অদ্ভুতুড়ে 1:59 AM
আগামী কয়েক মাসের মধ্যে মুঠোফোন ও আনুষঙ্গিক পণ্যের বাজার ধরতে একটি নিবন্ধিত অংশীদার সংস্থার সাথে কাজ করছে প্রক্রিয়াজাত কোমল পানীয় উৎপাদনকারী বহুজাতিক প্রতিষ্ঠান পেপসিকো।

পেপসিকো’র এক মুখপাত্রের ই-মেইল বার্তার সূত্র উল্লেখ করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মুঠোফোন তৈরির ব্যবসায়ে নামার কোনো পরিকল্পনা নেই প্রতিষ্ঠানটির।

ই-মেইল বার্তায় ওই মুখপাত্র বলেন, ‘সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে অনুমতিক্রমে পেপসি বিভিন্ন ধরনের পণ্য বাজারে আনতে শুরু করেছে, যেগুলোর মধ্যে রয়েছে পোশাক ও আনুষঙ্গিক পণ্যও। এই প্রচেষ্টার ধারাবাহিকতা হিসেবেই তালিকায় যোগ হতে যাচ্ছে অ্যান্ড্রয়েড স্মার্টফোনও। তবে এসব পণ্য সুলভ শুধু চীনে।’

স্মার্টফোনের বাজার ধরতে কোন প্রতিষ্ঠানের সাথে কাজ করছে, কিংবা ফোনের বিষয়ে অন্যান্য কোনো তথ্য বিস্তারিত জানাননি পেপসিকো’র ওই নারী কর্মকর্তা।

প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট মোবিপিকার প্রথম গত ১১ অক্টোবর এই খবরটি জানালেও এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি প্রাথমিকভাবে।












ওয়েবসাইটটিতে জানানো হয়েছিল, আগামী ২০ অক্টোবর পেপসি-পিওয়ান নামের একটি মুঠোফোন বাজারে আনতে পারে পেপসিকো। মুঠোফোনটির ‘নিজস্ব
ধরন থাকলেও এতে তেমন কোনো নতুন উল্লেখযোগ্য বৈশিষ্ট্য থাকবে না।’

প্রসঙ্গত, অনেক আগে থেকেই বেশ কয়েক ধরনের পণ্যের ব্যবসায়ে অনুমোদন নিয়েই নাম লিখিয়েছে পেপসিকো। আন্তর্জাতিক ফুটবলের মাধ্যমে নিজেদের প্রচারণার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের পণ্যের পাশাপাশি গত বছর ডেনমার্কের বিলাসবহুল স্টেরিও ও টেলিভিশন নির্মাতা প্রতিষ্ঠান ব্যাং অ্যান্ড ওলাফসেন এবং ইতালির জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান দেল তোরোর সাথে যুক্ত হয় পেপসিকো।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.