মেয়ের ঢাল হয়ে রণক্ষেত্রে নামলেন মা৷ প্রাক্তন ম্যানেজার প্রকাশ জাজুকে টুইটারে একহাত নিলেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া৷ প্রিয়াঙ্কা কখনই আত্মহত্যা করার চেষ্টা করেননি বলে জানান তিনি৷

টুইটারে রীতিমতো অশ্রাব্য গালিগালাজ করে প্রকাশকে তুলাধোনা করেছেন তিনি৷ নিজের কাণ্ড-কারখানার জন্য আগেও প্রকাশ শ্রীঘরে গিয়েছেন বলে জানান তিনি৷ এমনকি তার বৃদ্ধ বাবা-মা এসে নাকি প্রিয়াঙ্কার পায়ে পড়ে সাহায্য চেয়েছিলেন৷ সেই শোধ তুলতেই নায়িকার নামে কুৎসা রটাচ্ছে প্রকাশ৷
এদিকে বিতর্ক থেকে বহুদূরে হলিউডে ক্রমেই সাফল্যের সিঁড়ি চড়ে চলেছেন পিগি চপস৷ অস্কারের মঞ্চ থেকে সোজা হোয়াইট হাউসের ডাইনিং টেবিলে পৌঁছে গিয়েছেন বাজিরাওয়ের কাশীবাঈ৷ চলতি মাসের শেষের দিকেই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বার্ষিক করেসপন্ডেটস ডিনারে সামিল হবেন প্রিয়াঙ্কা৷ আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে এটাই ওবামার শেষ করেসপন্ডেটস ডিনার।

Post a Comment