Showing posts with label international music. Show all posts

অদ্ভুতুড়ে 12:17 AM

 
Nice-attack-to-save-little-by-Rihanna

ফ্রান্সের নিসে জঙ্গি হামলার ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন পপ স্টার রিহানা। ওয়ার্ল্ড ট্যুর চলাকালীন ইতালির মিলানে গানের অনুষ্ঠান করে বৃহস্পতিবারই নিসে আসেন ২৮ বছরের পপ তারকা। আজ রাতে তাঁর অনুষ্ঠান করার কথা ছিল। এরই মাঝে ফ্রান্সের জাতীয় দিবসের অনুষ্ঠান চলাকালীন জঙ্গি হামলার ঘটনা।


রিহানার প্রতিনিধি তাঁর নিরাপদে থাকার খবর জানিয়েছেন। তবে তিনি আতসবাজির প্রদর্শনীতে যোগ দিয়েছিলেন কিনা, তা জানা যায়নি। জঙ্গি হামলার প্রেক্ষিতে জাজ উৎসবে রিহানার অনুষ্ঠান বাতিল করার কথা ঘোষণা করেছেন নিসের মেয়র।

তাঁর অ্যান্টি ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবেই নিসে এসেছিলেন রিহানা।

অদ্ভুতুড়ে 3:43 PM
Jeet-s-new-song-sahoor-ate-asted

 

এবারের ঈদে কলকাতা ও বাংলাদেশে একযুগে মুক্তি পেতে যাচ্ছে কলকাতার সুপারস্টার জিৎ অভিনীত ছবি ‘বাদশা’। কলকতার এসকে মুভিজ ও বাংলাদেশের জাজ মাল্টি মিডিয়া প্রযোজিত এ ছবিটির একটি গান মুক্তি পেয়েছে ইউটিউবে। আর তা নিয়েই শুরু হয়েছে দারুণ আলোচনা। প্রকাশিত গানটি ঈদ নিয়ে। ‘সুরমা লাগারে, আঁতর লাগারে, আকাশে খুশির চাঁদ উঠেছে, ঈদ ঈদ ঈদ ঈদ এসেছে।


মোবারক ঈদ মোবারব, মোবারক ঈদ মোবারক’ শিরোনামের গানটিতে ঈদের বারতা থাকায় বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে গানটি মুক্তির পর থেকেই দুই বাংলার দর্শকরা মেতেছেন। গানে ঠোট মিলিয়েছেন নায়ক জিৎ।

এ সিনেমায় জিতের বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া। জিৎ-ফারিয়া ছাড়াও আরো অভিনয় করেছেন, চিত্রনায়ক ফেরদৌস, শ্রদ্ধা দাস প্রমুখ। রোববার ‘বাদশা’র ট্রেলার ইউটিউবে মুক্তি পেয়েছে।

মুক্তির পর থেকেই বেশ সাড়া ফেলেছে সিনেমার ট্রেলার। এদিকে ‘বাদশা’র ইফতার অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসছেন জিৎ। মূলত এ ছবির প্রচারণার উদ্দেশেই তার ঢাকায় আগমন। ৩০ জুন ঢাকায় আসবেন তিনি।



অদ্ভুতুড়ে 1:30 AM
Jackie-Chan-dance-melody-of-the-song-with-Sonu-interest

 

‘কুংফু যোগা’ শিরোনামে একসঙ্গে একটি ইন্দো চাইনিজ সিনেমায় অভিনয় করছেন বলিউডের সনু সুদ এবং হলিউডের কুংফু তারকা জ্যাকি চ্যান। সেখান থেকেই ঘনিষ্ঠ বন্ধু তারা। আর তাই বন্ধুর অনুরোধ ফেলতে পারেন নি তিনি। সনুর ডাকে সাড়া দিয়ে মঞ্চে পাঞ্জাবি গানের তালে নাচলেন জ্যাকি চ্যান।


১৯তম সাংহাই ফিল্ম ফেস্টিভালে ১৯৯০ সালের পাঞ্জাবি গান টুনক টুনক টুনের তালে নাচলেন তারা।  ৬২ বছরের জ্যাকি চ্যান সনুর সঙ্গে দিলের মেহেন্দির গানের সঙ্গে পা মিলিয়েছেন। এই প্রসঙ্গে টুইটারে লিখেছেন, ‘পূর্বপ্রস্তুতি ছাড়াই গানের তালে পা দোলালেন আমার ভাই জ্যাকি চ্যান।’

‘কুংফু যোগা’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে ভারত ও চিন। চিনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের ভারত সফরের সময় এই ছবির কথা চূড়ান্ত হয়। সনু সুদ ছাড়াও ছবিতে অভিনয় করছেন আমায়রা দাস্তুর। এ বছরের অক্টোবরে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

অদ্ভুতুড়ে 2:38 AM
Justin-Bieber-is-not-well-understood-mayhem


রাস্তাঘাটে মারপিট বড়ই খারাপ জিনিস। দেরিতে হলেও বুঝেছেন জাস্টিন বিবার। ঘটনাটা ৮ জুনের। যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে এক দশাসই লোকের সঙ্গে হঠাৎ করেই হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন এই পপ তারকা। কারণটা ঠিক কী, সেটা বিবারই ভালো বলতে পারবেন হয়তো। কিন্তু অনলাইনে সেই ভিডিও ছড়িয়ে পড়ার পরপরই চারদিকে আবার ছি-ছিক্কার। যার সারমর্ম হতে পারে একটাই, ‘একদম উচ্ছন্নে গেছে ছোঁড়াটা’।


তবে দেরিতে হলেও নিজের ভুল বুঝেছেন বিবার। ১০ জুন তাঁর শেয়ার করা একটা ছোট্ট ভিডিও বার্তায় দেখা গেছে, এক বন্ধুর সঙ্গে কদিন আগের ওই মারপিট-কাণ্ড নিয়ে মজা করছেন তিনি। সেই ভিডিওতে বন্ধুর সঙ্গে ওই মারপিটের ঘটনা নিয়ে আলাপের ফাঁকেই ২২ বছর বয়সী সংগীত তারকা বলে দিয়েছেন, ‘মারপিট করাটা মোটেও মজার কিছু নয়।’ সঙ্গে এটাও নিশ্চিত করেছেন, সাড়ে ছয় ফুট লম্বা ওই মানুষের সঙ্গে লড়তে গিয়ে নাকি টোকাও নাকি লাগেনি তাঁর গায়ে।

অদ্ভুতুড়ে 2:29 AM
Salman-must-forgive-me-one-day-arijit-Singh

ভারতীয় ইন্ডাস্ট্রিতে বলা হয়, বলিউডে টিকে থাকতে হলে ভাইজানের সঙ্গে ঝামেলা করা যাবে না। কিন্তু নিজের জগতে ডুবে থাকা অরিজিৎ সিং তার ক্যারিয়ারের শুরুতেই ভুল করে বসেছেন। রাগিয়েছেন বলিউড ‘সুলতান’ সালমান খানকে। আর এই নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে মিডিয়াতে। নায়ককে রাগানোর মাশুল হিসাবে অরিজিতের গাওয়া গান বাদ দিয়েছেন নিজের সিনেমা থেকে। এমনই জানালেন গায়ক নিজে।


এই কারণে কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার সামনে সালমান খানের কাছে ক্ষমা চেয়েছিলেন অরিজিৎ সিং। সকল ভক্ত অনুরাগীকে সাক্ষী রেখে টুইটারে চিঠি লিখে সালমানের কাছে নত স্বীকার করেছেন খ্যাতনামা সঙ্গীত তারকা অরিজিৎ।

কিন্তু সমস্যা মেটেনি এতেও। ক্ষমা চাওয়ার পরও মিডিয়ার সামনে বিস্ফোরক অরিজিত জানিয়েছেন, প্রথমে ‘কিক’, তারপর ‘বাজরাঙ্গী ভাইজান’ এবং তারপর ‘সুলতান’, একটার পর একটা ছবিতে তার গাওয়া গান বাতিল করে দিচ্ছেন সালমান। প্রথম দু’বার তার গান বাতিল করা হলে তিনি নাকি ব্যক্তিগতভাবে ভাইজানের কাছে ক্ষমা চান।

জানা যায়, সালমানের আসন্ন সিনেমা ‘সুলতান’ এ একটি গান গেয়েছেন অরিজিৎ সিং। সেই গানটি যাতে সালমান সিনেমা থেকে বাদ না দেন, সেই অনুরোধও করেছেন তিনি। বলেছেন, যদি সালমান চান অন্য কারো কন্ঠে গানটি গাওয়াতে, সেটি তিনি করতেই পারেন। কিন্তু অরিজিতের গলায় অন্তত একটা ভার্সন যেন তিনি রেখে দেন। সারা জীবনের জন্য নিজের ব্যক্তিগত সংগ্রহে সালমানের অন্তত একটি গান রাখতে চান অরিজিৎ।

অরিজিৎ টুইটারে সেই চিঠিতে জানিয়েছেন, সালমান বড় তারকা। স্বাভাবিকভাবে তিনি অপমানিত বোধ করেছেন। আর তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী। তার পরিবারসহ তিনি নিজেও সালমানের অনেক বড় ভক্ত। তিনি আগে বহুবার সালমানকে বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু অসমর্থ হয়েছেন। অনেকবার ক্ষমা চেয়ে টেক্সট ও ফোন করেছেন। কিন্তু জবাব পান নি।

কেন নিজেদের সমস্যা প্রকাশ্যে আনলেন বর্তমান জনপ্রিয় তারকা, সেই প্রশ্নের উত্তরে জানা যায়, একটি মিউজিক অনুষ্ঠানে সালমানকে নাকি কোনভাবে অপমান করেছিলেন অরিজিৎ। যদিও অরিজিতের মতে তিনি কোনভাবেই সালমানকে অপমান করেননি। তাকে ভুল বোঝা হচ্ছে।

অদ্ভুতুড়ে 11:19 PM

আও রাজা, পার্টি শো, টুকুর টুকুর এবং বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহির ব্যবসাসফল ছবি ‘অগ্নি ২’-এ জনপ্রিয় গান ‘ম্যাজিক মামনি’ খ্যাত তারকা শিল্পী ও সুন্দরী মডেল নেহা কক্কর প্রথমবারের মত ঢাকার দর্শক শ্রোতাদের মাতাতে বাংলাদেশে আসছেন।

ঢাকা মাৎ করতে আসছেন নেহা কক্কর

নেহা কক্কর যতোটা তার কণ্ঠের জন্য জনপ্রিয়, তারচেয়ে ঢের বেশি তিনি তার আবেদনময়ী রূপের জন্য বর্তমান প্রজন্মের কাছে জনপ্রিয়।
ঢাকা মাৎ করতে আসছেন নেহা কক্করআর এই আবেদনময়ী মডেল ও কণ্ঠশিল্পী তার কণ্ঠ ও রূপের যাদুতে ভাসাতে আসছে ২৭ মে ঢাকার দর্শকদের মাতাতে প্রথমবারের মত বাংলাদেশে আসছেন।আয়োজকসূত্রে জানা গেছে, রাজধানীর বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সিটির ‘নবরাত্রী’ হলে ২৭ মে সন্ধ্যায় নেচে গেয়ে দর্শক উন্মাদনায় মেতে উঠবেন নেহা। ‘নেহা কাক্কা লাইভ ইন ঢাকা-২০১৬’ নামে এরইমধ্যে ফেসবুকে একটি ইভেন্ট খোলা হয়েছে। প্রথমবারের মত নেহাকে ঢাকায় আনার আয়োজনটি করছেন রেয়নেক্স। যার সঙ্গে সহযোগি প্রতিষ্ঠান হিসেবে যুক্ত আছে দেশের প্রখ্যাত ইভেন্ট কোম্পানি অন্তর শোবিজ। উল্লেখ্য, ‘ইন্ডিয়ান আইডল’-এর মাধ্যমে গানের জগতে জায়গা করে নেয়া নেহা কক্কর বর্তমানে দাপটের সঙ্গে বলিউড-টালিউডে তুমুল রাজত্ব করে চলেছেন।

অদ্ভুতুড়ে 3:17 AM

তিনি সেলিব্রিটি, তিনি হট অ্যান্ড সেক্সি। তিনি একাধারে গায়িকা, লিরিসিস্ট এবং কম্পোজার। তিনি মেঘান ট্রেনর। এ বছর গ্র্যামি আওয়ার্ডে সেরা নবাগত তারকার স্বীকৃতি পেয়েছেন এই শিল্পী। এই সুন্দরীর একটি পছন্দের কথা জানলে হয়ত আপনি চমকে উঠবেন! আর যদি আপনি বেকার এবং ব্যাচেলর হন, তা হলে তো সোনায় সোহাগা! বেশ কিছুদিন আগে একটি সাক্ষাত্কারে মেঘান জানিয়েছিলেন, প্রেমিক হিসেবে বেকার ছেলেই তাঁর বেশি পছন্দের। প্রেমিকের সঙ্গে ডিনারে গেলে খাবারের বিলটাও নিজে দিতে পারলেই নাকি তিনি বেশি খুশি হবেন!


তাঁর প্রেমে পড়া সেই ১১ বছর বয়সে। দাদার বন্ধুর প্রেমে পড়েন তিনি। মুখ ফুটে বলতে পারেননি লজ্জায়। তাই গান লিখে ফেলেন। সেই তখন থেকেই তাঁর গান লেখা শুরু। এ মাসের শুরুর দিকে মুক্তি পেয়েছে মেঘানের একক গান ‘নো’। গানটি থাকবে তাঁর নতুন অ্যালবাম থ্যাংক ইউতে। ইউটিউবেও মিলবে গানটির ভিডিও। যদিও মেঘানের নতুন অ্যালবাম মুক্তি পেতে আরও কিছুটা সময় লাগবে। তবে এর মধ্যেই তার নতুন গান ‘নো’র ভিডিও বেশ জনপ্রিয় হয়েছে মার্কিন মুলুকে।

একবার ভাবুন তো! এ হেন সুন্দরী সেলিব্রিটি কি না বেকার ছেলেকেই চান নিজের বয়ফ্রেন্ড হিসেবে! এ তো রাজকন্যা-সহ গোটা রাজত্ব পাওয়ার মত ব্যাপার! তার উপর তাঁর বয়ফ্রেন্ড মানে তো আপনারও একটা নামডাক হবে, পরিচিতি হবে গ্যামার ওয়ার্ল্ডে! যাই হোক, দেখে নিন মেঘানের নতুন হট মিউজিক ভিডিওটি। আর তারপর নিজেই ঠিক করুন, তাঁর বয়ফ্রেন্ড হওয়ার জন্য অ্যাপ্লাই করবেন কিনা!


দেখুন ভিডিও:

অদ্ভুতুড়ে 12:04 AM

শুরুতেই একটা ইনফরমেশন। সতর্কীকরণও বলতে পারেন। যাঁদের কথা বলব, তাঁরা দু’জনেই একে অপরের বন্ধু। এঁরা হলেন ঋষি কপূর এবং বাপ্পি লাহিড়ি। তা আজ দু’জনে একসঙ্গে হেডলাইনে কেন? 


খবরের মূলে রয়েছে একটি ছবি। যেটা ‘চিন্টু আঙ্কেল’ টুইটারে শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে একটি পাগ। কুকুরটির গলায় প্রচুর সোনালী চেন এবং মাথায় একটি টুপি। নীচে লেখা পাপ্পি লাহিড়ি! বলা বাহুল্য বাপ্পির গেটআপের সঙ্গে সাযুজ্য রেখে সাজানো হয়েছে কুকুরটিকে। তবে ক্যাপশনে ঋষি স্পষ্ট ভাবে লিখেছেন, ‘আমার বন্ধু যেন এটা খারাপ ভাবে না নেয়। আমার মনে হয় এটা খুব কিউট!’

৬৩ বছরের ঋষি ইদানিং এমন মজা প্রায়ই করে থাকেন। তাঁর ‘পাপ্পি লাহিড়ি’র ছবি পোস্ট করার পর টুইটারে হাসি, ঠাট্টা, বিদ্রুপ সবই হচ্ছে। কিন্তু বাপ্পির তরফ থেকে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি।
বাপ্পি কি রাগ করলেন?

অদ্ভুতুড়ে 9:25 PM

দু’জনই বিখ্যাত দুই পরিবারে বেড়ে উঠছেন। একজন শাহরুখ খানের জৌষ্ঠ পুত্র আরিয়ান খান, অন্যজন অমিতাভ বচ্চনের বড় নাতনী নব্য নাভেলি নন্দা। চমকপ্রদ তথ্য হলো দু’জনকে জড়িয়ে একটি এমএমএস ক্লিপ ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। এ নিয়ে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলো এখন রমরম‍া। যদিও ভিডিওটি নকল বলে প্রমাণিত হয়েছে।


এমএমএস ক্লিপে আরিয়ান ও নব্য দু’জন ঘনিষ্ঠ মুহূর্তে ছিলেন বোঝানোর চেষ্টা করা হয়েছে। অবশ্য খুব ভালো করে খুঁটিয়ে দেখলে বোঝা যাবে, ভিডিওর ছেলে-মেয়ে দুটি আসলে আরিয়ন ও নব্য নন। তাদের মতোই দেখতে অজ্ঞাত দু’জন।

ভিডিও মিথ্যে বলা হলেও সত্যিই লন্ডনের এক নাইটক্লাবসহ বিভিন্ন স্থানে একসঙ্গে সময় কাটিয়েছেন শাহরুখ-তনয় আর বিগ বির নাতনী। সেই থেকে জল্পনার সূত্রপাত। তারা ঘনঘন দেখা করেন কি-না সেই কৌতূহল থেকে রটনাকারীদের মধ্যে কেউ মজা করার উদ্দেশ্য নিয়ে কম্পিউটারের কারসাজিতে দুই মিনিটের নকল এমএমএস ক্লিপ তৈরি করে অনলাইনে ছেড়ে দিয়েছে। আবার কারও ধারণা, ভিডিওটি এমন প্রেমিক যুগলের যাদের মুখ হুবহু আরিয়ান ও নব্যর মতো৷

এদিকে আরিয়ান ও নব্য সেই বিতর্কিত ভিডিওটি ২৪ ঘন্টার মধ্যেই সরিয়ে নিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। এ নিয়ে শাহরুখ কিংবা অমিতাভ কেউই প্রতিক্রিয়া জানাননি। প্রশ্ন উঠেছে, ভিডিওটি আরিয়ান ও নব্যর না হয়ে থাকলে কেনো তারা মুখ খোলেননি? কেনইবা এটি সরিয়ে নেওয়া হলো?

অদ্ভুতুড়ে 10:45 PM

দুঃখিত সাই। ইউটিউবে কম সময়ে ১০০ কোটিবার শোনা হয়েছিল আপনার গান। সে রেকর্ড ভাঙা হয়ে গেছে। সবচেয়ে কম সময়ে ইউটিউবে ১০০ কোটিবার গান শোনানোর রেকর্ড এখন অ্যাডেলের। আর গানটি হলো ‘হ্যালো’।







এ বিষয়ে বৃহস্পতিবার একটি ঘোষণা দেয় স্ট্রিমিং সার্ভিস ইউটিউব। সেখানে জানানো হয় ‘হ্যালো’ গানটি ৮৭ দিনে ১০০ কোটির বেশিবার বেজেছে। অন্যদিকে, কোরিয়ান পপ গায়ক সাইয়ের ‘গ্যাংনাম স্টাইল’ এ মাইলফলক ছুঁয়েছিল ১৫৮ দিনে।
অ্যাডেলকে শুভেচ্ছা জানিয়ে ইউটিউবে অরিজিনাল প্রোগ্রামিংয়ের প্রধান সুসান ড্যানিয়েল জানান, মাত্র ১৭টি ভিডিও ইউটিউবে ১০০ কোটির বেশিবার দেখা হয়েছে।
অন্য ভিডিওগুলোর মধ্যে রয়েছে মেরন ফাইভের ‘সুগার’, মেজর লাজের ‘লিন অন’, ওয়ান রিপাবলিকের ‘কাউন্টিং স্টারস’, এলএমএফএও’র ‘পার্টি রক’, সিয়ার ‘ক্যান্ডিলিয়ার’, শাকিরার ‘ওয়াকা ওয়াকা’, এড শিরানের ‘থিংকিং আউট লাউড’, এলি গোল্ডিংয়ের ‘লাভ মি লাইক ইউ ডু’, কেটি পেরির ‘রোর’, টেইলর সুইফটের ‘ব্ল্যাঙ্ক স্পেস’, জাস্টিন বিবারের ‘বেবি’ ও এমিনেমের ‘লাভ দ্য ওয়ে ইউ লাই’।
১০ সপ্তাহ ধরে বিলবোর্ডের হট ১০০ চার্টে ১ নাম্বারে অবস্থান করে ‘হ্যালো’। ২০১৫ সালের নভেম্বরে প্রকাশ হওয়া অ্যাডেলের সিঙ্গেলটি ইতোমধ্যে একাধিক রেকর্ড ভেঙেছে।

অদ্ভুতুড়ে 11:36 PM

আশ্চর্য সব পোশাক পরে সর্বদাই খবরে থাকেন তিনি। সঙ্গে উদ্দাম জীবনযাপন তো রয়েইছে। কিন্তু ওই সব বিচিত্র পোশাকের ভিতরে থাকা মানুষটার মন যে কতটা বড়, তা-ই দেখল বিশ্বের সিনে দুনিয়া। লেডি গাগার ক্ষেত্রে একে বলাই যায় একেবারে 'Out of box'। পপস্টার লেডি গাগা জীবনের প্রথম অস্কারের মনোনয়ন উত্‍‌সর্গ করলেন যৌনহেনস্থার শিকার থেকে ঘুরে দাঁড়ানোদের জন্য।

আবার ছোটবেলার ধর্ষণের স্মৃতি উস্কে দিলেন লেডি গাগা

'Till It Happens to You' গানটির জন্য ২০১৬-এ অস্কারে মনোনীত হয়েছেন ২৯ বছর বয়সি গাগা। মার্কিন কলেজ ক্যাম্পাসে ধর্ষণ ও যৌননিগ্রহের উপর তৈরি তথ্যচিত্র 'দ্য হান্টিং গ্রাউন্ড'-এর বেস্ট অরিজিনাল সং বিভাগে মনোনয়ন পেয়েছেন লেডি গাগা। কয়েক মাস আগেই লেডি গাগা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তিনিও ছোটবেলায় এক প্রোডিউসারের যৌনলালসার শিকার হয়েছিলেন। গাগা-র সেই স্বীকারোক্তি সাড়া ফেলে দিয়েছিল তামাম দুনিয়ায়। এবার যৌনহেনস্থার প্রতিবাদে অস্কারের মঞ্চকেই বেছে নিলেন গাগা।

লেডি গাগা সোশ্যাল মিডিয়ায় একটি খোলা চিঠিতে লিখেছেন, 'এই মনোনয়ন তামাম বিশ্বের সব ধর্ষিত ও তাঁদের পরিবারের প্রতিবাদের কণ্ঠ। ধন্যবাদ অ্যাকাডেমি যৌননিগৃতদের পাশে দাঁড়াতে এগিয়ে আসার জন্য। সব যৌননিগৃতদের হয়ে আমাদের এই প্রতিবাদকে সম্মান জানানোর জন্য অশেষ ধন্যবাদ।'

অদ্ভুতুড়ে 10:47 PM


প্যারিসে জঙ্গিদের হামলায় ১২৯ জনের প্রাণহানি ঘটেছে। সন্ত্রাসীরা দেশটির কনসার্ট হল, কয়েকটি বার ও রেস্তোরাঁয় হামলা চালায়। নারকীয় এ তাণ্ডবে আহত হয়েছে আরো অন্তত ৩০০ জন। তাদের মধ্যে অন্তত ৮০ জনের অবস্থা গুরুতর। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। এই হামলার প্রতিবাদে ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বজুড়ে চলছে সমবেদনা আর প্রতিবাদ।
এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে 'টেম্পোরারি প্রোফাইল পিকচার'-এ ফ্রান্সের পতাকার রঙে পরিবর্তন করে চলছে প্রতিবাদ। এই প্রতিবাদে শামিল হয়েছেন লেডিগাগাও। তবে তাঁর প্রতিবাদের মাত্রাটা অন্যদের থেকে বেশ আলাদা। সম্পূর্ণ শরীরের শুধু নিম্নাংশে নেট জাতীয় কাপড় রেখে নগ্ন হয়ে প্রতিবাদ জানান তিনি। এ সময় তাঁর শরীরে ছিল রক্ত ও ঠোঁটে ছিল সিগারেট। তবে খুব দ্রুতই লেডিগাগা ছবিটি সরিয়ে নেন। ততক্ষণে অবশ্য বিশ্বজুড়ে ভাইরাল হয়ে উঠেছে এই পপস্টারের ছবিটি।

অদ্ভুতুড়ে 11:43 AM
খোলাখুলি কথা বলায় ব্রিটিশ গায়িকা রীতাকে সাহসী বলছে বিনোদন দুনিয়া।


মাত্র ১৪ বছর বয়সে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন ব্রিটিশ গায়িকা রীতা ওরা। তবে তাতে নাকি নাবালিকা রীতারও সায় ছিল! এত দিন পর এ কথা স্বীকার করেছেন গায়িকা নিজেই। তিনি জানিয়েছেন, সে সময় লন্ডনের সিলভিয়া ইয়ং থিয়েটার স্কুলের ছাত্রী ছিলেন। সে সময় ২৬ বছরের একটি ছেলের সঙ্গে তাঁর সম্পর্ক হয়। কিন্তু সেই সম্পর্কে তাঁরও মত ছিল।

রীতার কথায়, ''আমার তখন ১৪ বছর বয়স। ওর বয়স ছিল ২৬। সেটা আমার প্রথম শারীরিক সম্পর্ক। তাতে আমার সম্পূর্ণ সায় ছিল। আমিও আনন্দ পেয়েছিলাম। তাই কখনও এটা আমি বলব না যে নাবালিকা বয়সে আমি ধর্ষিতা হয়েছি।''

রীতার দাবি, সেই প্রথম তাঁর মনে হয়েছিল পুরুষের চোখে তিনি 'সেক্সি'। ''ওই বয়সে একজন পুরুষ আমার প্রতি আগ্রহ দেখাচ্ছে এটাই আমাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলেছিল'', জানিয়েছেন গায়িকা। সব মিলিয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে এমন খোলাখুলি কথা বলায় রীতাকে সাহসী বলছে বিনোদন দুনিয়া।

অদ্ভুতুড়ে 11:34 AM
মার্কিন সংগীত তারকা নিকি মিনাজ ও মিক মিল শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন


মার্কিন সংগীত তারকা নিকি মিনাজ ও মিক মিল শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন। এমন খবরই জানিয়েছে টাইমস ম্যাগাজিনের এক প্রতিবেদন। জনপ্রিয় এই দুই তারকার একসাথে ঘুরাঘুরি ও ব্যক্তিগত সময় কাটানোর মুহূর্তও পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ছে।
জানা যায়, সম্প্রতি দুজন মিলে লস এঞ্জেলসের হলিউড হিলে ৯ কক্ষ বিশিষ্ট একটি বাড়িও কিনেছেন দুজনে। এবং দুজনই নিজেদের জুটির প্রচারণা চালাচ্ছেন এম এন্ড এম নামে। দুজনের ঘনিষ্ঠ বন্ধুদের বরাত দিয়ে জান যায় আগামী জানুয়ারিতেই হয়তো বা দুজন আনুষ্ঠানিকভাবে বিয়ের কাজ সম্পাদন করবেন।

অদ্ভুতুড়ে 10:51 AM
আয় যদি হয় দৈনিক ১০ লাখ ডলার


প্রতিদিন ১০ লাখ ডলার করে উপার্জন করছেন আমেরিকার জনপ্রিয় গায়িকা টেলর সুইফট। কথাটি শুনলে অনেকেই হয়তো অবাক হবেন। কিন্তু এটাই সত্যি। গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩১ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার আয় করেছেন সুইফট। ২৫ বছর বয়সী এই গায়িকা নতুন স্টুডিও অ্যালবাম ‘নাইনটিন এইটি নাইন’ বিক্রি, কনসার্ট ও বিজ্ঞাপনী চুক্তি থেকে এই পরিমান অর্থ আয় করেছেন।  খবরটি প্রকাশ করেছে সানডে এক্সপ্রেস। প্রতিদিনের গড় হিসাবে ১০ লাখ ডলার আয় করায় বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী সংগীতশিল্পী হওয়ার রেকর্ড গড়লেন সুইফট। লস অ্যাঞ্জেলেস ভিত্তিক মিডিয়া বিশ্লেষক মাইক রাইয়া জানান, টেলর সুইফট এখন ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন। আয়োর দিক দিয়ে সংগীত শিল্পে অন্য সবার চেয়ে এগিয়ে আছেন তিনি। কিছুদিন আগে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়ার তারকা জুটির তালিকায় এক নম্বরে স্থান করে নেন টেলর সুইফট ও তার প্রেমিক ক্যালভিন হ্যারিস।

অদ্ভুতুড়ে 3:43 AM
ইন্সটাগ্রামে দুই দিনে দুটো টপলেস সেলফি পোস্ট মাইলি


মার্কিন পপস্টার মাইলি সাইরাস মানেই অদ্ভুত ও অস্বস্তিকর কিছু ঘটতে চলেছে। সম্প্রতি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড-এ এক অদ্ভুত পোশাক পড়ে চমকে দিয়েছেন সবাইকে। সমালোচনার ঝড় না থামতেই সোশাল মিডিয়ায় প্রকাশ করেছেন অর্ধনগ্ন সেলফি।

ইন্সটাগ্রামে দুই দিনে দুটো টপলেস সেলফি পোস্ট করেছেন মাইলি। দুটো ছবিই বিছানায় তুলেছেন তিনি। 'রেকিং বল' তারকার নাকি টপলেস সেলফি তোলার বাতিক রয়েছে। তিনি অহরহ কাজটি করেন। এ দুটো ছবি তারই নমুনা।

আগস্টের ৩০ তারিখে এমটিভি'র অ্যাওয়ার্ডে ফটোগ্রাফাররা হামলে পড়েন মাইলিক দিকে। যে পোশাকটি পড়েছিলেন, তাতে কাপড়ের উপস্থিতি নেই বললেই চলে। হাসিমুখে পোজ দিয়েছেন সেখানে।

দু'দিন বাদেই আবার এমন ছবি দিয়ে সমালোচনার ঝড় আরো উস্কে দিলেন। এ ছবি দুটি তার ২ কোটি ৭০ লাখ ফলোয়ারের কাছে শেয়ার হয়েছে।

অদ্ভুতুড়ে 2:15 AM
নয়া প্রেমিকের সঙ্গে নাইট ক্লাবে মাতোয়ারা সংগীত তারকা রিহানা
নয়া প্রেমিকের সঙ্গে নাইট ক্লাবে মাতোয়ারা সংগীত তারকা রিহানা এবার ক্যামেরাবন্দি হলেন। শুধু তাই নয়, প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় এখানে তাকে আবিষ্কার করা গেছে। মজার বিষয় হলো, লসঅ্যাঞ্জেলেসে এ পার্টিটি আয়োজন করেছিলেন রিহানার সাবেক প্রেমিক ক্রিস ব্রাউন। বিষয়টি নতুন করে আলোচনায় নিয়ে এসেছে রিহানাকে। এ নাইট ক্লাবটিতে প্রায়ই পার্টির আয়োজন করে থাকেন ক্রিস ব্রাউন। এমনকি সম্পর্ক থাকাকালীন রিহানাকে নিয়ে বহুবার এ ক্লাবে ঘনিষ্ঠ সময় কাটিয়েছেন ক্রিস। কিন্তু রিহানার সঙ্গে তার সম্পর্ক ভেঙে যাওয়ার পর আর সেরকম আয়োজন হয়নি। রিহানাও এখানে আসা বন্ধ করে দেন। কিন্তু হঠাৎ করেই রিহানাকে ক্রিস এখানে আমন্ত্রণ জানান। আর সেই আমন্ত্রণ গ্রহণ করেন রিহানা।
তারই ধারাবাহিকতায় পুরনো প্রেমিকের পার্টিতে নতুন প্রেমিক করিম বেনজেমাকে নিয়ে হাজির হন তিনি। এ সময় রিহানার পরনে ছিল একটি ব্লেজার ও শর্টস। তবে ব্লেজারের ফাঁক গলে অনেকটাই উন্মুক্ত ছিল তার বক্ষ। পার্টিতে এসেই করিমের সঙ্গে কথা বলতে বলতে মদপান করতে থাকেন তিনি। এর সবই দূর থেকে অবলোকন করছিলেন ক্রিস। এক সময় করিমের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে নাচতে থাকেন তিনি। বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গিতে তার এই নাচে বিব্রত হন উপস্থিত সবাই। তবে থামেনি করিমকে নিয়ে তার মাতোয়ারা নাচ। প্রায় শেষ রাত পর্যন্ত এভাবেই মেতেছিলেন তিনি। এরপর করিম তাকে বাসায় পৌঁছে দিয়ে আসেন নিজের গাড়িতে করে। এর মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন রিহানা। তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোন মন্তব্য করেননি তিনি।

অদ্ভুতুড়ে 1:13 PM
কাভারগার্ল হিসেবে নগ্ন হয়েছেন মাইলি
কাভারগার্ল হিসেবে নগ্ন হয়েছেন তিনি। সোমবার ম্যাগাজিনটির কর্তৃপক্ষ মাইলির এ স্থিরচিত্রটি গুগলে প্রকাশ করেছে। স্থিরচিত্রটি মাত্র দুইদিনে গুগল সার্চের শীর্ষ স্থানে উঠে এসেছে।
হলিউড লাইফ ডট কমের খবরে জানা গেছে, গত কয়েক বছর ধরে সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত সংগীতশিল্পী-অভিনেত্রী হিসেবে বারবারই মাইলি সাইরাসের নাম উঠে এসেছে। অদ্ভূদ কর্মকা- ঘটানোর মধ্য দিয়ে মিডিয়ার সংবাদে পরিণত হওয়াটা যেন অভ্যাসে পরিণত হয়েছে তার। এর আগে নিজের নগ্ন সেলফি পোস্ট, মাতাল হয়ে গাড়ি চালানো, স্টেজে অশ্লীল অঙ্গভঙ্গিসহ বিভিন্ন কারণে বিতর্কের মুখে পড়েছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার পুরোপুরি বিবসনা প্রচ্ছদকন্যা হলেন মাইলি। ছবিতে নগ্ন হয়ে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে কুকুর নিয়ে পোজ দিয়েছেন তিনি। মূলত পশুদের প্রতি সচেতনতা তৈরির লক্ষ্যেই 'পেপার' ম্যাগাজিনে মাইলি তার প্রিয় কুকুরকে নিয়ে কাভারগার্ল হয়েছেন।
এ প্রসঙ্গে ২২ বছর বয়সী মাইলি বলেন, 'আমি পশু অধিকার রক্ষার্থে নিজেকে অভিনব ভঙ্গিতে উপস্থাপন করেছি। কারণ পশুদের প্রতি ভালোবাসা প্রদর্শন আমাদের নৈতিক দায়িত্ব বলেই মনে করি। তাদেরও কিন্তু অধিকার রয়েছে। সেই অধিকার সম্পর্কে সবার সচেতন হওয়া উচিত। শুধু তাই নয়, ম্যাগাজিনের সাক্ষাৎকারেও আমি পশুদের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসার কথা তুলে ধরেছি।'
মাইলি আরো জানান, 'লক্ষ্য করলে দেখবেন আমি এবং আমার কুকুর দুজনই নগ্ন। অর্থাৎ মানুষ ও পশুর প্রতি সমান আচরণের একটি প্রতীক এটি।'

অদ্ভুতুড়ে 12:19 PM
বলিউডে এন্ট্রি আমেরিকান TV স্টার কিম কার্দাশিয়ান
বলিউডে এবার এন্ট্রি হতে চলেছে আমেরিকান TV স্টার কিম কার্দাশিয়ানের। যদিও গর্ভের দ্বিতীয় সন্তানকে নিয়েই এখন অত্যন্ত ব্যস্ত এই মডেল অভিনেত্রী। তবে মুম্বাইয়ের বাতাসে তাঁকে নিয়ে উড়ছে অন্য খবর। পরিচালক ফয়জল সইফ তাঁর আপকামিং ফিল্ম 'For Adults Only' তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছেন কিমকে।

হলিউড স্টার এই প্রস্তাব গ্রহণ করবেন কি না সে বিষয়ে এখনও কিছু না জানালেও পরিচালক ফয়জল সইফ নিশ্চিত যে কিম এই ছবি করবেন। ডায়মেনশন ফিল্মসের এই থ্রিলার হিন্দি, তামিল ও তেলুগু এই তিনটি ভাষায় তৈরি হবে। ফিল্মের শুটিং শুরু হওয়ার কথা সেপ্টেম্বরে। এই মুভি ভারতের সবচেয়ে বলিষ্ঠ ও ঘিনঘিনে ফিল্ম হবে বলে জানিয়ে ইতিমধ্যেই নিজের ছবি নিয়ে বিতর্ক বাজারে ছড়িয়ে পড়েছেন ছবির পরিচালক।

বর্তমানে অন্তঃসত্ত্বা কিম নিজের শরীরের সঙ্গে কোনও আপোস করতে চান না। রীতিমতো নিউট্রিশনিস্ট রেখে নিজের কেয়ার নিচ্ছেন। প্রেগনেন্সিজনিত কোনও সমস্যা হলে পরামর্শ নিচ্ছেন ডাক্তারের। শুধু সন্তানই নয়, স্বামীর ব্যাপারেও যথেষ্ট যত্নবান এই হলিউড রিয়েলিটি শো স্টার।

সম্প্রতি বেটারহাফ ক্যানি ওয়েস্টের জন্মদিন সেলিব্রেশন নিয়ে তোলপাড় হয়েছে বিনোদন দুনিয়ায়। প্রচুর টাকার বিনিময়ে একটি বিশাল এলাকা ভাড়া করে কিম তাঁর স্বামীর জন্য তৈরি করেছিল বাস্কেটবল থিম।

অদ্ভুতুড়ে 3:09 AM
মরক্কোর স্টেজে ‘জে-লো’ পরেছিলেন ফিসনেটের পোশাক

জেনিফার লোপেজে নারাজ মরক্কো। নাহ, ‘জে-লো’র গান নিয়ে মরক্কোর অধিবাসীদের তেমন কিছু বলার নেই, কিন্তু যে পোশাক পরে তিনি পারফর্ম করেছেন, তা নাকি সে দেশের ব্রডকাস্টিং আইনকেই বুড়োআঙুল দেখিয়েছে৷ সম্প্রতি ‘জে-লো’র এক অনুষ্ঠানকে ঘিরে ছড়িয়েছে এই বিতর্ক।

মরক্কোর স্টেজে ‘জে-লো’ পরেছিলেন ফিসনেটের পোশাক। স্বচ্ছ পোশাকে শরীরের নিম্নাঙ্গ প্রায় অনাবৃতই ছিল। এহেন পোশাকেই তিনি তাঁর স্বাভাবিক পারফর্মেন্স করেন৷ জেনিফারের অনুষ্ঠান মানেই সেখানে থাকবে শরীরের উচ্ছ্বাস। এখানেও তাই ছিল৷ স্বচ্ছ পোশাকে জেনিফারের শরীরি আবেদন যে পর্যায়ে পৌঁছেছিল তাতেই আপত্তি জানিয়েছেন অনেকে৷ মরক্কোয় অনুষ্ঠিত আন্তর্জাতিক মিউজিক ফেস্টিভ্যালের দর্শক ছিলেন রক্ষণশীল শ্রোতা-দর্শকও। এই অনুষ্ঠান সম্প্রচারের পর তাঁরা দেশের সম্প্রচার মন্ত্রীর পদত্যাগও দাবি করেন। বিপদ বুঝে মন্ত্রী খালিফিও দর্শকের সঙ্গে সহমত। তাঁর মতে, এই ধরনের অনুষ্ঠান গ্রহণযোগ্য নয় এবং দেশের সম্প্রচার আইনও এতে বিপর্যস্ত৷ সোশ্যাল মিডিয়ায় তিনি ‘জে-লো’র বিপক্ষেই কথা বলেন।  কিন্তু তাহলে কেন এই পারফর্মেন্স সম্প্রচারিত হল, তার সদুত্তর অবশ্য তিনি দেননি।

‘জে-লো’র দোষ প্রমাণিত হলে তাঁর দু’বছরের জেল পর্যন্ত হতে পারে৷ যদিও তাঁর সম্ভাবনা খুবই ক্ষীণ,
Powered by Blogger.