![]() |
| মা হয়েছেন মডেল ও অভিনেত্রী সারিকা |
মা হয়েছেন মডেল ও অভিনেত্রী সারিকা। গত ৪ মে দুপুর ১২টা ৭ মিনিটের দিকে রাজধানী ঢাকার অ্যাপোলো হাসপাতালে কন্যা সন্তান প্রসব করেন তিনি। ভূমিষ্ঠ সন্তান এবং সারিকার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে সারিকার মা রোজি রহমান বলেন, মা এবং মেয়ে দুজনেই ভালো আছে। কিন্তু সন্তান যেহেতু সার্জারির মাধ্যমে হয়েছে তাই সারিকাকে বিশ্রামে রাখা হয়েছে। খুব শিগগিরই কন্যা সন্তানের নাম রাখা হবে। মডেলিং আর অভিনয় দিয়ে খুব অল্প সময়ে সবার নজর কেড়ে নিয়েছিলেন সারিকা। প্রায় বছর দুই ধরে মিডিয়ার অনুপস্থিত তিনি। গত বছরের আগস্টে ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে বিয়ে হয় সারিকার। কয়েক মাস আগে ঘরে নতুন অতিথি আসবে বলে জানিয়েছিলেন সারিকা। সিদ্ধান্ত নিয়ে নতুন অতিথিকে বরণ করতে শুরু হয়ে গিয়েছিল নানা আয়োজন।

Post a Comment