অদ্ভুতুড়ে 10:34 PM






অনলাইন রেডিওতে মুক্তি পাওয়ার পর এবার সিডি আকারে বের হচ্ছে  ‘শক্তি’, ‘ক্ষমা’,  ‘এখনও দুচোখে বন্যা’, দেয়াল’, দাগ, পিয়ানো’সহ একাধিক জনপ্রিয় মিক্সড অ্যালবামের গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ। রোববার প্রিন্স মাহমুদের নতুন মিক্সড অ্যালবাম ‘খেয়ালপোকা’ সিডি আকারে জি-সিরিজের ব্যানারে বের হবে। এতে গান করেছেন ১০ জন শিল্পী।

 রোববার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বেইলি রোডের ক্যাফে থার্টি থ্রিতে ‘খেয়াল পোকা’র সিডি বের হবে। উদ্বোধনীতে উপস্থিত থাকবেন প্রিন্স মাহমুদসহ অ্যালবামের ১০ শিল্পী  তাহসান, তপু, মাহাদি, কনা, এলিটা, ইমরান, মিনার, শামিম, ইভা ও নন্দিতা। মিক্সড অ্যালবামে এককের পাশাপাশি থাকছে দ্বৈত গান।

১৯৯৫ সালে  প্রিন্স মাহমুদের সুর-সংগীতে প্রথম মিশ্র অ্যালবাম ‘শক্তি’ প্রকাশিত হয়। সে হিসেবে প্রিন্স মাহমুদের মিক্সড অ্যালবাম পরিচালনার ২০ বছর পূর্তি হবে ‘খেয়ালপোকা’র মাধ্যমে। এ প্রসঙ্গে প্রিন্স মাহমুদ বলেন, শ্রোতাদের ঠকানোর চেষ্টা করিনি কখনও। শ্রোতারা তার প্রতিদান দিয়েছেন। এবারও দেবেন আশা করি।

নতুন বছরের ৫ জানুয়ারী রবি রেডিওতে প্রকাশ পায় ‘খেয়াল পোকা’র গান।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.