অদ্ভুতুড়ে 7:55 PM


‘প্রজাপতি’ ছবিতে গান করার জন্য ২০১১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার (সেরা সংগীতশিল্পী) পান ন্যান্সি। জন্মসূত্রে যশোরের মেয়ে হলেও ন্যান্সি বেড়ে উঠেছেন সোমেশ্বরী নদীর পাড়ের নেত্রকোনায়। ১৯৮৭ সালের ১৩ই ডিসেম্বর জন্মগ্রহণ করেন ন্যান্সি।তার পুরো নাম নাজমুন মুনিরা ন্যান্সি।
 
সংগীত শিল্পী হয়ে ওঠা:
মা জোৎস্না হক ছিলেন শখের শিল্পী। বয়স যখন মাত্র চার বছর তখনই মায়ের কাছে ন্যান্সির গানে হাতেখড়ি। একটু বড় হয়ে উঠার পর তালিম নেন ফরিদপুরের ওস্তাদ তারাপদ দাসের কাছে। আজকের ন্যান্সি হয়ে ওঠার পেছনে চমৎকার একটা গল্প আছে। নেত্রকোনায় থাকাকালীন ন্যান্সির বাসায় এক সন্ধ্যায় ঘরোয়া গানের আসরে তার মামা নজরুল ইসলামের সঙ্গে আসেন বিখ্যাত শিল্পী ফেরদৌস ওয়াহিদ। সেদিন ন্যান্সির গান শুনে তিনি বেশ খুশি হয়েছিলেন এবং ন্যান্সির মাথা ছুঁয়ে আশীর্বাদ করেছিলেন। ফেরদৌস ওয়াহিদ তখন ঢাকায় এসে ছেলে হাবীবের কাছে ন্যান্সির কন্ঠের স্বকীয়তা ও মাধুর্যের প্রশংসা করেন। হাবীব তখন ‘ভালবাসবো বাসবোরে ...’ গানটির কোরাসের জন্য নতুন মেয়ে খুঁজছিলেন। পরে হাবীব ন্যান্সিকে তার স্টুডিওতে ডেকে পাঠান। সেবার ঢাকায় এসে ন্যান্সিকে গানটির কোরাসের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হয়েছিল। কিন্তু সেদিন হাবীব ঠিকই ন্যান্সির জাতটা চিনেছিলেন। তাই তিনি আবারও ন্যান্সিকে ডেকে পাঠান। এবার হাবীব ন্যান্সিকে দিয়ে করিয়ে ফেলেন ফ্রেশ সয়াবিন তেলের চমৎকার একটা জিঙ্গেল। পুরো মিডিয়া জগতে ব্যাপক সাড়া পড়ে যায় নবীন এই শিল্পীর গায়কী নিয়ে। এরপর আর ন্যান্সিকে পিছনে ফিরে তাকাতে হয়নি। জনপ্রিয় অনেক বিজ্ঞাপন, টিভিনাটক আর চলচ্চিত্রে প্লেব্যাক করে ন্যান্সি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
 
প্রেম-ভালোবাসা এবং বিয়ে:
২০০৬ সালের জানুয়ারিতে তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। কিন্তু দু’জনের মধ্যে বোঝাপড়ায় সমস্যা শুরু হওয়ায় ২০১২ সালে আনুষ্ঠানিকভাবে একে অপরকে ডিভোর্স দেন। তাদের দু’জনের ঘরে জন্ম নেয় একমাত্র কন্যা সন্তান রোদেলা। ২০১৩ সালের মার্চে ২য় বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন ন্যান্সি। বরের নাম নাজিমুজ্জামান জায়েদ। বাড়ি ময়মনসিংহ। স্থানীয় পৌরসভায় চাকরি করার পাশাপাশি ব্যবসায়ের সঙ্গে জড়িত আছেন তিনি। ২০১৪ সালের ৯ জানুয়ারি ন্যান্সি-জায়েদ এর সংসার আলোকিত করে জন্ম নেন আরেকটি কন্যা সন্তান। মেয়ের নাম রাখা হয়েছে নায়লা।
১ম স্বামী ও সন্তানের সাথে ন্যান্সি (বায়ে), ২য় স্বামী ও সন্তানের সাথে ন্যান্সি (ডানে)

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.