![]() |
| আলিয়া ভাটের নতুন সিনেমা |
বলিউডে উঠতি পরিচালকদের মধ্যে হোমি আদাজানিয়া অন্যতম। বেশ কয়েকটি সিনেমা উপহার দিয়ে দর্শকদের মাঝে সাড়া জাগিয়েছেন। এরই মধ্যে নির্মাণ করেছেন ‘বিয়িং সাইরাস’ ও ‘ফাইন্ডিং ফানি’র মতো ভিন্ন ধাঁচের সিনেমা। হোমি এবার পুনর্জন্ম নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। ফিল্ম ফেয়ার জানায়, হোমি আদাজানিয়ার নাম ঠিক না হওয়া পরবর্তী চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলিউডের হালের ক্রেজ সুশান্ত সিং রাজপুত ও আলিয়া ভাট। পুনর্জন্ম কেন্দ্রিক এ চলচ্চিত্রের একটি অংশে দেখা যাবে পাথর যুগের এক প্রেমিক জুটির ভালোবাসার কাহিনী। এরপর তারা জন্মগ্রহণ করবে আধুনিক যুগের নিউইয়র্ক শহরে। বলিউড সিনেমায় বিভিন্ন সময়ে পুনর্জন্মের কাহিনী উঠে এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো রাকেশ রোশন পরিচালিত এবং সালমান খান, শাহরুখ খান, কাজল ও মমতা কুলকার্নি অভিনীত ‘করণ অর্জুন’, ফারাহ খান পরিচালিত এবং শাহরুখ খান, দীপিকা পাড়–কোন ও অর্জুন রামপাল অভিনীত ‘ওম শান্তি ওম’।

Post a Comment