অদ্ভুতুড়ে 8:55 AM



মা দুর্গাকে তাঁর মতো নারী অথবা ঘুরিয়ে বললে, মা দুর্গার মতোই নারী তিনি, এমনটাই বললেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুষ্মিতা সেন।


গত কয়েকদিন মুম্বাইতে চুটিয়ে দুর্গাপূর আনন্দ করেছেন। চেনা-পরিচিতদের পুজাতে গিয়েছেন। কখনও ঢাকের তালে নেচেছেন, কখনও অপার দৃষ্টিতে মা দুর্গার দিকে তাকিয়ে থেকেছেন। হয়তো নিজের জন্যও মনে মনে চেয়ে নিয়েছেন কত কিছু।
আর সবকিছুর পর যখন সাংবাদিকদের প্রশ্নের সামনে পড়ে গিয়েছেন, তখন মুচকি হেসে বলেছেন, তিনি তো মা দুর্গার মতোই নারী। মা দুর্গার কোন গুণ তাঁকে বেশ আকৃষ্ট করে, এই প্রশ্নের উত্তরে প্রাক্তন মিস ইউনিভার্স বলেছেন, মা দুর্গা শক্তিশালী মা, যিনি যেকোনও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেন। এটাই তাঁকে সব থেকে বেশি টানে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.