অদ্ভুতুড়ে 2:14 AM

এবারই প্রথম অস্ট্রেলিয়া যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। আগামী ৬ এপ্রিল রাতে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি বিমানে চড়ে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বেন তিনি। 

মোশাররফ করিম শুটিংয়ের কাজে অস্ট্রেলিয়া যাচ্ছেন

সেখানে তাঁর তিনটি নাটকের দৃশ্য ধারণে অংশ নেবার কথা রয়েছে। সঙ্গে থাকবেন স্ত্রী জুঁই করিম। অস্ট্রেলিয়া থেকে দৃশ্য ধারণে অংশ নেবেন অভিনেত্রী নাজনীন মৌ। নাটকগুলো সজীব আহমেদের ‘বিউটি ছড়িয়া’, শিমুল শিকদারের ‘অঘটন’ এবং অ্যানি সাবরিনার ‘তোমায় ভালোবাসি’।

নাটকগুলো প্রসঙ্গে কথা হল মোশাররফ করিমের সঙ্গে। তিনি জানালেন, ‘গল্পের প্রয়োজনেই অস্ট্রেলিয়াকে বেছে নেওয়া। আমাদের নাটকের গল্পে ভিন্নতা রয়েছে। সব সময় একই স্থানে শুটিং করতে করতে আমরা এবং দর্শক উভয়ই ক্লান্ত। দর্শক অস্ট্রেলিয়ার লোকেশনে একটু হলেও ভিন্নতার আমেজ পাবে’।

পরিচালক শিমুল শিকদারের সঙ্গে কথা হলে তিনি জানান, ‘দেশের নাটকগুলোর বাজেট খুব বেশি থাকে না। আমরা চেষ্টা করি কম বাজেটে ভালো কাজ করার। নাটকগুলোতে দর্শকদের বিনোদনে কথা মাথায় রেখেই তৈরি করছি’।

নাটকগুলো আসছে ঈদে বেসরকারি চ্যানেলে প্রচারিত হওয়ার কথা রয়েছে। ৮ এপ্রিল থেকে শুটিং শুরু হয়ে চলবে সপ্তাহখানেক পর্যন্ত। নাটকগুলোর দৃশ্য ধারণ হবে সিডনির বিভিন্ন লোকেশনে। দৃশ্য ধারণ শেষে আগামী ১৫ এপ্রিল শুটিং দলটি দেশে ফিরবেন।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.