
হোম বাটন থাকবে না পরবর্তী আইফোনে নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল পরবর্তী আইফোনের নকশায় বেশ কিছু পরিবর্তন আনার পরিকল্পনা করছে। বিনিয়োগ ব্যাংক ও সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পিপার জেফরির বিশ্লেষকরা সম্প্রতি এ ধরনের সম্ভাবনার কথা জানিয়ে বলেন, বেশ কিছু পরিবর্তনের মধ্যে হোম বাটন না রাখার কথাও বিবেচনা করছে মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল। পিপার জেফরির বিশ্লেষক জেনে মানস্টার জানান, আইফোনের পরবর্তী সংস্করণে হোম বাটন না থাকার সম্ভাবনা ৫০ শতাংশ। হোম বাটনের পরিবর্তে আইফোনে থ্রিডি টাচ সেবা যোগ হতে পারে। আর হোম বাটনের জায়গাটিকে পর্দার আকার বড় করার জন্য ব্যবহার করা হতে পারে। অথবা এর মাধ্যমে ডিভাইসের আকারও ছোট করে আনা হতে পারে।জেনে মানস্টারের মতে, অ্যাপল তাদের ডিভাইসের বেজেল ছোট করে পর্দার আকার বড় করতে চাইছে। আর এ কারণে তারা পরবর্তী সংস্করণে হোম বাটন নাও রাখতে পারে। ডিভাইসকে পাতলা ও
সরু করতেই এ উদ্যোগ নিতে পারে প্রতিষ্ঠানটি।
Post a Comment