অদ্ভুতুড়ে 10:57 AM


বিশ্বের সবচেয়ে বড় আর ঘন রেইন ফরেস্ট দক্ষিণ আমেরিকার আমাজন অরণ্য। ক্রান্তীয় অঞ্চলের আর সব বনের মত এখানেও যথেষ্ট সূর্যের আলো, উষ্ণ আবহাওয়া এবং প্রচুর বৃষ্টিপাতের কারণে ঘন বন দেখা যায়। সবুজে ঢাকা বিস্তীর্ণ এলাকা আমাজন অরণ্য। অনুকূল পরিবেশের কারণে এখানকার গাছ গগনচুম্বী ইমারতের মত উঁচু হতে পারে। ব্রাজিল, কলম্বিয়া, বলিভিয়া, ভেনিজুয়েলা, ইকুয়েডরসহ বেশ কয়েকটি দেশজুড়ে বিস্তৃতি থাকলেও অর্ধেকের বেশি রয়েছে ব্রাজিলে। ৭০ লাখ বর্গ কিলোমিটার বিস্তৃত আমাজন বনের ৫৫ লাখ বর্গ কিলোমিটারই রেইন ফরেস্ট। এর প্রতিটি কোণায় রয়েছে জীবনের স্পন্দন। সবচেয়ে বেশি জীববৈচিত্র দেখা যায় আমাজন বনেই। এখানে উদ্ভিদ ও প্রাণীর বহু অজানা প্রজাতি আবিষ্কৃত হলেও বহু প্রজাতি এখনো আবিষ্কারের অপেক্ষায় আছে বলে বিজ্ঞানীরা মনে করেন। এ বনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। আমাজনের গাছগুলো বায়ুমণ্ডল থেকে কার্বন অক্সাইড শুষে নিয়ে অক্সিজেন ছেড়ে দেয়ার মাধ্যমে অক্সিজেনের মাত্রা ধরে রাখছে। এছাড়া ওষুধের সবচেয়ে বড় প্রাকৃতিক উৎস হিসেবে কাজ করছে আমাজন অরণ্য।
প্রচুর পরিমাণে বড় বড় গাছ থাকায় বনের ভেতর সূর্যের আলো খুব একটা প্রবেশ করে না। এরপরও প্রচুর বৃষ্টিপাতের কারণে বনের ভেতরে আর্দ্র গুমোট আবহাওয়া বিরাজ করে। সেখানকার তাপমাত্রাও বেশি।
প্রকৃতিকে কাছে থেকে দেখতে বহু পর্যটক আমাজন নদী অববাহিকার আমাজন বনে যান। সেখানকার স্থানীয় অধিবাসীদের সাথে কিংবা ট্যুর গাইড নিয়ে আমাজন অরণ্যে হেঁটে বেড়ান। সেখানে এক লাখ কিলোমিটারের মত নদী এবং খাল রয়েছে,  সেখানে নৌকায় ভেসে আমাজনের সৌন্দর্য উপভোগের পাশাপাশি বড় নৌযানে রাত্রিযাপনের ব্যবস্থাও রেখেছে পর্যটন সংস্থাগুলো

ভিডিওতে দেখুন আমাজন:


Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.