হলিউডের বিখ্যাত অভিনেত্রী জোয়ান কোলিন্স সম্প্রতি তাঁর জীবনের এক কালো অধ্যায় নিজেই ফাঁস করেছেন৷ তিনি জানিয়েছেন, বিয়ের আগে তাঁর প্রথম স্বামী ম্যাক্সওয়েল রীড তাকে ধর্ষণ করেছিল৷ এই সাংঘাতিক মুহুর্তের কথা নিজের আত্মজীবনী ‘ব্রেভ নিউ ওয়ার্ল্ড’এ উল্লেখ করেছেন৷ ১৯৭৪ সালে মারা যান রীড৷ তাঁর সঙ্গে মাত্র চার বছরই সংসার করেছিলেন জোয়ান৷
ওয়েবসাইট ‘এনওয়াইডেলিনিউজ ডট কম’য়ের খবর অনুযায়ী জোয়ান ১৭ বছর বয়সে রীডের সঙ্গে ডেটে যাওয়ার কথা ও বিয়ের আগেই ধর্ষণের কথা স্বীকার করেছেন৷ তিনি বলেছেন, ‘রীড আমার পানীয়ে মাদক মিশিয়ে দিয়েছিল৷ আমি জানতাম না৷ এতে আমার কোনও ভুল ছিল না৷ আমি আর সঙ্গে বাইরে গিয়েছিলাম৷’
জোয়ান স্বীকার করেছেন তিনি রীডের সঙ্গে এরপরেও অনেকবার ঘুরতে গিয়েছিলেন৷ তারপরেই রীড তাকে বিয়ের প্রস্তাব দেন৷ তিনি বলেন, ‘আমি ওকে বিয়ে করে ঠিকই করেছিলাম কারণ ও আমার কৌমার্য হরণ করেছিল৷ আমি ওকে ঘৃণা করতাম, কিন্তু আমি নিজেকে এতটাই অপরাধী ভাবতে শুরু করেছিলাম যে ওকে বিয়ে করতে বাধ্য হই’৷

Post a Comment