অদ্ভুতুড়ে 2:40 AM
আমরা অনেকেই আইফোনের অন্ধ ভক্ত। সত্যি বলতে বাজারে অনেক স্মার্টফোন আছে কিন্তু আইফোনের সাথে তুলনা করার মতো কোনটিই না। আইফোনের ব্যপারটাই একটু আলাদা। প্রায় সময় আমরা কনফিগারের কথা চিন্তা না করে শুধু সখের বসে আইফোন কিনি।
তবে আজেক আপনাদের সামনে আমি আইফোনের কোন গুণগান গাইতে আসিনি। এসেছি আইফোনের কিছু সমস্যা নিয়ে কথা বলতে। আর সেটা হল, আপনি যদি মনে মনে ভেবে থাকেন যে, আইফোন কিনবেন তবে যে ৫ টি কারনে আপনার সেটা কেনাটা ঠিক হবে না।

তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক-

#১ জাভা এবং ফ্ল্যাশ-
একটি স্মার্টফোনের জন্য এই দুটি অনেক দরকারি ফিচার। দুর্ভাগ্য বসতো আইফোন এই দুটির কোনটিই সাপোর্ট করে না। সাধারন ব্যবহারকারির জন্য ঠিক আছে তবে আপনি যদি একটু এক্সট্রিম লেভেলের ইউজার হন তবে আপনার জন্য আইফোন নয়।
#২ ফোন মেমোরি-
বিগত দিনে আমরা দেখছি যে, আইফোন তাদের ফোন মেমোরি বা স্টোরেজ দেবার বেলায় অনেক বেশী কার্পণ্য করে। যেখানে সেই একই দামে অন্যান্য অনেক স্মার্টফোন পাবেন যেগুলো অনেক হাই কনফিগারের সাথে অনেক বেশী ফোন মেমোরি আছে। ব্যপার টা জানি কেমন।
#৩ একটু রিস্কি-
কিভাবে? আচ্ছা এখন বলি, হয়তো কিছুদিন আগে আপনারা একটি ভিডিও দেখেছেন ইউটিউবে। সেখানে দেখানো হয়েছে, কিভাবে একটুখানি চাপ প্রয়োগ করলে আইফোন ৬ বেকে যাচ্ছে। যেখানে সেই একই চাপে অন্যান্য ফোন যেমন সনি, স্যামসাং বা এইচটিসি এদের কিছুই হচ্ছে না। আপনি যদি জিন্স পড়েন বা টাইট ফিট প্যান্ট পড়তে পছন্দ করেন তবে নতুন আইফোন ৬ আপনার পকেটে রাখা একটি রিস্কি হয়ে যায় বটে।

#৪ সীমাবদ্ধতা-
হুম এ’কথাটা আপনাকে মানতেই হবে। কারন আপনি হয়তো এর আগেই খেয়াল করেছেন যে অন্যান্য প্লারটফরম যেমন গুগল অ্যান্ড্রয়েডের কথাই ধরুন সেখানে আপনি অগনতি সেবা পাবেন তাও আবার ফ্রিতে। কিন্তু অ্যাপেল আপনাকে সেই সুবিধা থেকে বঞ্চিত করবে। আবার আপনি হয়তো একটি বিষয় খেয়াল করবেন। বাজারে নতুন অনেক ফোন এসেছে যেগুলো সম্পূর্ণভাবে পানি নিরোধক। অ্যাপেলের ক্ষেত্রে কিন্তু সেটি পুরোপুরি’ই দুর্ভাগ্য। কারন এদের কোন স্মার্টফোনই পানি নিরোধক না। এতো টাকা দিয়ে আপনি একটি ফোন কিনবেন আর সেটি যদি সামান্য পানিকে প্রতিরোধ করতে না পারে তবে?


Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.