অদ্ভুতুড়ে 2:19 AM
সুইজারল্যান্ডের প্রথম চালকবিহীন গাড়িটি গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো সড়কে নেমেছিল। জুরিখে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছিল গাড়িটি।

অবশ্য দুর্ঘটনা এড়াতে প্রয়োজন হলে যেন গাড়িটির নিয়ন্ত্রণ নেয়া সম্ভব হয়, সেজন্য গাড়িটিতে দু'জন চালক আছেন, তবে নিষ্ক্রিয় তারা গাড়ি চালানোর কাজে কোনোভাবেই হাত লাগাচ্ছেন না।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভক্সওয়াগন প্যাসেট গাড়িটির পরীক্ষামূলক পথচলা শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার। এটি নির্মাণ করেছে সুইস টেলিযোগাযোগ সংস্থা সুইসকম।

গাড়িটির উল্লেখযোগ্য যন্ত্রপাতির মধ্যে রয়েছে সেন্সর, কম্পিউটার এবং বিশেষ ধরনের কিছু সফটওয়্যার।

অটোমোবাইল শিল্প ভবিষ্যতে যোগাযোগের নেটওয়ার্ককে কেন্দ্র করে ও আধুনিক পরিবেশের সাথে খাপ খাইয়ে চলবে- এমন বিশ্বাস থেকেই গাড়িনির্মাতা প্রতিষ্ঠান না হয়েও গাড়িটি তৈরি করেছে সুইসকম।

সড়কে অন্যান্য যানবাহন, পথিক ও সড়ক ব্যবহারকারী যেকোনোকিছুই শনাক্ত করতে গাড়িটি ভিডিও ক্যামেরা, রাডার, লেজার স্ক্যানারের সাহায্য নিয়ে প্রয়োজন অনুযায়ী ব্রেক, স্টিয়ারিং ও কম্পিউটার ব্যবহার করবে।

প্রসঙ্গত, আমেরিকা ও ইউরোপের বেশ কয়েকটি দেশে চালকবিহীন গাড়ি পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। ইন্টারনেট জায়ান্ট গুগলও এ ধরনের গাড়ি নির্মাণ করেছে।

- See more at: http://www.poriborton.com/post/29524/%E0%A6%B8%E0%A7%81%E0%A6%87%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%9C%E0%A6%95%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%95%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B9%E0%A7%80%E0%A6%A8-%E0%A6%97%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF#sthash.pmLCJCKc.dpuf

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.