অদ্ভুতুড়ে 11:07 PM
ফ্ল্যাগশিপ কিলারের তকমা নিয়ে বছর দেড়েক আগে স্মার্টফোনের জগতে প্রবেশ করে চীনা কোম্পানি ওয়ানপ্লাস। ফিচার আর দামের সমন্বয়ে বড় বড় কোম্পানির সবচেয়ে দামি ফোনকে টেক্কা দেয় তাদের ‘ওয়ানপ্লাস ওয়ান’ মডেলটি। গত আগস্টে বাজারে আসে কোম্পানিটির দ্বিতীয় ফোন ওয়ানপ্লাস টু। কিন্তু সেটি তেমন সাড়া ফেলতে পারেনি। তাই কৌশল পাল্টে তিন মাসের মধ্যেই তারা বাজারে আনছে নতুন ফোন- ওয়ান প্লাস এক্স।

আসছে ওয়ান প্লাস এক্স
ওয়ান প্লাস ফোনের সবচে বড় আকর্ষণ এর দাম। ওয়ান প্লাসের মূল্য যেখানে ৩৩০ ডলার ছিল, সেখানে ওয়ান প্লাস এক্সের দাম ধরা হয়েছে মাত্র আড়াইশ ডলার। এই দামে এই কনফিগারেশনের ফোন পাওয়া এক কথায় অসম্ভব।
দাম কম হওয়ায় কনফিগারেশনেও ওয়ান প্লাস টু থেকে কিছুটা পিছিয়ে ওয়ান প্লাস এক্স। স্ন্যাপড্রাগন ৮১০ এর জায়গায় এতে ব্যবহার করা হয়েছে অপেক্ষাকৃত পুরোনো স্ন্যাপড্রাগন ৮০১ চিপসেট। র‌্যাম ৩ গিগাবাইট। ব্যাটারি ২৫২৫ মিলি অ্যাম্পিয়ার। এ ছাড়া বাদ পড়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ইউএসবিসি টাইপ কানেক্টর। ডিসপ্লে আল্ট্রা এইচডি রেজ্যুলেশন থেকে কমে ফুল এইচডি হয়েছে। তবে এমোলেড প্রযুক্তির হওয়ায় ডিসপ্লে উজ্জল ও ঝকঝকে হবে।
প্রথম দর্শনেই ওয়ান প্লাস এক্স মনে করিয়ে দেবে আইফোন ফোর/ফাইভের কথা। ডিজাইনে যেমন সাদৃশ্য রয়েছে; তেমনি পেছনেও ব্যবহার হয়েছে একই রকম পলিশ করা গ্লাস। তবে গ্লাস ব্যাক হওয়ায় এতে খুব সহজেই আঙুলের ছাপ পড়বে যা বিরক্তির কারণ হতে পারে। তবে ওয়ান প্লাস এক্সের একটি লিমিটেড এডিশন বাজারে পাওয়া যাবে যার পেছনে গ্লাসের পরিবর্তে সিরামিক ব্যবহার করা হয়েছে।
ওয়ান প্লাস টুর তুলনায় ফোনটি অনেক স্লিম। এর পুরুত্ব মাত্র ৬.৯ মিলিমিটার। ডিজাইন বদলে গেলেও ওয়ান প্লাস টুর মতোই এর বাম পাশে আছে নোটিফিকেশন স্লাইডার। যা দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে, কি পরিমাণ নোটিফিকেশন ইউজার দেখতে চায়।
ওয়ান প্লাস এক্সের বিল্ট ইন স্টোরেজ ১৬ গিগাবাইট। তবে এবারে যোগ হয়েছে মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ। সেটা ব্যবহার করতে হবে দ্বিতীয় সিমকার্ড স্লটে। ক্যামেরা ১৩ মেগাপিক্সেল হলেও এর ছবির মান খুব একটা সন্তোষজনক নয়। তবে সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা আকৃষ্ট করবে অনেককেই। ৫ নভেম্বর আন্তর্জাতিক বাজারে ছাড়া হবে ওয়ান প্লাস এক্স।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.