উপকরণ
- ৯ স্লাইস পাউরুটি
- ১ চা চামচ ওরিগানো
- আধা কাপ চেডার চিজ, গ্রেট করা
- ১ কাপ ক্যাপসিকাম কুচি
- সিকিকাপ পিঁয়াজ কুচি
- ২ চা চামচ কাঁচামরিচের পেস্ট (ইচ্ছা)
- আধা চা চামচ লবণ
- ১ কোয়া রসুন গ্রেট করা
- ভাজার জন্য তেল
প্রণালী
১) তেল এবং পাউরুটি বাদে বাকি সব উপকরণ একটা বোলে নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এটা হবে রোলের ফিলিং।
২) পাউরুটির সাইডের বাদামি অংশ কেটে ফেলুন এবং রুটি বেলার বেলন দিয়ে পাউরুটি বেলে চ্যাপ্তা করে নিন।
৩) এবার এই চ্যাপ্টা পাউরুটির ওপরে কিছুটা ফিলিং দিয়ে রোল করে নিন। রোল বন্ধ করার জন্য পানি একটু ব্রাশ করে নিন।
৪) এবার ডুবোতেলে বা কম তেলে ভেজে নিন এই রোলগুলোকে। মুচমুচে সোনালি হয়ে এলে নামিয়ে ফেলুন।
মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিন। পরিবেশন করুন আপনার পছন্দের সসের সাথে।
ভালো করে বুঝতে দেখে নিন রেসিপির ভিডিওটি....
ভালো করে বুঝতে দেখে নিন রেসিপির ভিডিওটি....
Post a Comment