পশ্চিমবঙ্গের সাহিত্যিক সূচিত্রা ভট্টাচার্য আর নেই। মঙ্গলবার ভারতীয় সময় রাত ১১টায় ঢাকুরিয়ায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
![]() |
| সূচিত্রা আর নেই |
পারিবারিক সূত্রে জানানো হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তিনি কাছের মানুষ, দহন, কাঁচের দেয়াল, অলীক সুখসহ অনেক পাঠকপ্রিয় বইয়ের কল্যাণে বাংলাদেশের পাঠক মহলে সুপরিচিত ছিলেন।
সূচিত্রা ভট্টাচার্যের জন্ম ১৯৫০ সালে ভাগলপুরে। তার লেখা উপন্যাস অবলম্বনে কলকাতায় যেমন চলচ্চিত্র নির্মিত হয়েছে, বাংলাদেশেও নাটক তৈরি হয়েছে।

Post a Comment