‘সুপাই’ ইউনাইটেড স্টেট-এর একমাত্র গ্রাম যেখানে চিঠিপত্রও গ্রহণ করা হয় মিউল বা গাধার মতো পশুর সাহায্যে। আপনি যদি ভূমি থেকে গভীরের এই গ্রাম ‘সুপাই’-এ এখনো না যেয়ে থাকেন, তবে এর পিছনে হয়তো যৌক্তিক কারণও থাকতে পারে। কেননা এটি একমাত্র গ্রাম যা প্রায় মাটি থেকে ৩০০০ ফুট গভীরে অবস্থিত। এই দূরবর্তী গ্রামে যাওয়ার একমাত্র পথ হলো পশুর সাহায্য নিয়ে যাওয়া কিংবা হেলিকপ্টার যোগে। অপনি হয়তো এত দূরবর্তী গ্রামে মিউল এর সাহয্যে যেতে পারবেন না, তাই যদি যেতে চান লাগবে হেলিকপ্টার, অর্থাৎ এখানে যাওয়া
কিন্তু সেই অর্থে খুব ব্যয়বহুলও।
ইউনাইটেড স্টেস সেনসাস এর একটি হিসাবে জানানো হয়েছে, এই গ্রামে বাস করে মাত্র ২০৮ জন মানুষ। সুপাই গ্রামটি এতই দূরবর্তী ও গভীর যে, ইউনাইটেড স্টেটস-এর এটি আসলে একমাত্র গ্রাম- যেখানে ডাক বা এ সংক্রান্ত যে কোনো কিছু গ্রহণ করতে হলে মিউল অর্থাৎ গাধা বা এজাতীয় পশুই মাধ্যম। তাই এখানে কোনো কিছু পৌঁছাতে হলে আপনাকে অবশ্যই ন্যূনতম এক সপ্তাহ অপেক্ষা করতে হবে। এখানের সকলেই তাদের চিঠি পায় ‘ডাক গাড়ি’ অর্থাৎ মিউলের মাধ্যমে যারা বিভিন্ন প্যাকেজ বা চিঠিপত্র পৌঁছিয়ে দেয়।
আরো অবাক ব্যাপার হল, প্রত্যেকটি পার্সেল গ্রহণের ক্ষেত্রেই একটি স্পেশাল পোস্টমার্কও আছে। যা ব্যাকপ্যাকারস নামে বেশি পরিচিতি।
ভ্রমণ পিয়াসী মন ও আর্থিক সঙ্গতি থাকলে আপনিও ঘুরে আসতে পারেন পৃথিবীর অন্যতম গভীরের এই গ্রাম থেকে!
Post a Comment