অদ্ভুতুড়ে 10:48 PM

প্রেম ভিন্ন ভিন্ন দেশ বা সংস্কৃতির বাধা মানে না। কথাটা আবারও প্রমাণ করলেন ইংল্যান্ডের নারী লরেন। ভালোবাসার দুর্নিবার টানে নিজের দেশ-সংস্কৃতি ছেড়ে চলে এসেছেন ভারতীয় নাগরিক অভিরামের কাছে। ভার্চুয়াল যোগাযোগ থেকেই মূলত তাদের মধ্যে গড়ে উঠে এই সম্পর্ক।

অভিরাম পড়ালেখা জন্য বেশ কিছুদিন নিউ জার্সিতে ছিলেন। ফার্মেসির এই ছাত্র সেখানে কাজও করেছেন অনেক দিন। ২০১২ সালে অনলাইনের এক ভেজিটেরিয়ান ফোরামের সদস্য হওয়ার সূত্র ধরে তাদের মধ্যে কথাবার্তা হয়। কিন্তু অভিরাম ভারতে চলে আসায় সরাসরি দেখা-সাক্ষাত বন্ধ হয়ে যায়। অবশ্য অনলাইনে দুজন নিয়মিত চ্যাট করতেন। এরই বদৌলতে তাদের মাঝে প্রেমের সম্পর্ক তৈরি হয় এবং শেষমেশ দুজন মিলে ঠিক করেন বিয়ে করবেন। কিন্তু বেশ কিছু কারণে অভিরামের ইংল্যান্ড যাওয়াটা কঠিন হয়ে পড়ে। ফলে লরেনই বিয়ে করার জন্য ছুটে আসেন ভারতে। লরেন জানিয়েছেন, ভালোই আছেন তিনি। ভারতীয় বধূ হতে পেরে বেশ গর্বিতও এই নিউ জার্সির মেয়ে।

 ভিডিও:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.