বছর খানেক আগে পরিচালক শামীম আহমেদ ঘোষণা দিয়েছিলেন ‘বসগিরি’ নির্মাণ করবেন। পাত্র-পাত্রী হিসেবে শাকিব খান ও অপু বিশ্বাসকে ফাইনালও করেছিলেন। কিন্তু নানা কারণেই ছবিটি শেষ পর্যন্ত শুটিংয়ে গড়ায়নি।

নতুন খবর হলো, অবশেষে ছবিটি শুটিংয়ে নামছে। আর টিমের সঙ্গে নতুন যোগ দিলেন অভিনেতা মাজনুন মিজান। ছবিটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাকে। গতকাল ছবিটিতে সাইন করেছেন তিনি। তার চরিত্রের নাম সিস্টেম। এমন নামের কারণ? ‘আমি সব কাজ সিস্টেম করে করি তাই।-বললেন মাজনুন মিজান।
সঙ্গে নিজের চরিত্রটিকে বাখ্যা করলেন এভাবে, ‘শাকিব ভাই যে ছবিতে থাকবে ছবিটি তো শাকিবময় হয়। ছবিতে আমাদের দুজনের বন্ডিংটা বন্ধুত্বের। অনেকটা রোমান্টিক কমেডি টাইপের ফিল্ম। প্রেম থেকে ব্যক্তিগত জীবনটা পুরোটাই শেয়ার করি।’
৫ মে থেকে ছবিটির শুটিং শুরু হবে বলে জানালেন শামীম আহমেদ। শুরুর দিন বসুন্ধরার তিনশো ফিট এলাকায় শাকিব খান, অপু বিশ্বাস, মাজনুন মিজানসহ অন্যান্য শিল্পীরা যোগ দেবেন শুটিংয়ে। কোরবানী ঈদের মুক্তি পাবে ছবিটি। ছবির ইন্টারন্যাশনাল মাফিয়া চরিত্রে থাকছেন আরেকজন অভিনয়শিল্পী। তবে কে সেই মাফিয়া? খোলাসা করলেন না শামীম আহমেদ। তবে জানিয়ে রাখলেন, তাকে দেখেই মনে হবে সত্যি সত্যিই মাফিয়া। নামটা চমক হিসেবেই থাক।’
ছবিতে আরও অভিনয় করছেন সাদেক বাচ্চু মিজু আহমেদ প্রমূখ।
Post a Comment