গরমের দিনে রান্না বান্নায় কিছুটা বৈচিত্র্য থাকে। খেতেও ভালো লাগে। যেমন, গরমে উসতে চিংড়ি সজনের ডাল, কাঁচা আমের চাটনি খেতে বেশ মুখরোচক। সজনের ডাল : সজনে টুকরো করে কেটে সামান্য লবণ নিয়ে ভাপ দিয়ে পানি ঝড়িয়ে নিন। এবার একটি পাত্রে মুসুরির ডাল সামান্য মসলা দিয়ে সিদ্ধ বসিয়ে দিন। ডাল সিদ্ধ হয়ে এলে তাতে সজনে বেশি করে পিয়াজ কুঁচি, ২ চামচ সরিষার তেল। সামান্য ধনে পাতা কুঁচি দিয়ে ঢেকে উনানে রাখুন ৫ মিনিট। ঘন হয়ে এলে নামিয়ে ফেলুন। সজনের ডালের গন্ধে ঘর ভরে যাবে।উসতে চিংড়ি : ৭/১০টি চিংড়ি তেলে ভেজে বাদামি করে নিন। কুচানো উসতা, বেশি করে পিয়াজ কুঁচি আর ২/৩টি কাঁচা মরিচ দিয়ে ভাজা চিংড়িগুলো কষিয়ে নিন। সামান্য হলুদ গুঁড়া দিবেন। আধা কাপ পানি দিয়ে হালকা আঁচে রান্না করুন। পানি শুকিয়ে তেল চটচটে হয়ে এলে নামিয়ে ফেলুন। গরম গরম ভাতে পরিবেশন করুন।
Post a Comment