এক বছরে মানুষের ভালো-খারাপ বিভিন্ন রকম স্মৃতি থাকে। ফেসবুকে এগুলো শেয়ারও করছে ব্যবহারকারীরা। এবার ব্যবহারকারীদের সেই খারাপ স্মৃতিগুলো মুছে দিতে এগিয়ে এসেছে ফেসবুক।
আগের বছরগুলোর মতো এ বছরও ফেসবুক নিয়ে এসেছে ইয়ার রিভিউ। গত এক বছরে ব্যবহারকারীরা যা যা শেয়ার করেছেন, তারই একটা ‘ডাউন দ্য মেমরি লেন জার্নি’।
তবে এবার এই স্মৃতির ডায়েরিতে খানিক পরিবর্তন এনেছে ফেসবুক। কোনো মুহূর্ত আপনি শেয়ার করবেন, কোনটা করবেন না, এতদিন এর সবকিছুই ঠিক করে দিত ফেসবুক নিজে। এবার সেই বাছাইয়ের দায়িত্ব আপনার হাতে।
সম্প্রতি ফেসবুকে যুক্ত করা নতুন টুলের মাধ্যমে আপনি আপনার সারা বছরের শেয়ারগুলো একসঙ্গে পেতে পারেন। এরমধ্য থেকে কোনগুলো আপনার পছন্দ তা বাছাই করার সুযোগ আপনি পাবেন। আপনার ফেসবুক একাউন্টে থাকা ছবি বা স্ট্যাটাস দেখে, জেনে, পড়ে আপনি কোনটা আপনার বার্ষিক স্মৃতিতে (মেমোরিতে) রাখতে চান তা করতে পারবেন।কোনো ছাঁকনির ব্যবস্থা না থাকায় গত বছর ফেসবুকের এই অ্যাপ নিয়ে বেশ সমালোচনা হয়েছিল। ইউজার না চাইতেও এমন কিছু মুহূর্ত বছর শেষের স্মৃতি অ্যালবামে জমা পড়ত, যেগুলো অনেকেই ভুলতে চান। ইউজারদের অভিযোগ ছিল, রিভিউ করার নামে খুঁচিয়ে ঘা বাড়াচ্ছে ফেসবুক।
এই বছর তাই আর বিতর্কের পথ মাড়ায়নি এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। কোন স্মৃতি রাখবেন, কোনটা নয় তার দায়িত্ব এখন থেকে আপনারই। ইচ্ছামত এডিট করে নিলেই হলো। ব্যস, খারাপ মুহূর্ত হাওয়া!
Post a Comment