অদ্ভুতুড়ে 3:15 PM
‘বোম্বে ভেলভেট’ চককের অপেক্ষায়



একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে অনুরাগ কাশ্যপের নতুন সিনেমা ‘বোম্বে ভেলভেট’। দ্বিতীয় ট্রেলার প্রকাশের পর সাড়াও মিলছে বেশ। কিন্তু ওই সব ছাড়িয়ে নতুন এক খবর শোরগোল তুলেছে বি টাউনে। এ চলচ্চিত্রে নাকি ক্রিকেটার বিরাট কোহলি প্রেমিকা আনুশকা শর্মার বিপরীতে অভিনয় করেছেন। বিজনেস অব সিনেমা জানায়, বিরাট কোহলিকে বোম্বে ভেলভেটের কিছু দৃশ্যে আনুশকা শর্মার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে। এমনকি তার চরিত্রটি নাকি বাস্তব জীবন থেকে নেয়া। ক্রিকেটার হিসেবে চলচ্চিত্র অভিষেক হবে বিরাটের। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

গুজবটি সত্যি হলে বিরাটকে দেখা যাবে ষাটের দশকের ক্রিকেটারের ভূমিকায়। জ্ঞান প্রকাশের বই অবলম্বনে নির্মিত বোম্বে ভেলভেটে দেখা যাবে ষাটের দশকে মুম্বাই শহরের সম্প্রসারণ। এ সিনেমায় আরো অভিনয় করবেন রণবীর কাপুর, করণ জোহর, কে কে মেনন, মনীশ চৌধুরী ও সিদ্ধার্থ বসু। ছবিটি মুক্তি পাবে আগামী ১৫ মে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.