অদ্ভুতুড়ে 10:45 AM
লজ্জায় মুখ ঢেকে ফেলেছেন রাম কাপুর। সানি লিওনের গোলাপি বিকিনি দেখে তার তো চক্ষু চড়কগাছ! ‘কুছ কুছ লোচা হ্যায়’ ছবির প্রথম পোস্টারে এ দৃশ্যই দেখা গেছে। 

যৌনতা ও হাস্যরসকে একীভূত করে সাজানো হয়েছে ছবিটির গল্প। এতে রাম কাপুরকে গুজরাতি শিল্পপতি আর সানি লিওনকে দেখা যাবে সুপারস্টারের ভূমিকায়। এ ছাড়াও আছেন ইভলিন শর্মা। এর চিত্রায়ন হয়েছে মালয়েশিয়ায়।

এ ছবির মাধ্যমে পরিচালনায় যাত্রা শুরু করলেন দেবাং ধোলাকিয়া। তিনি আত্মবিশ্বাস নিয়ে বলেছেন, ‘সানি লিওনের সঙ্গে রাম কাপুরের প্রেম দেখলেই দর্শকের হাসি পাবে। তাদের এমন রূপে কখনও দেখা যায়নি।’

শুরুতে ছবিটির নাম ছিল ‘প্যাটেল র‌্যাপ’। পরে নাম পাল্টানো হয়। এটি মুক্তি পাবে আগামী বছর।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.