অদ্ভুতুড়ে 3:53 AM

এক মন্তব্যে হৃতিক রোশনকে ‘তুচ্ছ সাবেক প্রেমিক’ বলেছিলেন সদ্য জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী কঙ্গনা রানৌত। সে সূত্রে ‘কুইন’ তারকার নামে মামলা ঠুকে দেন হৃতিক। এবার ওই মন্তব্যের সূত্র ধরে নিজের করা টুইটের জেরে আইনি নোটিশ পেলেন ‘কৃষ’ তারকা।

পোপের সঙ্গে প্রেম, নোটিশ পেলেন হৃতিক
এনডিটিভি জানায়, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার দায়ে বলিউড তারকা হৃতিক রোশনকে সোমবার নোটিশ পাঠিয়েছেন ইন্ডিয়ান ক্রিশ্চিয়ান ভয়েস নামের সংগঠনের প্রধান আব্রাহাম মাথাই। সংগঠনটি ভারতের রোমান ক্যাথলিকসহ অনেকগুলো খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে।

মাসখানেক আগে কঙ্গনার মন্তব্যের সূত্রে হৃতিক টুইটারে লেখেন, পোপের সঙ্গে প্রেম করা সম্ভব, তবুও ওই অভিনেত্রীর সঙ্গে নয়।

তাতেই চটেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। আব্রাহামের পাঠানো নোটিশে বলা হয়, হৃতিকের ওমন মন্তব্য শিষ্টাচার বহির্ভূত ও অমার্জনীয়। যা সারাবিশ্বের খ্রিস্টানদের অনুভূতিতে আঘাত হেনেছে। তাই হৃতিকের বিরুদ্ধে নোটিশ পাঠানো হয়েছে।

মন্তব্য প্রত্যাহারসহ শর্তহীন ক্ষমা প্রার্থনার জন্য হৃতিকের প্রতি আহ্বান জানান ইন্ডিয়ান ক্রিশ্চিয়ান ভয়েসের প্রধান।

আব্রাহামের আইনজীবী রিজওয়ান সিদ্দিকী জানান, ইন্ডিয়ান পেনাল কোডের ২৯৫/এ ধারার অধীনে হৃতিকের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। এতে ক্ষমা চাওয়ার জন্য হৃতিককে ৭ দিনের সময় দেওয়া হয়েছে।

তবে এ বিষয়ে হৃতিকের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.