অদ্ভুতুড়ে 5:29 AM

বড় পর্দায় আসার বয়স তার বেশি নয়। কিন্তু ছোট পর্দা থেকে বড় পর্দায় এসেই নিজের প্রতিভাকে তুলে ধরেন পরী। একের পর এক নতুন ছবিতে চুক্তি সইয়ের মাধ্যমে ঢালিউডের অন্যতম অভিনেত্রী হিসেবে এরই মধ্যে আলাদা ভাবে নজের অবস্থান গড়ে নিয়েয়েছেন পরীমণি। কিন্তু তিনি এবার হঠাৎই কণের সাজে বিয়ের পিরিতে বসেছেন।

 


 
গায়ে বেনারসি শাড়ি। মাথায় টিকলি। নাকে নোলক। হাতে আংটি। কবজিতে জরি। গলায় সোনার হার। সব মিলিয়ে নববধূর সাজে বিয়ের মঞ্চে কনে সেজে বসে আছেন তিনি। পরীমনির পাশেই বসে আছেন বর কায়েস আরজু। পাশে ছিলেন বর ও কনের বাবাও।  তাদের দুই হাত এক করে দিলেন অভিভাবকরা। 


 
তবে এটা কিন্তু বাস্তব জীবনে নয়। শামীমুল ইসলাম শামীম পরিচালিত ‘আমার প্রেম আমার প্রিয়া’ চলচ্চিত্রের শুটিংয়ে গল্পের প্রয়োজনে চিত্রনায়ক কায়েস আরজুকে বিয়ে করেন পরীমণি।

ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রের চিত্রায়ন ১০ মে থেকে গাজীপুরের খতিব খামার বাড়িতে চলছে। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, ডন, রেবেকা, সীমান্ত প্রমুখ।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.