অদ্ভুতুড়ে 2:29 AM

ইউনিভার্সাল স্টুডিওস অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের জীবনকাহিনি নির্ভর ছবির প্রথম ট্রেলার উন্মুক্ত করেছে। ছবির নাম রাখা হয়েছে প্রয়াত স্টিভ জবসের নাম অনুসারেই।

 


‘স্টিভ জবস’ ছবিটি পরিচালনা করছেন ড্যানি বয়েল। স্ল্যামডগ মিলিওনেয়ার ছবির জন্য অস্কার জিতেছিলেন ড্যানি। স্টিভ জবস ছবির চিত্রনাট্য লিখেছেন অ্যারন সরকিন। তিনি দ্য সোশ্যাল নেটওয়ার্ক ছবিটির চিত্রনাট্যকার হিসেবে বিখ্যাত হয়েছেন। স্টিভ জবস ছবিতে স্টিভ জবসের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মাইকেল ফাসবেন্ডারকে।

উইনিভার্সাল স্টুডিওসের উন্মুক্ত করা এক মিনিটের ক্লিপে ফাসবেন্ডারকে স্টিভ জবস হিসেবে দেখা যাচ্ছে। ছবিতে অ্যাপলের ম্যাকিন্টোশ বিভাগের মার্কেটিং বিভাগের প্রধান জোয়ানা হফম্যানের চরিত্রে অভিনয় করেছেন কেট উইন্সলেট। অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকের চরিত্রে অভিনয় করেছেন সেথ রোজেন। ছবিতে অ্যাপলের সাবেক প্রধান নির্বাহী জন স্কালির চরিত্রে থাকছেন জেফ ড্যানিয়েলস।
এ বছরের ৯ অক্টোবর মুক্তি পাবে স্টিভ জবস ছবিটি।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.