বিশ্ব ভ্রমণে বের হওয়া তেলহীন সৌরশক্তিচালিত বিমানটি এখন পাড়ি দিচ্ছে প্রশান্ত মহাসাগর। চীন থেকে রওনা দিয়েছে এটি এবং পৌঁছাবে হাওয়াই দ্বীপে। সৌরশক্তিচালিত বিমান নিরাপদে উড্ডয়নের জন্য পরীক্ষামূলকভাবে সোলার ইমপালস-২ নামের বিমানটি বিশ্ব ভ্রমণে বের হয়। একটি যুদ্ধবিমানের ডানার চেয়ে এর ডানা বেশ বড়। তবে ওজন তার চেয়ে অনেক কম। একটি বড় প্রাইভেটকারের চেয়ে এর ওজন কিছুটা বেশি। চীনের নানজিং থেকে শনিবার হাওয়াইয়ের উদ্দেশে রওনা দিয়েছে এটি।
একমাত্র সূর্যের আলো থেকে পাওয়া শক্তি ব্যবহার করেই উড়ছে বিমানটি। মার্চ মাসে দুবাই থেকে বিশ্ব ভ্রমণ শুরু করে সোলার ইমপালস-২। বিমানটির উড়তে শুধু ভালো আবহাওয়া হলেই হয় না, প্রয়োজন হয় মেঘমুক্ত আকাশ। কারণ এর ডানায় ১৭ হাজার ফটোভোলটিক কোষ সূর্য থেকে চার্জ সংরক্ষণ করে, যার শক্তিতে উড়ে চলে এটি। বিমানটি নিয়ে প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছেন পাইলট আন্দ্রে বোর্সবার্গ। গন্তব্যে পৌঁছানোর জন্য একটানা পাঁচ থেকে ছয় দিন বিমান উড়াতে হবে তাকে। এই সময়ের বেশির ভাগাই তাকে জেগে থাকতে হবে। বিমানে তিনি একাই আছেন।
*** ভিডিওটি দেখুন:

Post a Comment