অদ্ভুতুড়ে 10:43 PM
শাবনূর থেকে সাহারা, তিন্নি থেকে তিশা কে শাকিব খানের সঙ্গে জুটি বাঁধেননি। সময়ের সঙ্গে সঙ্গে ঢাকাই ছবির নায়িকাদের উত্থান পতন হলেও, নায়ক হিসেবে তার স্থানটি ছিলো সব সময়ই নিরাপদ। কোন তারকাই তাকে টলাতে পারেননি। তাই বলে শাকিব কখনও তার ক্যারিয়ার নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হননি, তা কিন্তু নয়। আর তখন সব ছেড়ে যুগের হাওয়াতেই গা ভাসিয়েছেন। নায়িকা হিসেবে বেছে নিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় কোন তারকা কিংবা নবাগত নায়িকা। পাল্টেছেন নিজেকে মেলে ধরার প্রচলিত ধারণা। 
 

এই তো সেদিন বাংলা চলচ্চিত্রের পালে ডিজিটালের হাওয়া লাগার পরপরই নতুন রূপে দর্শকদের সামনে হাজির হন শাকিব খান। তা না করেও উপায় ছিলো না। দর্শক যখন বলিউডের খান সাহেব আর কলকাতার দাদা বাবুদের ছবি নিয়ে মশগুল, তখন নিজেকে তো কিছুটা হলেও পাল্টাতে হয়। কিন্তু একটা জায়গা ঠিকই আগের মতো রয়ে গেলো, সেটা হলো অপু। 
২০০৭ সালে এফ আই মানিকের ‘কোটি টাকার কাবিন’ ছবিতে অভিনয়ের প্রস্তাব পান অপু বিশ্বাস। প্রথম ছবিতেই ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগ পান তিনি। সেই শাকিব-অপু জুটির পথচলা শুরু। দিনে দিনে তাদের কাজের সংখ্যা বাড়তে থাকে, সেই সঙ্গে বাড়তে থাকে এই জুটির গ্রহণ যোগ্যতা। অপুর ভাষায়, ‘আমার প্রায় সব ছবির নায়কই শাকিব খান’। কিন্তু একটা পর্যায়ে এসে শাকিব নতুন চ্যালেঞ্জের মুখে পড়লেন। বিশেষত সবাই যখন ডিজিটাল চলচ্চিত্রের আর্শিবাদে নায়ক নায়িকা বনে যাচ্ছেন, তখন তাকেও তো শ্রোতের সঙ্গে গা ভাসাতে হবে। নিজেকে আরও অধিক সংখ্যক দর্শকের কাছে পৌঁছানোর সিদ্ধান্ত নিলেন। যার প্রথম ধাপ হলো অপু বিশ্বাসের বলয়ের বাইরে গিয়ে নবাগত কিংবা ছোটপর্দার কোন তারকার সঙ্গে বছর জুড়েই কোন না কোন ছবি করা।  
২০১৩ সালে ছোটপর্দার অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন চিত্রনায়ক শাকিব খান। ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’ নামের এ ছবির ধারাবাহিকতায় সম্প্রতি মুক্তি পেয়েছে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি টু’। এতেও শাকিবের সঙ্গী জয়া। এদিকে নতুন খবর হলো, ছবিটির তৃতীয় সিরিজেও এই জুটিকে একসঙ্গে পাওয়া যেতে পারে।
এদিকে ২০১৪ সালের শেষদিকে হাসিবুল রেজা কল্লোলের পরিচালনায় ‘সত্তা’ ছবি কলকাতার আলোচিত নায়িকা পাওলি দামের বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন শাকিব খান। কিন্তু সিডিউল জটিলতাসহ নানা কারণে এখন পর্যন্ত শুটিং শেষ হয়নি। 
গেল বছর ‘রাজনীতি’ ছবিতে শাকিবের বিপরীতে মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। কিন্তু নানা অভিযোগ আর পাল্টা অভিযোগে শেষ পর্যন্ত নায়িকা হিসেবে এ ছবিতেও অপুকেই নির্বাচন করেন নতুন নির্মাতা বুলবুল বিশ্বাস। 
শামীম আহমেদ রনির পরিচালনায় বছরখানেক আগে শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো বাণিজ্যিক ছবির নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। মুক্তির অপেক্ষায় থাকা এ ছবিটি শাকিবকে দিবে ভিন্ন মাত্রা তা হলফ করে বলা যায়।
২০১৪ সালে ‘ধূমকেতু’ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার মাধ্যমে হালের উঠতি নায়িকা পরীমনির সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধেন। ২০১৫ সালের মাঝামাঝি সময়ে শেষ হয়ে ছবির শুটিং। শুধু কী  ‘ধূমকেতু’? আরও একটি ছবিতে তারা একসঙ্গে অভিনয় করেছেন।  নাম  ‘আরো ভালোবাসবো তোমায়’। যা ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। 
সম্প্রতি শাকিব খান যৌথ প্রযোজনায় নির্মাণাধীন ‘শিকারি’ ছবিতে কাজ শুরু করেছেন। এতে তার সঙ্গী হয়েছেন কলকাতার নায়িবা শ্রাবন্তী। শোনা যাচ্ছে, এই ছবির ধারাবাহিকতায় শিগগিরই আরও একটি ছবিতে এ জুটিকে দেখা যাবে।  
তবে কী শাকিব অপুর সঙ্গে কোন ছবিই আর করছেন না? এমনটা ভাবার কোন কারণ নেই। এখন পর্যন্ত অপু-শাকিবের কেমিস্ট্রিই সবচেয়ে বেশি দর্শক টানতে সমর্থ হয়েছে। তাই বছর জুড়েই অপুর সঙ্গে কোন না কোন ছবিতে কাজ করে যাচ্ছেন এই নায়ক। 
অপু বিশ্বাসের হাতে বর্তমানে এক ডজন ছবি রয়েছে। যার মধ্যে রয়েছে ‘রাজনীতি’, ‘মা’, পাঙ্কু জামাই, ‘মাই ডার্লিং’, ‘লাভ ২০১৬’ এর মতো ছবিগুলোর শুটিং শুরু হয়েছে। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালিত ‘সম্রাট’ ছবিটি। এদিকে আগামী ২৬ এপ্রিল নতুন করে শামীম আহমেদ রনির ‘বসগিরি’ ছবির শুটিংয়ের দিন ধার্য করা হয়েছে।
তবে অপু থেকে কিছুটা হলেও বিমুখ হয়েছেন শাকিব খান। তার প্রমাণ সম্প্রতি চুক্তিবদ্ধ হওয়া ছবিগুলো। তাছাড়া শাকিব যখনই অপু ব্যতীত কোন নায়িকার সঙ্গে শুটিং শুরু করেন, তখন অপুকে অনেকটাই নিস্ক্রিয় দেখা যায়। এই তো সেদিন  ‘শিকারি’ শুটিংয়ের জন্য কলকাতায় উড়ে গেলেন, অমনি ছন্নছাড়া হয়ে পড়লেন অপু। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে একা সময় পার করছেন। শাকিব ছাড়া আর কোন নায়কের সঙ্গে কাজ করা হয়ে ওঠে না তার...
 সুত্রঃ বাংলামেইল

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.