অদ্ভুতুড়ে 9:15 AM



‘আশিকী’ দিয়ে দর্শকদের মন এরই মধ্যে জয় করে নিয়েছেন নুসরাত ফারিয়া। বলা যায় প্রথম ছবিতে ফারিয়া বাজিমাত করেছেন!  এখন তাঁর খোশমেজাজেই থাকার কথা! কিন্তু  ঢালিউডের নবাগত এই নায়িকা নাকি জীবন নিয়ে বিরক্ত! আজ  বিকেল ৪টায় ফারিয়া নিজের ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, ‘আই অ্যাম নট লাইকিং মাই লাইফ’ (জীবনটাকে ভালো লাগছে না)।

এর কারণ জানতে ফারিয়াকে ফোন দেওয়া হলে তিনি বলেন, ‘আমি ভালো নেই।’
কেন আপনার জীবন ভালো লাগছে না? উত্তরে ফারিয়া বলেন, ‘আমি আমার বাবাকে অনেক বেশি ভালোবাসি। দুই বছর আগে বাবার হার্টে সমস্যা দেখা দিয়েছিল। বাবার হার্টের ওপেন হার্ট সার্জারি করাতে হবে।  কিছুদিন আগে বাবাকে আমি ব্যাংককের একটি হাসপাতালে দেখিয়েছি। সেখানকার চিকিৎসকরা বলেছেন, বাবার দ্রুত সার্জারি করাতে হবে। আমরাও সেটা চাই। কিন্তু ভিসা জটিলতার কারণে এই মুহূর্তে  বাবাকে আমরা দেশের বাইরে নিতে পারছি না। তাই আমার মনটা অনেক খারাপ। বাবাকে ছাড়া আমার জীবন আমি চিন্তা করতে পারি না। তাই এ রকম স্ট্যাটাস দিয়েছি। আমরা আর কিছুদিন ভিসার জন্য অপেক্ষা করব। ভিসা না পেলে দেশেই বাবার সার্জারি করার সিদ্ধান্ত নেব। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’ 

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.