিয়ে কুরুচিকর মন্তব্যের শিকার হলেন সানি লিওন। তাঁর পর্নস্টার জীবন নিয়ে অসংবেদনশীল মন্তব্য করলেন গীতিকার প্রসূন যোশি। মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার। অন্যদিকে, সানি বলেন প্রসূনকে তিনি চেনেনই না।

রং দে বাসন্তি অনুষ্ঠানে প্রসূন বলেন, 'সানি লিওনের প্রাক্তন পেশা আমি সমর্থন করি না। চাই না যুবসমাজ এর দ্বারা অনুপ্রাণিত হোক।' অন্য কারও পেশা নিয়ে এই ধরনের মন্তব্য কি ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ নয়? এর স্বপক্ষেও যুক্তি রয়েছে প্রসূনের। তিনি বলেন, 'কারও পেশা সম্পর্কে আমার কোনো ব্যক্তিগত মতামত থাকতেই পারে। সব পেশা ভাল নাও হতে পারে। আর ভাল না হলে আমি অবশ্যই তার সমালোচনা করবো। আমরা মাঝে মাঝে কোনো পেশার মাত্রাতিরিক্ত প্রশংসা করে ফেলি। আমাদের মাথায় রাখতে হবে, যে পেশা আমাদের জীবনের সঙ্গে যুক্ত তা যেন সমাজের জন্যও হিতকারক হয়। সমাজের ভাল করে।'
প্রসূনের এই অসংবেদনশীল মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সানির স্বামী ড্যানিয়েল বলেন, 'প্রসূন একজন অপদার্থ। উনি শুধুই প্রচার চান। ব্যর্থ। আপনি কী ভাবেন তা নিয়ে কেউ তোয়াক্কা করে না।'সানি বলেন, 'আমি জানি না প্রসূন যোশি কে। গুগল করে উত্তর দেব।' গুগল করার পর সানি টুইট করেন, 'আমার সম্পর্কে যারা বাজে কথা বলে তাদের সকলের খোঁজ রাখা আমার পক্ষে সম্ভব নয়। আমি নেগেটিভিটি নিয়ে ভাবি না।'
প্রসঙ্গত, তারে জামিন পর, গজনি, ভাগ মিলখা ভাগের মতো ছবির গান লিখেছেন প্রসূন।
Post a Comment