অদ্ভুতুড়ে 2:32 AM
রিচা চাড্ডা এবার মহেশ ভূপতি’র ছবিতে

সম্প্রতি শেষ হওয়া কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বলিউডের মেধাবী অভিনেত্রী রিচা চাড্ডা অভিনীত ‘মাসান’ জয় করেছে ‘ক্রিটিক’ অ্যাওয়ার্ড! আর এমন আনন্দের পর পরই ফের আরেকটি সুংসবাদ পেলেন অভিনেত্রী রিচা চাড্ডা। শীঘ্রিই তিনি চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন নির্মাতা মহেশ ভূপতির একটি ছবিতে।

রিচা চাড্ডা এবার মহেশ ভূপতি’র ছবিতে

জানা গেছে, ‘চলো দিল্লি’ ও ‘আভি নেহি তো কাভি নেহি’র পর তৃতীয় ছবি প্রযোজনা করতে চলেছেন মহেশ ভূপতি। আর সেই ছবিতেই থাকছেন রিচা চাড্ডা ও আলি ফাজ়ল।
ছবির নামও ইতিমধ্যে ঠিক করা হয়ে গেছে, প্রাথমিকভাবে নাম রাখা হয়েছে ‘রোরাভ’; তবে নামটি পরিবর্তনেরও আশঙ্কা আছে বলে জানিয়েছেন মহেশ। রিচা চাড্ডা ও আলি ফাজ়ল উভয়েই ছবির জন্য রাজি হয়েছেন। খুব শিগগিরই শুরু হবে ছবির কাজ।
উল্লেখ্য, কান চলচ্চিত্র উৎসবে রিচা চাড্ডা অভিনীত ‘মাসান’ প্রদর্শনীর পর উপস্থিত দর্শক ও সিনেমা সমালোচকরা পাঁচ মিনিট দাঁড়িয়ে সম্মান জানিয়েছিলেন।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.