জো বেল্ট (XOO Belt) নামের এই কোমরে পরিধান যোগ্য বেল্ট মোবাইল এর চার্জার হিসেবে ব্যবহার করা যাবে । মোবাইল এর ব্যাটারির চার্জ নিয়ে দুশ্চিন্তা এবার একেবারেই শেষ হবে বলে সবাই আশা করছেন । একটি লুকনো ব্যাটারি থাকে লেদার বেল্ট এর বাকল এর মধ্যে । একটি ইউএসবি কেব্ল দিয়ে স্মার্ট ফোন-এ সংযোগ দিয়ে চার্জ দেওয়া যাবে । বেল্ট-এর এই ব্যাটারি দিয়ে iPhone 6 খুব সহজে ফুল চার্জ করা যাবে । বর্তমানে প্রি অর্ডার এর মাধ্যমে এই বেল্ট উইথ চার্জার গ্যাজেট টির বুকিং নেওয়া হচ্ছে । দাম নির্ধারণ করা হয়েছে $125 (£80) বা ৯৮০০ টাকা ।
সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে আপনার মোবাইল টি নিরাপদে চার্জ হবে যখন দরকার পরবে কিন্তু তা পকেটে থেকেই । এর মাধ্যমে ব্যাটারি এর চার্জ শেষ হবার সম্ভাবনা থাকবেনা বললেই চলে । ১৩০০ mAh থেকে ২১০০ mAh পর্যন্ত ব্যাটারি ফুল চার্জ করা যাবে । কোন প্রকার ইলেকট্রিক শক খাবার সম্ভাবনা নেই ।
XOO Belt দেখতে সাধারন বেল্ট এর মতই । এর মধ্যে তেমন কোন বিশেষ টেকনোলোজি ব্যবহা করা হয়নি । বাকেল এর মধ্যে ব্যাটারি টি চুম্বক দ্বারা আটকে থাকে যা দিয়ে খুব সহজে চার্জ কানেক্ট এবং ডিসকানেক্ট করা যায় ।


Post a Comment