অদ্ভুতুড়ে 2:14 AM
কাগজ অনলাইন ডেস্ক: যে সব স্মার্টফোন ব্যবহারকারী নতুন স্যামসাং গ্যালাক্সি এস৬ ব্যবহার করতে চান তাদের জন্য এখন দারুণ একটি সুযোগ সৃষ্টি করেছে স্যামসাং বাংলাদেশ। ‘স্মার্ট এক্সচেঞ্জ অফার’ নামের এই সুযোগের মাধ্যমে গ্রাহকরা তাদের ব্যবহৃত স্মার্টফোন বদলে একটি গ্যালাক্সি এস৬ নিতে পারবেন। স্যামসাং বাংলাদেশ সোমবার গণমাধ্যমে বার্তা পাঠিয়ে এ তথ্য জানায়।

জানা গেছে, গ্রাহকরা তাদের ব্যবহৃত স্মার্টফোন নির্ধারিত স্যামসাং স্টোরে নিয়ে এলে তারা তাদের ফোনের জন্য মূল্য অফার পাবেন। গ্রাহকরা বাজার মূল্য অনুযায়ী তাদের ফোনের জন্য সর্বোচ্চ মূল্য পাবেন। ব্যবহৃত ফোনের জন্য মূল্য নির্ধারণের পর গ্রাহককে গ্যালাক্সি এস৬-এর জন্য বাকি টাকা পরিশোধ করতে হবে। বাড়তি মূল্য গ্রাহকরা ৩ মাস থেকে ৬ মাসের ইএমআই সেবার মাধ্যমে পরিশোধ করতে পারবেন।

এই এক্সচেঞ্জ অফারের জন্য গ্রাহককে অবশ্যই তার পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে এবং এক কপি ছবিসহ পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্রের একটি কপি দিতে হবে।

স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল হাসান মেহদী বলেন, ‘গ্রাহকরা নতুন স্মার্টফোন কেনার পর পুরানো কার্যকরী স্মার্টফোন নিয়ে কী করবেন তা নিয়ে অনেক সময় চিন্তিত থাকেন। এই চিন্তা দূর করতেই স্মার্ট এক্সচেঞ্জ অফার নিয়ে আসা হয়েছে, যাতে আমাদের গ্রাহকরা সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন গ্যালাক্সি এস৬ ব্যবহারের সুযোগ পান।’
Image result for স্যামসাংয়ের গ্যালাক্সি এস৬ এক্সচেঞ্জ অফারImage result for স্যামসাংয়ের গ্যালাক্সি এস৬ এক্সচেঞ্জ অফার

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.