ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের হয়েছে।
জুকারবার্গের বিরুদ্ধে অভিযোগ- বিশ্বের বৃহত্তম প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রাণকেন্দ্র সিলিকন ভ্যালির অভিজাতদের সাথে এক আবাসন ব্যবসায়ীকে পরিচয় করিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন জুকারবার্গ। একটি ভূমিসংক্রান্ত চুক্তির অংশ হিসেবে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি এবং প্রতিশ্রুতি পালন করেননি।
চুক্তির মূল্য ১.৭ মিলিয়ন ডলার ছিল বলে জানিয়েছে ব্লুমবার্গ।
এসব অভিযোগ জুকারবার্গ অস্বীকার করলেও তার অস্বীকৃতি প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার স্যান জোসের একটি আদালত।
আগামী বৃহস্পতিবার মামলার চূড়ান্ত রায় শোনানোর আগে জুকারবার্গের আইনজীবীর যুক্তি শুনবেন বিচারক।

Post a Comment