![]() |
| কারিনার জিরো ফিগার ঔষধ খেয়ে |
ঔষধ খেয়ে জিরো ফিগারে বানিয়ে ছিলেন কারিনা কাপুর। সাম্প্রতিক এক ঔষধ কোম্পানি দাবি করেছে, তাদের ঔষধ খেয়েই নাকি ওজন কমিয়ে ছিলেন নবাব বেগম। নিজেদের বিজ্ঞাপনে তাই করিনার ছবিও ব্যবহার করেছেন তাঁরা৷ আর তাতেই বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে করিনাকে।
![]() |
| কারিনার জিরো ফিগার ঔষধ খেয়ে |
সম্প্রতি করিনার নজরে আসে যে, এক ঔষধ কোম্পানির বিজ্ঞাপনে তাঁর ছবি ব্যবহার করা হচ্ছে। যদিও তিনি সে প্রোডাক্ট এনডোর্স করেন না। খোঁজ নিয়ে জানতে পারেন ঔষধ কোম্পানির দাবি, তিনি নাকি তাদের ওষুধ খেয়েই ওজন কমিয়েছিলেন। ১৩ কেজি ওজন কমানোর সে খবর প্রকাশিত হয়েছিল এক ওয়েবসাইটে।
যদিও সে খবরের কোনও সত্যতা নেই বলে দাবি বেবোর৷ তাই বাধ্য হয়েই ওষুধ কোম্পানির বিরুদ্ধে আইনি পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তিনি নিজে এক সময় ফিগার জিরো হলেও, এই ধরনোর কোনও ওষুধ কখনও প্রমোট করেননি। করিনার তরফ থেকে তাই প্রায় ২০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবী করে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাঁর আইনি পরামর্শদাতা।


Post a Comment