Showing posts with label প্রতিবেদন. Show all posts

অদ্ভুতুড়ে 11:23 PM

কথায় আছে নারীর মন স্বয়ং ভগবানও বুঝে উঠতে পারে না৷ নারীর মনে এক আর মুখে আর এক৷ নারীদের নিয়ে জগতে এত নিন্দে প্রচলিত থাকলেও, একজন নারীর তুলনায় একজন পুরুষ বেশি মিথ্যা কথা বলেন বলেই গবেষণায় উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য৷



একটি গবেষণায় দেখা গিয়েছে, মহিলাদের তুলনায় পুরুষরা বেশি সংখ্যায় মিথ্যা কথা বলে থাকে৷ একজন মহিলা সাধারণত কাউকে কষ্ট দিতে না চাওয়ার কারণে সত্যি কথা চেপে রাখেন৷ সেখানে একজন পুরুষ নিজের পয়সা বাঁচাতে বা কোন বাজি জিততে মিথ্যার আশ্রয় নিয়ে থাকেন৷তবে, সবক্ষেত্রেই তা নয়৷
 
গবেষকেরা জানিয়েছেন, একজন পুরুষ সপ্তাহে অন্তত চার বার মিথ্যা কথা বলার বা সত্যি লুকিয়ে রাখার চেষ্টা করেন৷ কিন্তু, মহিলারা সেক্ষেত্রে সপ্তাহে মাত্র তিন বার এমনটা করে থাকেন৷ কোন সমস্যা থেকে বেরোবার জন্যেও পুরুষ মিথ্যায় আশ্রয় নেন৷ তারা কোন ঘটনাকে অনেক রং চড়িয়ে বলার চেষ্টা করেন৷
 
প্রায় ২০০০জন ব্রিটিশ যুবকদের একটি সার্ভে করেন গবেষকেরা৷ এতে দেখা গিয়েছে, পুরুষেরা সবচেয়ে বেশি মিথ্যা নিজের মানসিক স্থিতি নিয়ে বলে থাকেন৷ শত সমস্যার মধ্যে থাকলেও, তারা ‘আমি ঠিক আছি’ বলে কথা এড়িয়ে যান৷ পুরুষদের ক্ষেত্রে দ্বিতীয় মিথ্যে হল, কোন উপহার পছন্দ না হলেও তারা সেটি পছন্দ করার ভান করেন৷ এছাড়াও, কোন জিনিসের দাম ও নিজের অসুস্থতা নিয়েও মিথ্যার আশ্রয় নেন পুরুষরা৷

অদ্ভুতুড়ে 11:55 PM

বছরের শুরু থেকেই একটি বিষয়ে কানাঘুষো চলছে। আর তা হল, পৃথিবীর দিকে নাকি ধেয়ে আসছে সৌরজগতের ১২তম গ্রহ নিবিরু। সুমেরীয় কিংবা মায়ানদের বর্ণিত সেই গ্রহ, বিজ্ঞানীরা বর্তমানে যার নাম দিয়েছে প্ল্যানেট এক্স (Planet X)। সম্প্রতি গ্রহটি আলোচনায় এই কারণে যে, এটি নাকি পৃথিবীকে এ মাসেই অতিক্রম করবে। 

অবশ্য মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বিষয়টি উড়িয়ে দিলেও রুশ বেশ কিছু গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে। এমনকি সম্প্রতি এর সপক্ষে মিয়ানমার, জাপান, ইকুয়েডরে ভয়াবহ ভূমিকম্পের বিষয়টিও এক করার চেষ্টা চলছে। বলা হচ্ছে, নিবিরু এগিয়ে আসছে বলেই সভ্যতাকে নাড়িয়ে দেয়ার জন্য ৮ মাত্রার বেশি ভূমিকম্প আমাদের ঠিক সামনেই অপেক্ষা করছে।
বছরের শুরুতেই দাবি উঠেছিল, বিশ্বের বিভিন্ন প্রান্তে পরপর অন্তত ৫টি ৭ মাত্রার বেশি শক্তিশালী ভূ-কম্পন সংঘটিত হবে। গত বছরে আঘাত হানা নেপালের ভূমিকম্প নাকি এর পূর্বাভাষ ছিল।
বিষয়টি গুজব হলেও মিয়ানমার, জাপান ও ইকুয়েডর মিলিয়ে পৃথিবীতে অল্প সময়ের মধ্যে ৪টি ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। নিবিরু বিশ্বাসীদের দাবি অনুযায়ী, আরও একটি শক্তিশালী ভূ-কম্পন বাকি রয়েছে। আর সেটি হলেই পরিষ্কার হবে ৮মাত্রার বেশি ভয়াবহ ভূমিকম্পটি সংঘটিত হতে হয়তো বেশি সময় আর বাকি নেই। 
কিছু সংবাদে এমনও এসেছে, জলবায়ু পরিবর্তনের পেছনে আসলে মানুষের হাত নেই। এটিও পৃথিবীর বিধি, মূলত গ্রহে বড় ধরনের পরিবর্তন আসছে বলে স্বাভাবিকভাবেই প্রকৃতিতে ছন্দপতন ঘটছে। এত কিছুর পরও বিষয়টি উড়িয়ে দিচ্ছেন অনেকেই। তবে নিবিরু বিশ্বাসীরা বলছেন, তাদের কাছে আরও প্রমাণ রয়েছে। আর সেটিই মোক্ষম প্রমাণ।
প্রমাণ হিসেবে ইউটিউবে সম্প্রতি প্রকাশ হওয়া দু’টি ভিডিও’র কথা তারা বলছেন। এর একটি জাপানে ধারণ করা। ভিডিওটি ধারণ করা হয় এপ্রিলের ১৫ তারিখ, দিনটি ছিল শুক্রবার। ক্যামেরায় জাপানের পশ্চিমাকাশে দু’টি রক্তিম লাল সূর্য ধরা পড়ে।
ভিডিওতে সূর্যাস্তের সময় সূর্যের ঠিক পূর্বে খানিক ছোট একটি লাল গোলক দেখা যাচ্ছে। অনেকেই বানোয়াট দাবি করলেও ভিডিওটি পরীক্ষা করে কেউ কেউ বলছেন, এটি নিছক সূর্যের আলোর প্রতিফলন নয়।
ভিডিওলিঙ্ক: https://www.youtube.com/watch?v=pFGh9VVzY8w
অপর ভিডিওটি, পরদিন চীনের হংকং থেকে ধারণ করা। সময় ছিল বেলা ১টা বেজে ৪২ মিনিট। মেঘের আড়ালে থাকলেও সূর্যের ঠিক পূর্বে নিজেকে আড়াল করতে পারেনি নিবিরু।
ভিডিও লিঙ্ক: https://www.youtube.com/watch?v=Bs22Sf-vbcY
এখানেই শেষ নয়, অস্ট্রেলিয়া, ফিলিপাইনসহ বেশ কিছু দেশে নিবিরুকে দেখার দাবি করা হচ্ছে। তবে ভিডিও দুটির মতো এখনও কেউ শক্ত প্রমাণ দেখাতে পারেননি।

অদ্ভুতুড়ে 10:51 PM

আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে গাছ দ্রুত বড় করা যায়। পরিবর্তন করা যায় কিংবা বাড়ানো যায় ফল, ফসলের আকার,আকৃতি। বর্তমানে গাছের জিন পরিবর্তনের মাধ্যমে ফসলের আকার-আকৃতির সঙ্গে সঙ্গে রঙও বদলে ফেলছে বিজ্ঞানীরা। কিন্তু কোন ফল বা শস্যকে মানব শিশুর কিংবা প্রানির আকৃতি দেয়ার বিষয়টি একেবারেই নতুন এবং অভিনব। 

সম্প্রতি এক ধরনের নাশপাতির জাত উৎপাদন করতে সক্ষম হয়েছেন চীনের বিজ্ঞানীরা  যা দেখতে একেবারে মানব শিশুর মতো। বেবি পিয়ার বা শিশু নাশপাতি নামে পরিচিত এই ফলটি । এটিকে বুদ্ধ পিয়ারও বলা হয় কোনো কোনো সময়।

মানব শিশুর আকৃতির ফল, যেভাবে তৈরী করা হয় ভিডিও সহ! (Video Article)
মানব শিশুর আকৃতির ফল, যেভাবে তৈরী করা হয় ভিডিও সহ! (Video Article)

চীনের ফার্মগুলোতে  এ ধরনের নাশপাতি উৎপাদন করা হচ্ছে প্লাস্টিকের ছাঁচ ব্যবহার করে । দেশটির সুপার মার্কেটগুলোতে ইতোমধ্যে এগুলোর বেচাকেনাও শুরু হয়েছে।

 তবে মানব শিশু আকৃতির নাশপাতি খাওয়ার বিষয়টিকে সবাই ভাল চোখে দেখছেন না। এদিকে বেবি পিয়ার্সের পাশাপাশি হার্ট (হৃদযন্ত্র) আকৃতির শশা, গোলাকার তরমুজ ও অন্যান্য পুষ্টিকর ফলের ভিন্ন ভিন্ন আকৃতি দেয়ার চেষ্টা করছে।

বেবি পিয়ার্সের পাশাপাশি হার্ট (হৃদযন্ত্র) আকৃতির শশা, গোলাকার তরমুজ ও অন্যান্য পুষ্টিকর ফলের ভিন্ন ভিন্ন আকৃতি দেয়ার চেষ্টা করছে।

তবে মানব শিশু আকৃতির নাশপাতি খাওয়ার বিষয়টিকে সবাই ভাল চোখে দেখছেন না। এদিকে বেবি পিয়ার্সের পাশাপাশি হার্ট (হৃদযন্ত্র) আকৃতির শশা, গোলাকার তরমুজ ও অন্যান্য পুষ্টিকর ফলের ভিন্ন ভিন্ন আকৃতি দেয়ার চেষ্টা করছে।

অদ্ভুতুড়ে 12:42 AM

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে!!! আজ শনিবার সকালে আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এতথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এতে বলা হয়, সেই সাথে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে। সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী,পাবনা, ফরিদপুর ও গোপালগঞ্জ অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

অদ্ভুতুড়ে 2:04 AM

আসসালামু আলাইকুম। শখের বসেই ইন্টারনেটে নানা রকম এলিয়েন, ইউ এফ ও সম্পর্কিত তথ্য খোঁজা হয়। অনেক সাইট ভিজিট করি। অনেক সাইটই সিরিয়াসলি অনেক প্রমান পেশ করে যা অনেক সময় বিশ্বাস হয় আবার হয় না। নিজে যত ক্ষন দেখিনা ততক্ষন বিশ্বাস করিই বা কেমন করে।



কিন্তু কিছুক্ষন আগে (রাত ৩.৩১) এ এমন এক জন হ্যাকারের সন্ধ্যান পেলাম যিনি নাকি ২০০২ সালে আমেরিকার সকল সরকারি যেমন নাসা, বিমান, স্থল, নৌ ইত্যাদি হ্যাক করেছিল এবং তাকে বর্তমানে সাজা ভোগ করতে হচ্ছে। সে হ্যাক করতে এমন কিছু তথ্য পেয়েছিল যা শুনলে সত্যিই অবাক লাগে। হাসব না কাদব বুঝতে পারছিনা।

সময় ঠিক ২০০১ ম্যাককিনন তার খালার বাসায়্ বসে সোলো নামে সাইভার ওয়ার্ডে প্রবেশ করে। সে তখন আমেরিকার এফ বি আইয়ের সার্ভারে। আস্তে আস্তে নাসা সহ সকল প্রকার সরকারি এবং সামরিক ডকুমেন্ট তার হাতের মুঠোয়। আমেরিকার একটি হ্যাকিং বুক ফ্রিতে নেওয়ার জন্য সে হ্যাক চালিয়েছিল, কিন্তু কেচো খুরতে সাপ বেরোয় অবস্থা। সে US Navy  এর সামরিক নীল নকশা সহ আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেল। পরে আরো অনেক ডকুমেন্ট সে পেল যার মধ্যে উল্লেখযোগ্য পেন্টাগনের সিকিউরিটি, নাভাল পারমানবিক অস্ত্রের ডকুমেন্ট সহ, আরো অনেক কিছু। কিন্তু তার থেকেও আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য সে পেল যা শুনলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে,
এই হ্যাকের পরে সে ইঊ এস নাভালের অফিসিয়াল ওয়েভ সাইটে লাগাল Your security Sucks এবার টনক নড়ল আমেরিকার। সাথে বোনাস হিসেবে নাইন ইলেভেন।
তার বিরুদ্ধে সাত লক্ষ টাকার মামলা হল। সাথে রয়েছে আমেরিকার স্টেট ইনফরমেশন মোচা, অবৈধ প্রবেশ, নৌ বাহিনীর পারমানবিক অস্ত্রের ভান্ডার হতে অস্ত্রের তালিকা মোছা ইত্যাদি। তাকে ওয়াশিংটন হাইজ তলব করল। এদিকে তার মাতৃভূমি ইংল্যান্ড তাকে বাঁচানোর জন্য ঊঠে পরে লাগল। তার জন্য মন্ত্রি সভায় বৈঠক হল। পরিশেষে আমেরিকা এবং ইংল্যান্ড আলোচনা করে জানায় যে তার সাজা ৭০ বছর গুলেতেমালায় কারাদন্ড হবে যদি না সে আত্নসমপর্ন করে এবং আমেরিকায় যায়। তার পক্ষে ইংল্যান্ডে সকল অনলাইন ইউজাররা আন্দোলন করে এবং তার পক্ষ নে। পরিশেষে তাকে ২০১০ সালে আমেরিকায় যেতে হয় এবং ক্ষতিপূরন দিতে হয়।
আপনারা ভাবছেন সে এমন কি করল?????????!!!!!!!
আসলে সে নাসা এবং সামরিক সার্ভারে হামলা চালিয়ে জানতে পারে যে আমেরিকার রোজওয়েলে যেই এলিয়েন বিমান ক্রাশ করেছে তা আসলে ভুয়া নয় এমন কি আমেরিকা এই ধ্বনংসাবশেষ  নিয়ে অন্য গ্রহের প্রানীদের সাথে যোগাযোগ রাখছে এবং তাদের টেকনোলজি ব্যবহার করছে। তার মধ্যে শূন্য শক্তি যার মাধ্যমে অহরহ বিদ্যুৎ তথা শক্তি উৎপাদন করছে, আরো রয়েছে নানা রকম এলিয়েন অস্ত্র সহ হাই টেক। এই সম্পর্কে Wikileaks ও একটি লিক করেছিল। হ্যাকারের নিজ ভাষায়
McKinnon: A NASA photographic expert said that there was a Building 8 atJohnsonSpaceCenter where they regularly airbrushed out images of UFOs from the high-resolution satellite imaging. I logged on to NASA and was able to access this department. They had huge, high-resolution images stored in their picture files. They had filtered and unfiltered, or processed and unprocessed, files.

My dialup 56K connection was very slow trying to download one of these picture files. As this was happening, I had remote control of their desktop, and by adjusting it to 4-bit color and low screen resolution, I was able to briefly see one of these pictures. It was a silvery, cigar-shaped object with geodesic spheres on either side. There were no visible seams or riveting. There was no reference to the size of the object and the picture was taken presumably by a satellite looking down on it. The object didn’t look manmade or anything like what we have created. Because I was using a Java application, I could only get a screenshot of the picture — it did not go into my temporary internet files. At my crowning moment, someone at NASA discovered what I was doing and I was disconnected.
এই হ্যাকেরর কার্জ কালাপের সত্যতা যাচাইয়ের জন্য আমি ফেসবুকের একজন লন্ডের ফ্রেন্ড কে নক করলাম । তিনি শখের UFOlogist , অবশ্য তিনি পেশায় একজন জ্যাতির্বিদও। তিনি আমাকে তার কিছু ডকুমেন্ট দিলেন । পড়ে তো মনে হল আকাশ থেকে পড়লাম, এ কোন দেশে বসবাস করছি আমরা? সারা পৃথিবী থেকে আমরা তো ১০০ বছর পিছিয়ে, ডকুমেন্টের একটা ঠিক এরকম,
বারাক ওবামার নির্বাচনের ঠিক ৬ মাস আগে হোয়াইট হাউজের সিকিউরিটি দের মধ্যে কোট টাই পরা একজন দেখা গেল। তাকে কেও দেখছেনা। যিনি ভিডিও করছেন তার ক্যামরায় ঝাপসা ভাবে ৩ মিনিট ধরে ধরা পরল। দেখতে সম্পূর্ন সেই মিশরের ফারাওদের মত অর্থাৎ বিরাট মাথা বিশিষ্ট। একদিকে ওবামের ভাশন অন্য দিকে তিনি দাড়িয়ে আছে, তারপর হটাৎ করে নাই হয়ে গেলো। এটা পরবর্তিতে নেটে প্রকাশ পায়,


তারপর আসল আমেরিকার ক্রস ডাইমেনশনাল টেকনোলজি। এই প্রযুক্তির ফলে যেকোনো বস্তু আলোর চাইতেও আরও দ্রুত সঞ্চালন করা যাবে। আজব বিষয় এটা সম্পুর্ণ ক্লাসিফাইড কারন এর মাধ্যমে যদি অস্ত্র তৈরি করা হয় তাহলে তা একসাথে ১০০ টা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারবে। তাছাড়া সময় ভ্রমন করা যাবে।
এখনও আমেরিকাকে নানা ভাবে এলিয়েনরা সাহায্য করছে তা পলিটিকালি এবং টেকনোলজি দিয়ে। তার প্রমান সম্বন্বিত বিভিন্ন রিপোর্ট দেখলাম। আমার সব ভূয়া লাগে। কিন্তু এরিয়া ৫১ এর একটি রিপোর্ট দেখে হা হয়ে গেলাম।

স্থানীয় মতে প্রাইই নাকি অই জাইগায় হঠাৎ করে প্ল্যান ল্যান্ড করে এবং কারা যেন আসে। এবং তাদের ট্রাকে করে আনা নেওয়া করা হয়। একবার সেখান থেকে একটা মৃতদেহ পাওয়া যায়। দেহ নেই তবে মাথা পাওয়া গেছে। সম্পূর্ণ এলিয়েন। পরে বিজ্ঞানীরা তা মিউটেট প্রানি বলে চালিয়ে দে কিন্তু কোন প্রানির মিউটেট তা বলতে পারে নি।
সব কিছু দেখে অবিশ্বাস করতে পারলাম না কারন আল্লাহ নিজেই বলেছেন তিনি জ্বিন ও মানুষ সৃষ্টি করেছেন। কিন্তু তাই বলে তারা কি ডেভলপড জ্বিন? আমাদের মধ্যে যেমন বিভাগ আছে।
অনেক বিজ্ঞানীই স্বিকার করেছেন অন্য গ্রহে প্রানের অস্ত্বিত্ব থাকা নিয়ে। স্টিফেন হকিং আমাদের বারন করে দিয়েছে এই বিষয়ে গবেশনা না করতে কারন তারা আক্রমনাত্বক হতে পারে।
এছাড়া চীনের হোয়াং পো চিহ্ন কীভাবে মঙল গ্রহে গেল তা নিয়েও নাসার বেশ মাথা ব্যাথা। লোক দেখানো মাথা ব্যাথা না অন্য কিছু তা এক মাত্র তারাই জানবে।
এছাড়াও Wikileaks এর কিছু হ্যাক করা ডকুমেন্ট ও ভিডিও দিলাম…
 একজন নভঃচারীর UFO Encounter
Astronaut Gordon Cooper, who piloted several space missions in the 1960s, once said he saw a “typical saucer shape, double-cylindrical shape, metallic” UFO.
থাইল্যান্ডের কিছু ডাটা শেয়ার করলাম। কিছু দিন আগে এই বোরাক আকৃতির প্রানীটি মৃত অবস্থায় পাওয়া যায়, যার DNA  টেস্টে মানুষের সহ কিছু প্রানীর সংকর উপাদান উপস্থিত।


এছাড়া অনেক দেশের সরকারই অনেক ক্লাসিফাইড ফাইলে এলিয়েনদের সম্পর্কে বিভিন্ন নতি পত্র জমা রাখে যার বেশির ভাগই চিরকালের জন্য লুকিয়ে ফেলা হয় কিংবা রিটায়ার্ড ব্যক্তিবর্গ তা পরে প্রকাশ করে। আমেরিকার তেমনি প্রেসিডেন্ট (US President 1977-1981) জিমি কার্টার UFO  সম্পর্কে বলেন যে বহু বছর থেকেই এলিয়েনদের আনাগোনা পৃথিবীতে আছে, তার কিছু প্রমান মিশরের দেওয়ালে, ইন্দোনেশিয়ায় জাভা পাহারে, এমনকি ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলে দেখা যায়। তবে জোরালো ভাবে চীন ও আমেরিকা এবং রাশিয়া এই ব্যাপারে জানে।
এছাড়া ইরাকের একটি গুহায় এই প্রানীটিকে বাঁধা অবস্থায় পাওয়া যায়। অনেকে তাকে বদ জ্বিন বা শয়তান বলে। কিন্তু এই প্রানীটিকে মমি করে বেঁধে রাখা হয়। এখানে একটি প্রশ্ন আসতে পারে, মমি করার নিয়ম নাকি শুধু মাত্র মিশরীয়রা করতে পারে, তাহলে কিভাবে এই মরু অঞ্চের মানুষ প্রানীটিকে মমি করল? তাহলে এই মমি করার নিয়ম বা প্রক্রিয়া আসল কোথা থেকে?


ব্যাপারটা ট্রান্সফরমাসের মত মনে হলেও তার বিভিন্ন ডকুমেন্ট ফাইল পড়ে মোটেও মুভি বা কল্পকাহিনী মনে হল না।

অদ্ভুতুড়ে 1:12 AM

বাংলাদেশে যুক্ত হতে যাচ্ছে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল 


 
 
বাংলাদেশে সম্প্রতি যুক্ত হতে যাচ্ছে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সংযোগ। এই সংযোগটির ফলে একদিকে ক্রমবর্ধমান ব্যান্ডউইথ চাহিদা মাটানো যাবে ঠিক অন্যভাবে ক্যাবল সংযোগ নিরবিচ্ছিন্নও রাখা যাবে বলে আশাবাদ প্রকাশ করেছে সরকার। এই প্রকল্পটি অনুমোদিত মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটি একনেক সভায় এবং এর নামকরণ করা হয় ‘আঞ্চলিক সাবমেরিন টেলিযোগাযোগ প্রকল্প, বাংলাদেশ’ নামে। প্রকল্পটির বাজেট ধরা হয়েছে ৬৬০ কোটি টাকা যার এরই মাঝে সরকারি অর্থায়ন ১৬৬ কোটি টাকা, সংস্থার নিজস্ব অর্থ ১৪২ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ৩৫২ কোটি টাকা।

এই প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার ফলে আশা করা যাচ্ছে বাংলাদেশের আর বিচ্ছিন্ন হতে হবে না ইন্টারনেট ব্যবহারকারিদের ।বাংলাদেশ সর্বমোট ১৩০০ জিপিএস সাবমেরিন ক্যাবল ব্যান্ডউইথ পাবে।

উক্ত সভার বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেছেন যে, মঙ্গলবার মোট অনুমোদন দেয়া হয়েছে ১০টি প্রকল্পের। যার মোট ব্যয় হবে ২ হাজার ৩৬৫ কোটি ৩৪ লাখ টাকা আর এরই মধ্যে সরকারের অর্থায়ন ১ হাজার ৫৩১ কোটি ৩৩ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ১৫২ কোটি ৬৪ লাখ টাকা এবং এই প্রকল্পটির সাহায্য পাওয়া যাবে ৬৮১ কোটি ৩৭ লাখ টাকা।

পরিকল্পনা মন্ত্রী আরো বলেন যে, বর্তমানে বাংলাদেশ কেবল একটি মাত্র সাবমেরিন ক্যাবলের সঙ্গে যুক্ত ছিলো আন্তর্জাতিক তথ্য প্রযুক্তির মহাসড়ক কনসোর্টিয়ামের আওতায়। যার ফলে এই ক্যাবলটি কোন কারণে সংযোগ বিচ্ছিন্ন হলে পুরো ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে যেতো ফলে ব্যবহারকারীদের পরতে হতো অসহনীয় দুর্ভগে আর তাই বিকল্প হিসেবে এই দ্বিতীয় সাবমেরিন কেবলটি সংযোগ করা। বর্তমান ক্যাবলটি ২০,০০০ কিলোমিটার দীর্ঘ। এই ক্যাবল্টির সঙ্গে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং ইউরোপের ১৪টি দেশের মোট ১৬টি টেলিকম কোম্পানী যুক্ত আছে। সমস্যা হলো এ কেবলটি কোন কারণে কাটা পড়লে বা অন্য কোন সমস্যা দেখা দিলে ৭ থেকে ১০ দিন লেগে যায় তা মেরামত করতে। ফলে, বাধাগ্রস্থ হয় তথ্য প্রযুক্তির কার্যক্রমে । মূলত এই সমস্যা থেকে উত্তরণ পেতেই আমরা ব্যাকআপ হিসেবে নতুন ক্যাবলের সঙ্গে সংযুক্ত হতে যাচ্ছি। এই প্রকল্পটি হাতে নেয়ার ফলে আমরা আরো ১৩০০ জিপিএস সাবমেরিন ক্যাবল ব্যান্ডউইথ পাবো বলে আশা করছি যা মূলত ১০  গুণ বেশি শক্তিশালী বর্তমান কেবলের থেকে।

মন্ত্রী আরো বলেন যে, এ সাবমেরিন ক্যাবল সংযোগের প্রাউন্ড লোকেশন ঠিক করা হয়েছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায়।

পরিকল্পনা মন্ত্রী সবশেষে বলেন, এ প্রকল্পের ফলে একদিকে যেমন ডেটা ও ভয়েসের ক্ষেত্রে দেশের ব্যান্ডউইথ চাহিদা বৃদ্ধি পাবে ঠিক তেমনি এর পাশাপাশি সরবরাহের পরিমাণও বৃদ্ধি পাবে যার ফলে সম্ভব হবে দেশে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ দিতে।এমনকি ইন্টারনেট সুবিধা পৌঁছানো যাবে দেশের প্রত্যন্ত অঞ্চলেও। সেই সঙ্গে বৃদ্ধি পাবে ইন্টারনেটের ক্যাপাসিটি ও স্পিড দুটোই।

অদ্ভুতুড়ে 11:49 PM

ইউনিভার্সাল পিকচার্সের ( মার্কিন সিনেমা প্রযোজক প্রতিষ্ঠান) ব্যানারে টেক জায়ান্ট অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস কে নিয়ে একটি মুভি তৈরির কাজ শুরু করা হয়।



মুভির নাম হচ্ছে 'স্টিভ জবস'। চলতি সপ্তাহেই প্রথম বের হল এই মুভির ট্রেইলার।

ট্রেইলারের প্রায় পুরোটা সময়ি স্টিভ জবসের চরিত্রে অভিনয় করা মাইকেল ফ্যাসবেন্ডারের একটি দৃশ্য দিয়ে বানানো হয়েছে। এক মিনিটের এই ট্রেইলারে মাইকেল ফ্যাসবেন্ডার, সেথ রোজেন, কেট উইন্সলেট এবং জেফ ড্যানিয়েলস যথাক্রমে স্টিভ জবস, স্টিভ ওয়াজনিয়াক, জোয়ানা হফম্যান ও জন স্কালির চরিত্রে অভিনয় করেছেন। মুভিটির চিত্রনাট্য রচনা করেছেন অ্যারন সরকিন আর পরিচালনা করেছেন ড্যানি বয়ল।

চলতি বছর ৯ অক্টোবর, স্টিভ জবসের মৃত্যুবার্ষিকীর পরপরই মুভিটি মুক্তি পেতে যাচ্ছে।

অদ্ভুতুড়ে 1:30 AM

বাংলাদেশের সকল জনপ্রিয় প্রযুক্তি সাইট এর লিস্ট - Tech Website List

 

 

প্রিয় টেক tech.priyo.com

তথ্য ও প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গুলোর মধ্যে টপ রাঙ্ককিং এ www.tech.priyo.com এর অবস্থান। বিভিন্ন প্রযুক্তির দেশি-বিদেশি খবর, ফ্রিল্যান্সিং, রিভিউ, টিউটোরিয়াল সহ ব্লগিং এর সংবাদ পাবেন এই সাইটে। বিভিন্ন সফটওয়্যার, টেলিকম প্রযুক্তি, ইন্টারনেট এবং গ্যাজেটের সর্বশেষ সংবাদ পাবেন www.tech.priyo.com এ। মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট, ডিজিটাল ক্যামেরা সহ বিভিন্ন প্রযুক্তিগত জিনিসের রিভিউ পাবেন এই ওয়েবসাইটে। যার ফলে মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট, ডেস্কটপ, মনিটর, প্রিন্টার, ডিজিটাল ক্যামেরা কিনতে আপনার অনেক সুবিধা হবে। কারন আপনি ঘরে বসেই tech.priyo.com এর মাধ্যমে জেনে নিতে পাচ্ছেন জিনিসপত্রের দাম এবং বিভিন্ন কনফিগারেশন। এছাড়া নতুন উদ্ভাবনী বিভিন্ন প্রযুক্তির সংবাদ পাবেন এখানে। পিসি ও অন্যান্য প্রযুক্তিগত বিভিন্ন টিপস এবং টিউটোরিয়াল পাবেন টেক.প্রিয়.কম এ। তাই এখনি ভিজিট করুন www.tech.priyo.com এ আর জেনে নিন তথ্য প্রযুক্তির সর্বশেষ সংবাদ।


আইসিটি সংবাদ | www.ictshangbad.com

ICT Shongbad “আইসিটি সংবাদ” মূলত প্রযুক্তি সংবাদ ভিত্তিক একটি ওয়েবসাইট। সারা বিশ্বের প্রযুক্তি সংবাদ পাওয়া যাবে এখানে, যা নিয়মিতভাবেই আপডেট করা হয়। এই সাইটটির মূল ডোমেইনেই সকল প্রযুক্তি সংবাদ দিয়ে থাকে, যেখান থেকে পাওয়া যাবে টেলিকম জগতের সকল রকমের খবরাখবর। দেশ-বিদেশের আইটি সংবাদ সহ আরও মজার মজার সব তথ্য পেতে ভিজিট করুনঃ www.ictshangbad.com


টেকটিউনস | techtunes.com.bd

http://s.techtunes.com.bd/tDrive/tuner/iamakash/321656/50353_56099542259_407306_n1.jpgপ্রযুক্তির ছড়াছড়ি আজ চারদিকে। সারা দুনিয়া মেতেছে প্রযুক্তি নিয়ে। প্রযুক্তি সচেতনদের লেখালেখি আর আলোচনার মাধ্যমে ধীরে ধীরে সবাই আরো প্রযুক্তি সচেতন হয়ে উঠবে। ঘুচবে ডিজিটাল ডিভাইডের অভিশাপ। এভাবেই এ ব্লগিং সাইট থেকে সারা দুনিয়ার বাংলা ভাষা ভাষী প্রযুক্তি মনস্ক হয়ে উঠবে। এতসব মাথায় রেখেই তৈরি হয়েছে টেকটিউনস - প্রযুক্তি সুরে মেতে উঠার জন্য। এখানে আপনি কম্পিউটার, বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বাংলায় ব্লগ লেখতে পারবেন এবং অন্যদের ব্লগে বাংলায় মন্তব্যও করতে পারবেন। এছাড়া নতুন উদ্ভাবনী বিভিন্ন প্রযুক্তির সংবাদ পাবেন এখানে। পিসি ও অন্যান্য প্রযুক্তিগত বিভিন্ন টিপস এবং টিউটোরিয়াল। মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট, ডিজিটাল ক্যামেরা সহ বিভিন্ন প্রযুক্তিগত জিনিসের রিভিউ এর পাশাপাশি বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার সমাধান পাবেন techtunes.com.bd এ। তাই টেক টিউন ওয়েবসাইটে ভিজিট করে টিপস এবং টিউটোরিয়াল গুলো থেকে নিতে পারেন আপনার প্রয়োজনীয় তথ্য।


টিউনারপেজ | tunerpage.com

http://cdn.bn.banglanews24.com/media/files/tuner_821255296.jpgবাংলাদেশের প্রতিটি মানুষ টেকনোলজি বিষয়ে আরো জানুক, তাদের জানার পিপাসা আরো বাড়ুক। এই উদ্দেশ্যেই টিউনারপেজের যাত্রা শুরু গত ২১শে ফেব্রুয়ারিতে। ইতিমধ্যে ব্লগটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা ব্লগে পরিণীত হয়েছে। এদের মূল উদ্দেশ্য দেশের মানুষের সাহায্য করা। মানুষের কাছে আরো সুন্দর ও সহজভাবে টেকনোলজিকে তুলে ধরা। টিউনারপেজে আছে ধারাবাহিক টিউটোরিয়াল, প্রযুক্তি বিষায়ক নতুন ও পুরাতন খবর। এখানে আপনি লাইভ চ্যাটও করতে পারবেন। এখানে আপনি কম্পিউটার, বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বাংলায় ব্লগ লেখতে পারবেন। ইন্টারনেট, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮, এন্টি ভাইরাস, এন্ড্রয়েড, ওপেনসোর্স প্রোগ্রাম, ওয়ার্ডপ্রেস, ওয়েব ডিজাইনিং, কম্পিউটার প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইনিং, জুমলা, টরেন্ট, লিনাক্স/উবুন্টু, ব্লগিং, ভিডিও টিউটোরিয়াল, রিভিউ সহ তথ্য-প্রযুক্তির টিপস এবং টিউটোরিয়াল দেয়া আছে। তাই এখনি ভিজিট করুন www.tunerpage.com এ।


পিপীলিকা ডট কম | pipilika.com

পিপীলিকা বাংলাদেশের প্রথম এবং একমাত্র সার্চ ইঞ্জিন যা বাংলা ও ইংরেজী দুই ভাষাতেই কাজ করতে সক্ষম। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও জিপিআইটি সমন্বিতভাবে তৈরি করেছে এই বাংলা সার্চ ইঞ্জিনটি। পিপীলিকায় বাংলা সার্চের জন্য নিজস্ব একটি বাংলা অভিধান ব্যবহার করা হয়েছে। সংবাদ অনুসন্ধান, ব্লগ অনুসন্ধান, বাংলা উইকিপিডিয়া অনুসন্ধান ও জাতীয় ই-তথ্যকোষসহ আরও অনেক কিছু থাকছে পিপীলিকায়। সাইটি ওয়েব ঠিকানা: www.pipilikal.com

দেশি অফার | deshi-offer.com

Bangladeshi Offers | www.deshi-offer.com বাংলা ভাষায় প্রযুক্তির সকল অফার পেতে দেশি অফার একমাত্র মাধ্যম। প্রযুক্তির অফার দিন দিন বেড়েই চলেছে তৈরি হচ্ছে নতুন অনেক কিছু, কিন্তু কেউ এই সকল নতুন প্রযুক্তির সমন্ধে জানতে পারছে আর কেউ হয়তো পারছে না তাই সেই কারনেই দেশি-অফার এর জন্ম হয়েছে প্রযুক্তির নতুন নতুন অফার সকলের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিতে। এখানে অনেক গুলো বিভাগ রয়েছে যেমন: অন্যান্য, অ্যাড্রয়েড, আউটসোর্সিং, ইন্টারনেট, ইলেক্ট্রনিক্স, উইন্ডোজ, ওপেন সোর্স, ওয়ার্ডপ্রেস, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েবওয়্যার, খবর, গ্রাফিক্স জিজাইন, টিউটোরিয়াল, টিপস ও ট্রিকস, ডাউনলোড, নির্বাচিত, প্রতিবেদন, বাংলা কম্পিউটিং, বিজ্ঞান ও প্রযুক্তি, বিডিরঙ রিসোর্স, মজার বাক্স, মোবাইলীয়, সাহায্য ও জিজ্ঞাসা, হ্যাকিং। এই সাইটের ঠিকানা দেশি অফার | deshi-offer.com

আরও অনেক প্রযুক্তিগত সাইট বাংলাদেশে রয়েছে আশা করি পরবর্তি পোস্ট "বাংলাদেশের সকল জনপ্রিয় প্রযুক্তি সাইট এর লিস্ট - Tech Website List ২" তাদের একটা লিস্ট দিব। আপনার মতে বেস্ট বাংলা প্রযুক্তি সাইট কোনটি মন্তব্য করে জানাতে পারেন। এছাড়াও আপনার প্রিয় প্রযুক্তি সাইটটির নাম শেয়ার করতে পারেন। আজ এটুকুই।


























অদ্ভুতুড়ে 7:41 AM

  ফেব্রুয়ারি ২৪: বাংলাদেশ - ভারত     ফেব্রুয়ারি ২৫: শ্রীলঙ্কা - বাছাই পর্ব পেরিয়ে আসা দল     ফেব্রুয়ারি ২৬: বাংলাদেশ - বাছাই পর্ব পেরিয়ে আসা দল     ফেব্রুয়ারি ২৭: ভারত – পাকিস্তান     ফেব্রুয়ারি ২৮: বাংলাদেশ – শ্রীলঙ্কা     ফেব্রুয়ারি ২৯ : পাকিস্তান – বাছাই পর্ব পেরিয়ে আসা দল     মার্চ ১: ভারত – শ্রীলঙ্কা     মার্চ ২: বাংলাদেশ – পাকিস্তান     মার্চ ৩: ভারত – বাছাই পর্ব পেরিয়ে আসা দল     মার্চ ৪: পাকিস্তান – শ্রীলঙ্কা     মার্চ ৬: ফাইনালআর মাত্র দুটি দিন তারপর বাংলাদেশ বনাম ভারতের ম্যাচের মধ্য দিয়ে উপমহাদেশের বিশ্বকাপ খ্যাত ‘এশিয়া কাপ ক্রিকেট ২০১৬’ এর মূল আসরের পর্দা উঠছে। গ্যালারির টিকিট ইতিমধ্যেই শেষ। এশিয়া কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ফাইনালসহ টুর্নামেন্টের সব ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। টুর্নামেন্ট শুরু ও ফাইনালের তারিখ বেশ কিছু দিন আগেই ঠিক হয়ে গেলেও আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হয় বুধবার। ২৭ ফেব্রুয়ারি মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। অংশ নেবে আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং ।

 

 ২০১২ এশিয়া কাপের স্মৃতি কি কখনো ভুলতে পারবে এ দেশের ক্রিকেট সমর্থকেরা  

এশিয়া কাপ ২০১৬ এবং বাংলাদেশঃ

এশিয়ার বিশ্বকাপই বলা চলে এশিয়া কাপকে । বাংলাদেশের জন্য এটি অবশ্য আরও বেশি প্রযোজ্য। বিশ্বকাপে অংশগ্রহণের আগে এশিয়া কাপের মধ্য দিয়েই বিশ্বের অন্যতম সেরা (ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা) দলগুলোর প্রতিপক্ষ হওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সে হিসেবে এটি বাংলাদেশের জন্য বিশ্বকাপের মতোই মর্যাদার একটি আসর। যে আসরের শিরোপা এখনো অধরা টাইগারদের কাছে। তবে ২০১২ আসরে ফাইনালে মাত্র ২ রানের জন্য হেরে যায় বাংলাদেশ। (তথ্যের কিছু অংশ উল্লেক্ষিত প্রতিবেদন থেকে নেওয়া এশিয়ার বিশ্বকাপ এশিয়া কাপ এবং বাংলাদেশ ।)


 

 

 

 

২০১২ এশিয়া কাপের স্মৃতিঃ

২০১২ এশিয়া কাপের স্মৃতি কি কখনো ভুলতে পারবে এ দেশের ক্রিকেট সমর্থকেরা। মাত্র ২ রানের জন্য ফাইনালে সেবার পাকিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ। যে টুর্নামেন্টে ভারত-শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠেছিল তারা। এশিয়া কাপ বলতেই টাইগারভক্তদের মনে ভেসে আসে আবেগতাড়িত সে কান্নার স্মৃতি। (ভিডিও এখানে এশিয়া কাপ বলতেই টাইগারভক্তদের মনে আসে আবেগতাড়িত সে কান্নার স্মৃতি)

 

 

 

 

ক্যাপ্টেন মাশরাফির অন্য রকম এশিয়া কাপঃ

মাশরাফি বিন মুর্তজা।আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর ২০০৪ সালের এশিয়া কাপ টাই শুধু খেলতে পারেননি মাশরাফি বিন মুর্তজা। ২০০৮, ২০১০, ২০১২, ২০১৪—চারটি এশিয়া কাপের প্রতিটিতেই খেলেছেন তিনি। প্রতিটি টুর্নামেন্ট খেলেছেন দলের একজন সদস্য হিসেবেই। তবে এবারের এশিয়া কাপটা মাশরাফির কাছে হতে যাচ্ছে অন্য রকম। এই প্রথম তিনি এশিয়া কাপ (Asia Cup) এ বাংলাদেশের অধিনায়ক! তাই এবারের এশিয়া কাপ মাশরাফির অন্য রকম একটি এশিয়া কাপ


ম্যাচ শিডিউলঃ

এশিয়া কাপের ২০১৬ এর সূচি নিম্নে দেওয়া হল। (এশিয়া কাপ ২০১৬ এর সূচি)
  • ফেব্রুয়ারি ২৪: বাংলাদেশ - ভারত
  • ফেব্রুয়ারি ২৫: শ্রীলঙ্কা - বাছাই পর্ব পেরিয়ে আসা দল
  • ফেব্রুয়ারি ২৬: বাংলাদেশ - বাছাই পর্ব পেরিয়ে আসা দল
  • ফেব্রুয়ারি ২৭: ভারত – পাকিস্তান
  • ফেব্রুয়ারি ২৮: বাংলাদেশ – শ্রীলঙ্কা
  • ফেব্রুয়ারি ২৯ : পাকিস্তান – বাছাই পর্ব পেরিয়ে আসা দল
  • মার্চ ১: ভারত – শ্রীলঙ্কা
  • মার্চ ২: বাংলাদেশ – পাকিস্তান
  • মার্চ ৩: ভারত – বাছাই পর্ব পেরিয়ে আসা দল
  • মার্চ ৪: পাকিস্তান – শ্রীলঙ্কা
  • মার্চ ৬: ফাইনাল
 

এশিয়া কাপের থিম সং:

এশিয়া কাপের ২০১৬ এর এখন পর্যন্ত কোন অফিসিয়াল থিম সং হইনি। তবে আনঅফিসিয়াল কিছু এশিয়া কাপের থিম সং টিভি এবং ইউটিউব জুড়ে ঘুরে বেড়াচ্ছে। এশিয়া কাপের ২০১৬ এর থিম সংগুলো দেখতা পারেন এখানে  

এশিয়া কাপের ওয়াল পেপারঃ

 

এশিয়া কাপের লাইভ স্ট্রিমিং:


Match Name
Broadcasting
  • বাংলাদেশ - ভারত

 
  • শ্রীলঙ্কা - বাছাই পর্ব পেরিয়ে আসা দল

  • বাংলাদেশ - বাছাই পর্ব পেরিয়ে আসা দল

  • ভারত – পাকিস্তান

 
  • বাংলাদেশ – শ্রীলঙ্কা

  • ভারত – শ্রীলঙ্কা

  • বাংলাদেশ – পাকিস্তান

অদ্ভুতুড়ে 11:21 PM

ইউনিভার্সাল পিকচার্সের ( মার্কিন সিনেমা প্রযোজক প্রতিষ্ঠান) ব্যানারে টেক জায়ান্ট অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস কে নিয়ে একটি মুভি তৈরির কাজ শুরু করা হয়। 


'স্টিভ জবস' মুভি ট্রেইলার (ভিডিও), 'স্টিভ জবস' কে নিয়েই যখন মুভি, ট্রেইলার (ভিডিও), steve-jobs-movie।


মুভির নাম হচ্ছে 'স্টিভ জবস'। চলতি সপ্তাহেই প্রথম বের হল এই মুভির ট্রেইলার।

ট্রেইলারের প্রায় পুরোটা সময়ি স্টিভ জবসের চরিত্রে অভিনয় করা মাইকেল ফ্যাসবেন্ডারের একটি দৃশ্য দিয়ে বানানো হয়েছে। এক মিনিটের এই ট্রেইলারে মাইকেল ফ্যাসবেন্ডার, সেথ রোজেন, কেট উইন্সলেট এবং জেফ ড্যানিয়েলস যথাক্রমে স্টিভ জবস, স্টিভ ওয়াজনিয়াক, জোয়ানা হফম্যান ও জন স্কালির চরিত্রে অভিনয় করেছেন। মুভিটির চিত্রনাট্য রচনা করেছেন অ্যারন সরকিন আর পরিচালনা করেছেন ড্যানি বয়ল।

চলতি বছর ৯ অক্টোবর, স্টিভ জবসের মৃত্যুবার্ষিকীর পরপরই মুভিটি মুক্তি পেতে যাচ্ছে।

অদ্ভুতুড়ে 7:25 AM

বাংলাদেশে যুক্ত হতে যাচ্ছে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল 

Second submarine cable is coming
Second submarine cable is coming


বাংলাদেশে সম্প্রতি যুক্ত হতে যাচ্ছে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সংযোগ। এই সংযোগটির ফলে একদিকে ক্রমবর্ধমান ব্যান্ডউইথ চাহিদা মাটানো যাবে ঠিক অন্যভাবে ক্যাবল সংযোগ নিরবিচ্ছিন্নও রাখা যাবে বলে আশাবাদ প্রকাশ করেছে সরকার। এই প্রকল্পটি অনুমোদিত মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটি একনেক সভায় এবং এর নামকরণ করা হয় ‘আঞ্চলিক সাবমেরিন টেলিযোগাযোগ প্রকল্প, বাংলাদেশ’ নামে। প্রকল্পটির বাজেট ধরা হয়েছে ৬৬০ কোটি টাকা যার এরই মাঝে সরকারি অর্থায়ন ১৬৬ কোটি টাকা, সংস্থার নিজস্ব অর্থ ১৪২ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ৩৫২ কোটি টাকা।

এই প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার ফলে আশা করা যাচ্ছে বাংলাদেশের আর বিচ্ছিন্ন হতে হবে না ইন্টারনেট ব্যবহারকারিদের ।বাংলাদেশ সর্বমোট ১৩০০ জিপিএস সাবমেরিন ক্যাবল ব্যান্ডউইথ পাবে।

উক্ত সভার বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেছেন যে, মঙ্গলবার মোট অনুমোদন দেয়া হয়েছে ১০টি প্রকল্পের। যার মোট ব্যয় হবে ২ হাজার ৩৬৫ কোটি ৩৪ লাখ টাকা আর এরই মধ্যে সরকারের অর্থায়ন ১ হাজার ৫৩১ কোটি ৩৩ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ১৫২ কোটি ৬৪ লাখ টাকা এবং এই প্রকল্পটির সাহায্য পাওয়া যাবে ৬৮১ কোটি ৩৭ লাখ টাকা।

পরিকল্পনা মন্ত্রী আরো বলেন যে, বর্তমানে বাংলাদেশ কেবল একটি মাত্র সাবমেরিন ক্যাবলের সঙ্গে যুক্ত ছিলো আন্তর্জাতিক তথ্য প্রযুক্তির মহাসড়ক কনসোর্টিয়ামের আওতায়। যার ফলে এই ক্যাবলটি কোন কারণে সংযোগ বিচ্ছিন্ন হলে পুরো ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে যেতো ফলে ব্যবহারকারীদের পরতে হতো অসহনীয় দুর্ভগে আর তাই বিকল্প হিসেবে এই দ্বিতীয় সাবমেরিন কেবলটি সংযোগ করা। বর্তমান ক্যাবলটি ২০,০০০ কিলোমিটার দীর্ঘ। এই ক্যাবল্টির সঙ্গে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং ইউরোপের ১৪টি দেশের মোট ১৬টি টেলিকম কোম্পানী যুক্ত আছে। সমস্যা হলো এ কেবলটি কোন কারণে কাটা পড়লে বা অন্য কোন সমস্যা দেখা দিলে ৭ থেকে ১০ দিন লেগে যায় তা মেরামত করতে। ফলে, বাধাগ্রস্থ হয় তথ্য প্রযুক্তির কার্যক্রমে । মূলত এই সমস্যা থেকে উত্তরণ পেতেই আমরা ব্যাকআপ হিসেবে নতুন ক্যাবলের সঙ্গে সংযুক্ত হতে যাচ্ছি। এই প্রকল্পটি হাতে নেয়ার ফলে আমরা আরো ১৩০০ জিপিএস সাবমেরিন ক্যাবল ব্যান্ডউইথ পাবো বলে আশা করছি যা মূলত ১০  গুণ বেশি শক্তিশালী বর্তমান কেবলের থেকে।

মন্ত্রী আরো বলেন যে, এ সাবমেরিন ক্যাবল সংযোগের প্রাউন্ড লোকেশন ঠিক করা হয়েছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায়।

পরিকল্পনা মন্ত্রী সবশেষে বলেন, এ প্রকল্পের ফলে একদিকে যেমন ডেটা ও ভয়েসের ক্ষেত্রে দেশের ব্যান্ডউইথ চাহিদা বৃদ্ধি পাবে ঠিক তেমনি এর পাশাপাশি সরবরাহের পরিমাণও বৃদ্ধি পাবে যার ফলে সম্ভব হবে দেশে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ দিতে।এমনকি ইন্টারনেট সুবিধা পৌঁছানো যাবে দেশের প্রত্যন্ত অঞ্চলেও। সেই সঙ্গে বৃদ্ধি পাবে ইন্টারনেটের ক্যাপাসিটি ও স্পিড দুটোই।

আশা করি পোস্ট পড়ে ভালো লেগেছে।

অদ্ভুতুড়ে 1:37 AM

কি করা উচিত স্ট্রোক হলে আসুন জেনে নেই, 

What should we do durin brain stroke
What should we do during brain stroke

 জীবন-মৃত্যু নিয়ে প্রশ্ন উঠে যখন কেউ স্ট্রোকে আক্রান্ত হয়। স্ট্রোকের ফলে রোগী একদিকে যেমন মৃত্যুর দিকে এগিয়ে যেতে থাকেন ঠিক তেমনি অন্যদিকে রোগীকে তার আত্মীয়-স্বজনেরা বাঁচিয়ে রাখার প্রাণান্তকর চেষ্টা করতে থাকেন । এমন অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে রোগীর কাছের দূরের সকল আত্মীয়-স্বজনেরা উপস্থিত হয়ে তাঁকে একনজর দেখার জন্য ভিড়ও জমান । যেন দ্রুত রোগীকে শেষবারের মত একনজরে জীবিত দেখে নেওয়ার তাগিদ অনুভব করতে পারেন। মস্তিষ্কের শিরায় রক্ত জমে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার ঘটনাটি স্টোকের সবচেয়ে পরিচিত অংশ হিসেবে বিবেচিত হয়ে থাকে। এ ঘটনাটির ফলে শিরার নিকটস্থ কোষগুলো দ্রুত মারা যেতে শুরু করে যার ফলে মস্তিষ্ক বিকল হয়ে যেতে শুরু করে। তবে মহান আল্লাহ তা'লা রহমতে, বর্তমানে রোগের কার্যকর চিকিৎসা সুবিধা রয়েছে মস্তিস্কে রক্তক্ষরণের হাত হতে রক্ষার ক্ষেত্রে। মস্তিস্কের রক্তক্ষরণের মতো অবস্থা দেখা দিলে যতদ্রুত সম্ভব নিউরোলজিস্টকে দেখাতে হবে। এ ব্যাপারে বহু আলোচিত দ্য ইকোনমিস্ট সম্প্রতি স্ট্রোকের জরুরি চিকিৎসা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ।


প্রথমত ‘থ্রম্বোলাইটিক থেরাপি’মস্তিষ্কে রক্ত জমাট বাঁধা স্ট্রোকের একটি অন্যতম চিকিৎসা হিসেবে বিবেচিত করা হয় , এই প্রকার চিকিৎসার ফলে ওষুধ প্রয়োগের মাধ্যমে মস্তিষ্কের জমাট বাঁধা রক্ত দ্রুত গলে যায় এবং রক্ত প্রবাহ স্বাভাবিক হতে থাকে। হার্ট অ্যাটাক ও স্ট্রোক দু'টি ভিন্ন হলেও উভয় ক্ষেত্রেই এই থেরাপি বা ওষুধের মাধ্যমে জমাট বাঁধা রক্ত গলিয়ে ফেলা সম্ভপর হতে পারে। তবে স্ট্রোকের প্রাথমিক অবস্থাতে যদি  কয়েক ঘণ্টার মধ্যে এই থেরাপি দেওয়া হয় তবে মস্তিষ্কের ক্ষতি কম হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে এবং প্যারালাইসিস বা দীর্ঘমেয়াদি অক্ষমতা তৈরির বিষয়গুলোও কমে যায়। স্ট্রোকের চিকিৎসার এই বিষয়টিকে‘টাইম ইজ ব্রেইন’নামে নামকরণ করেছেন নিউরোলজিস্ট বা স্নায়ুরোগ বিশেষজ্ঞরা।

এই প্রকার রোগীকের ক্ষেত্রে রোগীর লক্ষণ দেখেই দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা দেন স্নায়ুরোগ বিশেষজ্ঞরা এবং ওষুধ প্রয়োগ করেন। তবে এ ক্ষেত্রে  একটি ধাপ আগেই সম্পন্ন করেন স্নায়ুরোগ বিশেষজ্ঞরা আর তা হচ্ছে কম্পিউটেড টমোগ্রাফি বা সিটি স্ক্যানারে রোগীর মস্তিষ্ককে স্ক্যান করা। বিশেষজ্ঞগণ প্রথমত সিটি স্ক্যান করে থাকে রোগীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে কিনা তা নিশ্চিত হতে। একটি গুরুত্বপূর্ণ বিষয় রোগীর রক্তক্ষরণের সময়ে যদি রোগীকে প্রথমেই থ্রম্বোলাইটিক ওষুধটি প্রয়োগ করা হয়ে তবে এক্ষেত্রে রোগীর অবস্থা আরও শোচনীয় হয়ে দাঁড়াতে পারে। আর তাই এ জন্য সিটি স্ক্যানের বিষয়টি এতো গুরুত্বপূর্ণ। কিন্তু সিটি স্ক্যান বেশ সময় সাপেক্ষ ব্যাপার। তবে সিটি স্ক্যান করার মতো বিষয়টিতে সময় বাঁচানোর বেশ কয়েকটি পদ্ধতি উদ্ভাবন করা সম্ভব হয়েছে গত কয়েক দশকে। যার ফলে বিশেষভাবে কিছু গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ পেয়েছেন চিকিৎসকেরাও স্ট্রোকের রোগী চেনার ক্ষেত্রে। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো  ধীরে ধীরে প্রযুক্তির কল্যাণে সিটি স্ক্যানার মেশিনও জরুরি বিভাগে সহজলভ্য হচ্ছে। এ ছাড়াও স্ক্যান করার আগে ইনজেকশনের ক্ষেত্রে সরাসরি ওষুধ প্রয়োগের বিষয়টিও এখন চিকিৎসকদের নখদর্পণেই থাকে।

তবে, অনেক বিশেষজ্ঞরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে অবহেলাও করে বসতে পারেন যখন তারা চিকিৎসার ক্ষেত্রে তারাহুরো করে থাকেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মানবিক উপাদান বা মানসিক সাহায্য। এক্ষেত্রে স্ট্রোকের রোগীদের নিয়ে গবেষণা করেছেন ইসরায়েলের সরোকা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের নিউরোলজিস্ট গাল ইফারজেন। ফলে এক্ষেত্রে গবেষক ইফারজেন খেয়াল করে দেখেন যে, বেশ জরুরি হয়ে দাঁড়ায় যখন চিকিৎসাকেন্দ্রের জরুরি বিভাগে স্ট্রোকের রোগীকে আনা হয় তখন তাঁর সাথে তাঁর বন্ধু, স্বজন বা পরিবারের সদস্যদের থাকাটা। স্ট্রোকজনিত ঘটনার ক্ষেত্রে স্ট্রোকের রোগী একা ডাক্তারের কাছে আসার চেয়ে তাঁর স্বজনদের নিয়ে একসঙ্গে আসাটা রোগীর অবস্থা কিছুটা ভালো থাকে। এ ব্যপারে এই গবেষক পর্যবেক্ষণ করেছেন এক বছরেরও বেশি সময় ধরে হাসপাতালের জরুরি বিভাগের রোগীদের নিয়ে। ‘মেডিসিন’ সাময়িকীতে তাঁর গবেষণা সংক্রান্ত নিবন্ধটি প্রকাশিত হয়েছে।

নিবন্ধটির গবেষণার অংশে প্রকাশিত হয়েছে যে, রোগীর চিকিৎসা সঠিকভাবে হওয়া এবং সিটি স্ক্যানও দ্রুত সঠিকভাবে করাটা বিশেষভাবে নির্ভর করে রোগীর সাথে কয়জন এলো তার সাথে এক্ষেত্রে রোগীর সাথে দু'জনের বেশী এলে বেশী উত্তম বলে বিবেচিত হয়ে থাকে। এর মূল কারণ হলো যেসব রোগীদের মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত গলানোর জন্য দ্রুত ওষুধ দেওয়া দরকার হয়ে তাদের জন্যও জরুরি চিকিৎসা দেওয়া সম্ভব হয়ে থাকে। তবে গবেষকরা এখন পুরোপুরি নিশ্চিত নন এ ব্যাপারে যে, রোগীর পাশে স্বজনদের উপস্থিতির কারণে জরুরি চিকিৎসা মেলে কি না সে বিষয়টি নিয়ে। গবেষণায় দেখা গেছে যে, সিটি স্ক্যান বেশ দ্রুত সম্পন্ন হয় যখন স্ট্রোকের রোগীর সঙ্গে যদি একজন থাকে। এক্ষেত্রে ১৫ মিনিট পর্যন্ত সময় বাঁচতে পারে যদি রোগীর সঙ্গে কেউ না থাকার চেয়ে একজন সঙ্গী থাকে। অন্যদিকে ২০ মিনিট পর্যন্ত সময় বাঁচানো যায় যদি রোগীর সঙ্গে দু জন থাকে, তবে এক্ষেত্রে দুজনের বেশি হলে খুব একটা বেশি ফায়দা হয় না।

গবেষক ইফারজেন রোগীর সঙ্গে যাঁরা থাকবেন তাঁরা রোগীর নিকটাত্মীয় না কি স্বজন সে বিষয়টি অবশ্য রেকর্ড রাখেননি। এমনকি  কীভাবে চিকিৎসার দেরি হওয়া ঠেকায় তারও কোনো রেকর্ড নেই তাদের কাছে। তবে এ বিষয়ে গবেষক ইফারজেনের ধারণা যে, অনেকখানি সময় বাঁচিয়ে দেয়া সম্ভব যদি রোগীর ব্যাপারে স্বজনদের কিছুটা বাড়তি যত্ন নিয়ে থাকেন। অন্যদিকে গবেষকেরা অবশ্য স্বীকার করেছেন যে, খুব কমই গবেষণা করা হয়েছে চিকিৎসার সময় রোগীর সঙ্গে থাকা স্বজনদের উপস্থিতি কতটা প্রভাব ফেলে সে বিষয়ে। আর তাই বর্তমানে  হাসপাতালে নতুন একটি নিয়ম করেছে যে, জরুরি বিভাগে রোগীর সঙ্গে পরিবারের কেবল একজন সদস্য উপস্থিত থাকতে পারবেন।

তবে এক্ষেত্রে দর্শনার্থীদের একত্রে হাসপাতালে বা চিকিৎসাকেন্দ্রে আসতে নিরুৎসাহিত করা হয় এই কারণে যে তড়িঘড়ি চিকিৎসার সময় যাতে চিকিৎসকদের কাজে ব্যাঘাত না ঘটে।  যুক্তরাষ্ট্রের গবেষকেদের ২০০৯ সালে করা এক গবেষণায় দেখা গেছে যে, চিকিৎসকদের পক্ষে সঠিক চিকিৎসা দিতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল, এর মূল কারণ হচ্ছে স্ট্রোকের চিকিৎসার সময় মায়াকান্না করে এমন স্বজনদের উপস্থিতি। অবশ্য,অন্যদিকে পরিবারের সদস্যদের উপস্থিতি চিকিৎসা মানে কোনো হেরফের ঘটিয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি কার্ডিওপালমোনারি রিসাচসাইটেশন, পেডিয়াট্রিক ট্রমার মতো বিষয়গুলোতে। অবশ্য এই গবেষণায় কিছু সীমাবদ্ধতার কথা মেনে নিয়েছেন গবেষক ইফারজেন, আর এর মূলকারণ হলো, এই গবেষণায় নমুনার পরিমাণ কম দেখানো।

ইতিমধ্যে ইফারজেন সরোকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের পরিচালনার ক্ষেত্রে পরিবর্তনও এনেছেন। এক্ষেত্রে  ইফারজেন বলেন যে, ‘আমরা স্ট্রোকের রোগীদের সঙ্গে এখন দুজনকে আসার অনুমতি দিচ্ছি। ঝুঁকিপূর্ণ রোগীদের একা আসা নিরুৎসাহিত করে স্বজনসহ উপস্থিত হতে পরামর্শ দিচ্ছি।’

আশা করি আর্টিকেলটি পড়ে ভালো লেগেছে।

অদ্ভুতুড়ে 6:07 AM

গুগলকে পেছনে ফেলতে মাইক্রোসফট জোট বাঁধতে যাচ্ছে স্যামসাং-এর সাথে।

মাইক্রোসফট জোট বাঁধতে যাচ্ছে স্যামসাং-এর সাথে।
মাইক্রোসফট জোট বাঁধতে যাচ্ছে স্যামসাং-এর সাথে।

মাইক্রোসফট খুব শিগগীরই স্যামসাং-এর সাথে একটি চুক্তি করছে যা অ্যান্ড্রয়েড ট্যাবে প্রি-লোডেড অবস্থায় অফিস অ্যাপ সবার জন্য উন্মুক্ত করে তথ্য প্রযুক্তির বাজারে ছাড়বে। সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠান দু'টো সাম্প্রতিক হয়ে যাওয়া অনুষ্ঠানে  আনুষ্ঠানিকভাবে এই চুক্তির কথা জানিয়েছে। অন্যদিকে মাইক্রোসফট আরও জানিয়েছে যে, আরো ১১টি অ্যান্ড্রয়েড ট্যাব নির্মাতা প্রতিষ্ঠানের সাথেও একই চুক্তি করার জন্য কাজ চলছে তাদের যার মধ্যে আছে ডেল কোম্পানিও।

এমন কি  মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ান নোট, ওয়ান ড্রাইভ এবং স্কাইপ এই অ্যাপসগুলো প্রি-ইন্সটল অবস্থায়ও পাওয়া যাবে। এর আগে গত মাসে মাইক্রোসফট স্যামসাংয়ের সাথে আরও একটি চুক্তি করেছিল। পূর্বের ঐ চুক্তির আওতায় বিভিন্ন ক্লাউড অ্যাপ ইন্সটল করার কথা ছিল  স্যামসাংয়ের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস৬ এবং গ্যালাক্সি এস৬ এজ-এ মিচ্রসফটের ।

আর এত সকল চুক্তির মূল কারণে রয়েছে মাইক্রোসফটের  চিরপ্রতিদ্বন্দ্বী গুগলকে টপকাতে চাওয়া। গুগল অ্যান্ড্রয়েডের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠানকে বিনামূল্যে অপারেটিং সিস্টেমটি সরবরাহ করে থাকে। আর এ ফলে গুগলের লাভ কী হচ্ছে তাহলে? এক্ষেত্রে মূলত নিজেদের বিভিন্ন অ্যাপ ব্লোটওয়্যার আকারে ডিভাইসে যুক্ত করে যেখান থেকে গুগলের আয়ের একটি বড় অংশ পেয়ে থাকে গুগল কতৃপক্ষ।

যদিও মাইক্রোসফটের এই পদক্ষেপের ফলে গুগলের এই আয়ে ভাগ বসাতে পারবে না কিংবা গুগলের আয় বন্ধও করতে পারবে না মাইক্রোসফট, কিন্তু স্যামসাংয়ের সাথে এই চুক্তির ফলে অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে রেভিনিউ অর্জনের পথে এটি একটি বড় পদক্ষেপ মাইক্রোসফটের । আর অন্যদিকে স্যামসাং-এর এই পদক্ষেপটির মূল উদ্দেশ্য হচ্ছে একটি বিশেষ পরিকল্পনা নিয়ে সামনে

এগিয়ে যাওয়া। বিভিন্ন সংবাদমাধ্যম হতে জানা গেছে যে, খুব শীগগিরই এমন একটি সুবিধা যুক্ত হতে যাচ্ছে যার ফলে স্যামসাং ডিভাইস থেকে প্রি-লোডেড অ্যাপ অপসারণের সুবিধা যুক্ত হতে পারে। আর এই সুবিধাটি চালু হলে এর বড় সুবিধাভোগী হবে মাইক্রোসফট।

আশা করা যাচ্ছে যে খুব শিগগিরই এই সুবিধাটি ফলাফল পাওয়া যাবে।

অদ্ভুতুড়ে 4:36 AM

ঘটনাস্থলে দাঁড়িয়ে সরাসরি খবর দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এক টেলিভিশন সাংবাদিক। তার ক্যামেরাপারসনও খুব মনোযোগ দিয়ে ভিডিও ধারণ শুরু করেছেন। হঠাৎ দু’জন লোক এসে ওই সাংবাদিকের গায়ে অস্ত্র ঠেকিয়ে তার মোবাইল ফোন ও ল্যাপটপ ছিনিয়ে নিয়ে গেল। 

সাংবাদিক ক্যামেরার সামনেই ছিনতাইয়ের কবলে

ঘটনার আকস্মিকতায় খানিকক্ষণ ঘোরে থাকলেও পরে সাংবাদিক ও তার ক্যামেরাপারসন বুঝতে পারেন, তারা ছিনতাইয়ের শিকার হয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে এ দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকায়। আর ছিনতাইয়ের শিকার হয়েছেন দেশটির জনপ্রিয় টেলিভিশন এসএবিসি’র প্রতিবেদক ভুয়ো এম্বোকো ও তার ক্যামেরাপারসন।

বুধবার (১১ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, জাম্বিয়ার প্রেসিডেন্ট এদগার লুঙ্গু দু’দিন আগে চিকিৎসার জন্য জোহানেসবার্গের মিলপার্ক হসপিটালে ভর্তি হয়েছেন। ওই হসপিটালের সামনে থেকে লুঙ্গুর চিকিৎসার সর্বশেষ খবর জানাচ্ছিলেন এসএবিসি প্রতিবেদক এম্বোকো।

তিনি বলেন, যখন খবর বলতে প্রস্তুতি নিচ্ছিলাম, তখন ক্যামেরার আলো জ্বলা সত্ত্বেও দু’জন লোক আমার একেবারে কাছে চলে এলো। বিষয়টি তৎক্ষণাৎ বুঝতে পারছিলাম না। কিন্তু ওদের একজন আমার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে দিতে বললেই ঘটনা বুঝতে পারি। এরপরও স্মার্টফোন দিতে অস্বীকার করলে একজন আমার গায়ে পিস্তল ঠেকায় এবং গালাগাল করে।

এম্বোকো বলেন, সেগুলো (স্মার্টফোনের সঙ্গে একটি ল্যাপটপও) ছিনিয়ে নিয়ে তারা দ্রুতই স্থান ত্যাগ করে। কিন্তু আমার মনে হয়, ক্যামেরা যে চলছিল তা বুঝতেই পারেনি ছিনতাইকারীরা।

খানিকবাদেই তিনি ও ক্যামেরাপারসন অক্ষত আছেন বলে একটি টুইট করেন এম্বোকো। একইসঙ্গে ক্যামেরায় ধারণ করা ছিনতাইয়ের ঘটনাটিও অনলাইনে পোস্ট করে দেন, যা ইতোমধ্যে ছড়িয়ে গেছে সর্বত্র।

এম্বোকো আশা করছেন, এই ভিডিও দেখে ছিনতাইকারীদের শনাক্ত করা যাবে এবং তাদের গ্রেফতার করা যাবে। 



Powered by Blogger.