অদ্ভুতুড়ে 10:01 PM

 
Roe scrambled prop root of Rice plate

এই গরমে মাছ-ভাতটাই হচ্ছে বাঙালির পরম বন্ধু। মাছ তো খাওয়া হয়ই রোজ রোজ, আজ চলুন জেনে নিই মাছের ডিমের একটি খাঁটি বাঙালি রেসিপি। আর রেসিপিটি দিচ্ছেন স্বনামধন্য রন্ধনশিল্পী আতিয়া আমজাদ।



উপকরণ
- মাছের ডিম ১ কাপ
- পিঁয়াজ কুচি ১ কাপ
- বেরেস্তা আধা কাপ
- রসুন বাটা ১ চা চামচ
- আদা বাটা দেড় চা চামচ
- সরিষা বাটা ১ টে চামচ
- হলুদ গুঁড়ো আধা চা চামচ
- মরিচ গুঁড়ো ১ চা চামচ
- জিরা গুঁড়ো ১ চা চামচ
- ধনিয়া গুঁড়ো ১ চা চামচ
- তেজপাতা ১টি, এলাচ ২ টি , দারচিনি ১ পিস
- রাঁধুনি গুঁড়ো আধা চা চামচ (ইচ্ছা)
- লবণ আধা চা চামচ বা পরিমান মতে
- কাঁচা মরিচ ৪/৫ টি চিরে নেয়া
- ধনে পাতা কুচি পরিমান মতো বা ৪ টে চামচ
- সরিষার তেল ৩ টে চামচ
- সয়াবিন তেল ২ টে চামচ
- পানি ১ কাপ


প্রনালী
  • - ২ রকমের তেল মিশিয়ে গরম করে তেজপাতা ও গরম মসলা ফোড়ন দিন , এবার পিঁয়াজ সোনালি করে ভেজে বাটা ও গুঁড়ো মসলা গুলো দিয়ে কষিয়ে মাছের ডিম দিয়ে কষাতে হবে। কষানোর মাঝে একটু একটু করে পানি দিতে হবে। 
  • -১০ মিনিট অল্প আঁচে ডিম কষিয়ে বেরেস্তা ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে আরো ৫ মিনিট রান্না করুন। 
  • - ধনে পাতা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.