সাবেক ব্রিটিশ ফুটবলার অ্যাডাম জনসন ১৫ বছর বয়সি এক কিশোরী ভক্তের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করায় ৬ বছরের কারাদণ্ড প্রাপ্ত হয়েছিলেন। আজ থেকে তার কারাভোগ শুরু হচ্ছে।

গত ফেব্রুয়ারিতে আদালত তাকে খ্যাতির সুযোগ নিয়ে অপরিণত বয়স্ক এক কিশোরীর সাথে যৌন সম্পর্ক করার অভিযোগে দোষী সাব্যস্ত করে। এরপর ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ড জনসনকে বরখাস্ত করে। তার আগে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান এডিডাস তার সাথে চুক্তি বাতিল করে।
পেশাদার ফুটবল সংগঠনের চেয়ারম্যান গর্ডন টাইলর জানিয়েছেন, এটা করে ফুটবলের সুনাম ক্ষুণ্ণ করেছেন জনসন। সেই সাথে ইতি ঘটেছে তার ক্যারিয়ারের। শাস্তি শেষেও নতুন করে ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব হবে না তার পক্ষে।
Post a Comment