অদ্ভুতুড়ে 11:40 AM

খোলামেলা পোশাকে নাচলেন বিয়ন্সে
সংগীত তারকা বিয়ন্সে সম্প্রতি নতুন একটি মিউজিক ভিডিও বাজারে ছেড়েছেন। '৭/১১' নামে এ মিউজিক ভিডিওতে তাকে খোলামেলা পোশাকে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে নাচতে দেখা গেছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী সংগীতশিল্পীর এ নাচ-গানের দৃশ্য মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে এ শিল্পীর কয়েকটি সেলফিসদৃশ অংশও রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সাড়ে তিন মিনিটের এ ভিডিওতে একটি মানব পিরামিড তৈরির দৃশ্যও আছে। এ ছাড়াও এক দৃশ্যে ৩৩ বছর বয়সী এ শিল্পীর বিছানায় লাফালাফি করতে দেখা যায়।
মার্কিন এ শিল্পীর মিউজিক ভিডিওর একটি দৃশ্যে তার মেয়ে ব্লু আইভি কার্টারকেও তার বিছানায় দেখা যায়। 

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.