বিগ বসের ঘরে নয়া নাটক। ঘরের বাকি সদস্যদের কাছে প্রবল আক্রমণের মুখে পড়া ইরানিয়ান মডেল মন্দনা কারামিকে ঘিরে নাটকের অধ্যায়ে যোগ হলো হাসপাতাল পর্ব। জানা গেছে, মানসিক চাপের কারণে মন্দনাকে বিগ বসের গোপন ঘর থেকে বের করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবশ্য চ্যানেল কর্তৃপক্ষ বলছে রুটিন চেকআপ। বিগ বসে খুবই ইমোশনাল ভূমিকায় দেখা যাচ্ছে এই মন্দনাকে। তবে চাপের কাছে মাঝেমাঝে ভেঙেও পড়ছেন এই ইরানিয়ান মডেল। ক দিন আগে মন্দনাকে চাপ দেওযার জন্য বিগ বস ঘরের তিন সদস্য কিশোওর, সুয়াশ ও প্রিন্সকে জেরার সুরে কথা বলেন হোস্ট সালমান খান।

Post a Comment