অদ্ভুতুড়ে 2:15 AM
আদিত্য রায় কাপুরের পর শ্রদ্ধা এবার বরুনের প্রেমে পরলেন




বলিউড তারকা আদিত্য রায় কাপুরের সঙ্গে শ্রদ্ধা কাপুরের প্রেমের সর্ম্পকের ভাঙন ধরে কিছুদিন আগেই। মিডিয়াতে জোর গুঞ্জন ওঠে শ্রদ্ধার কারণেই সেটা ভেঙে যায়। তবে তার অল্পদিনের মাথায় ফের একসঙ্গে পথচলা শুরু করেন শ্রদ্ধা ও আদিত্য। নিজেদের সব মান-অভিমান ভুলে গিয়ে একে অপরের হাত ধরেছেন আবারও। অবশ্য কতটুকু ঠিক হয়েছে তাদের সম্পর্ক-তা নিয়ে প্রশ্ন উঠেছে অতিসম্প্রতি। যখন এবিসিডি ২ ছবির প্রমোশনে বিভিন্ন জায়গায় শ্রদ্ধা কাপুর ও সে ছবির নায়ক বরুন দেওয়ান ঘুরে বেড়াচ্ছেন একসঙ্গে।

আর এতেই গুঞ্জন ছড়িয়ে পড়ে আদিত্যের সঙ্গে সম্পর্ক এখনও ঠিক হয়নি শ্রদ্ধার। যে কারণে অবাদে বরুনের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন তিনি। তবে ঘুরে বেড়ানোর মধ্যেই সীমাবদ্ধ নেই তারা। দুই জনকে অনেক ঘনিষ্ঠভাবে দেখা যাচ্ছে। যা দেখে সবার ধারণা হয়ে গেছে শ্রদ্ধা এখন আর আদিত্যের নয়, বরুনের প্রেমেই মাতোয়ারা।

জানা গেছে, আসছে এবিসিডি ২ ছবিতে অনেক ঘনিষ্ঠ দৃশ্যেও দেখা যাবে তাদের। অভিনয় করতে গিয়ে বাস্তব জীবনেও তার প্রতিফলন ঘটাচ্ছেন এ দুই তারকা। তবে বিষয়টি মোটেও ভালভাবে দেখছেন না বলিউডবোদ্ধা এমনকি ভক্ত-দর্শকরা। তাদের মতে, আদিত্যকে ছেড়ে বরুনের হাত ধরাটা মোটও উচিৎ হয়নি শ্রদ্ধার। এটা তার ক্যারিয়ারের  পাশাপাশি চরিত্রের ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.