অদ্ভুতুড়ে 2:43 AM
আলোচিত চলচ্চিত্র ‘মুসাফির’ এর ট্রেলারে চমক



ইউটিউবে প্রকাশিতহয়েছে আরিফিন শুভ এবং নবাগত অভিনেত্রী মারজান জেনিফা অভিনীত বছরের আলোচিত চলচ্চিত্র ‘মুসাফির’ এর ট্রেলর। ছবিতে আরিফিন শুভকে ভিন্নধর্মী এক অ্যাকশন হিরোর ভূমিকায় দেখা যাবে। এখনো ছবি মুক্তির ঢের দেরি অথচ ট্রেলরে টের পাওয়া গেল সেই চমক। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় এসেছে মুসাফিরের ট্রেলর।

ছবিটি পরিচালনা করেছেন আশিকুর রহমান। ‘মুসাফির’এর কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, হারুন রশিদ, টাইগার রবি, শিমুল খান, সিন্ডি রোলিং, জাদু আজাদ ও রেবেকা। বিশেষ চরিত্রে আছেন লাক্স সুন্দরী প্রসূন আজাদ।

এরআগে, গত ২০ মার্চ বিএফডিসিতে জহির রায়হান কালার ল্যাব ভিআইপি অডিটরিয়ামে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এরপর দেশের বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির শুটিং হয়। এ বছরেই মুক্তি পেতে যাচ্ছে ‘মুসাফির’ সিনেমাটি ।  

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.