অদ্ভুতুড়ে 11:10 AM


মাটির পিঞ্জিরা সিনেমার পরে এবার এস এম শাহনেওয়াজ সানু নির্মাণ করতে যাচ্ছেন ‘বুকের মাঝে প্রেমের আগুন’ শিরোনামের চলচ্চিত্র। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে এ সিনেমায় গান থাকছে মোট পাঁচটি। এর মধ্যে একটি আইটেম গান থাকবে। ছবিটির আইটেম গানে দেখা যাবে সময়ের জনপ্রিয় মডেল জ্যাকুলিন মিথিলাকে।


এ সিনেমায় অভিনয় করছেন ঢাকাই চলচ্চিত্র চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও চিত্রনায়িকা পরীমনি। এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক এস এম শাহনেওয়াজ সানু বলেন, ‘চলতি মাসের ২০ তারিখ থেকে শুটিং শুরু করা হবে। আগামী ৫ নভেম্বর এ সিনেমার মহরত করা হবে। ঐ দিন একটি গানের রেকর্ডিং করা হবে। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে এ সিনেমায় গান থাকছে মোট পাঁচটি। এর মধ্যে একটি আইটেম গান থাকবে। এ গানেই দেখা যাবে জ্যাকুলিন মিথিলাকে।জ্যাকুলিন মিথিলা বাংলাদেশের নতুন প্রজন্মের মডেল। নিজেকে সাহসী ভাবে উপস্থাপনের মাধ্যমে দ্রুত আলোচনায় আসেন তিনি এবং নতুন প্রজন্মের কাছে বেশ সাড়া ফেলেছেন। 

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.