অদ্ভুতুড়ে 9:47 PM
ঘুম নষ্টের ক্ষতিকর প্রভাব থেকে মস্তিষ্ক রক্ষায় ওষুধ



ঘুম নষ্টের ক্ষতি নিয়ে আগে যেমনটি আশঙ্কা করা হচ্ছিল, বাস্তবতা তার চেয়েও ভয়ংকর। ঘুম নষ্টে মস্তিষ্কের কোষ স্থায়ীভাবে নষ্ট হতে পারে বলে দাবি করেছেন একদল গবেষক।



গতকাল বুধবার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, জার্নাল অব নিউরোসায়েন্সে এই গবেষণাবিষয়ক নিবন্ধ প্রকাশিত হয়েছে।




যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিনের একদল গবেষক ইঁদুরের ওপর গবেষণাটি পরিচালনা করেছেন। তাঁদের দাবি, দীর্ঘমেয়াদি নিদ্রাহীনতায় মস্তিষ্কের ২৫ শতাংশ কোষ মরে যায়।
ইঁদুরের ওপর পরিচালিত গবেষণার ফলাফল যদি মানুষের ক্ষেত্রে সত্যি হয়, তাহলে তা বিপদের কারণ হয়ে উঠতে পারে। এ ক্ষেত্রে নিদ্রার ওই ঘাটতি পূরণ করেও মস্তিষ্কের কোষ রক্ষা করা সম্ভব হবে না বলে আশঙ্কা ওই মার্কিন গবেষকদের।
তবে গবেষকদের প্রত্যাশা, ঘুম নষ্টের ক্ষতিকর প্রভাব থেকে মস্তিষ্ক রক্ষায় কোনো একদিন ওষুধ তৈরি করা সম্ভব হবে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.