মঞ্চ ও হলিউডের বর্ষীয়ান অভিনেত্রী এলিজাবেথ উইলসন আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। হলিউড রির্পোটের এক প্রতিবেদনে বলা হয়েছেন তিনি কানেক্টিকাটের নিজ বাস ভবন নিউ হ্যাভেনে ৯ মে, শরিবার মৃত্যুবরণ করেন।

তার অভিনীত সিনেমার তালিকায় রয়েছে বিশ্বখ্যাত দ্য গ্রাজুয়েট (১৯৬৭)। সিনেমাটিতে তিনি ডাস্টিন হফম্যানের মায়ের ভূমিকায় অভিনয় করেন। এ ছাড়া তিনি চলচ্চিত্র নির্মাতা মাইক নিকোলের সঙ্গে মিলে বেশ কিছু সিনেমাও তৈরি করেন। এই যুগলের অন্যতম নির্মাণ ক্যাচ-২২, দ্য ডে অব দ্য ডলফিন এবং রিগার্ডিং হেনরি।

এমএস উইলসন অভিনীত স্মরণীয় অন্যান্য কাজগুলো- রোজ, দ্য নেমেসিস অব জার্নি ফোন্ডা, ডলি পার্টোন অ্যান্ড লিলি টমলিন নাইন টু ফাইভ। সাত দশকের ক্যারিয়ারে এমএস উইলসন বেশ কিছু সিনেমার চিত্রনাট্যও লিখেছেন। তার উল্লেখযোগ্য রচনাগুলো হলো- দ্য বার্ডস, কুইজ শো অ্যান্ড দ্য অ্যাডামস ফ্যামিলি। টিভির জন্য ইস্ট সাইড/ ওয়েস্ট সাইড, ডক, ডার্ক শ্যাডোস, অল ইন দ্য ফ্যামিলি, অ্যান্ড মাদার প্রভৃতিতে কাজ করেন। একজন মঞ্চকর্মী হিসেবে সুপরিচিত ছিলেন তিনি। মঞ্চে তার অভিষেক হয় ১৯৫৩ সালে ‘পিকনিক’ এর মাধ্যমে। থ্রিপেরি অপেরা, দ্য ইর্ম্পটেন্টনস অব বিং ইয়ারনেস্ট, ইউ কান্ট টেক ইট উইথ ইউ অ্যান্ড অ্যা ডেলিকেট ব্যালেন্স প্রভৃতি প্রযোজনাতেও কাজ করেছেন এলিজাবেথ।
Post a Comment