অদ্ভুতুড়ে 11:42 PM
বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত মুক্তি পেয়েছেন। ১৯৯৩ সালে মুম্বাইয়ে সিরিজ বোমা হামলার ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত সঞ্জয় বৃহস্পতিবার সকালে পুনের ইয়ারাওয়াধা জেল থেকে মুক্তি পান।

 
২০১৩ সালের মে থেকে তিনি জেলে ছিলেন। মুম্বাই হামলার ঘটনায় তাকে ৫ বছর কারাদণ্ড দেওয়া হয়। এ দফায় ৪২ মাস সাজা খাটার পর তিনি মুক্তি পেলেন। এর আগে, ২০০৭-০৮ সালে তিনি ১৮ মাস জেল খাটেন। ভারতের সুপ্রীম কোর্ট আগের ১৮ মাস জেল খাটাকে ৫ বছরের সাজার মেয়াদের সঙ্গে অন্তর্ভুক্ত করে নেওয়ার আদেশ দেন।
নভেম্বরে সঞ্জয়ের সাজার পূর্ণ মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও প্রতিমাসে ৭ দিন করে রিমিশন (পুরস্কার) পাওয়ায় ফেব্রুয়ারিতেই তিনি মুক্তি পেলেন। জেলে ভাল আচরণ ও ভাল কাজ করার জন্য তিনি এ পুরস্কার পান।
নিরাপত্তার কারণে পুনে জেলে সঞ্জয় দত্তকে নির্জন সেলে রাখা হয়েছিল। জেলখানায় তাকে আধাদক্ষ শ্রমিক হিসেবে বিবেচনা করা হতো। কাগজের ঠোঙা তৈরি করে তিনি সেখানে প্রতিদিন ৫০ রুপি আয় করতেন। এর বেশিরভাগই তিনি ব্যয় করতেন জেলের ক্যান্টিনে। বন্দীদশার শেষ কয়েকমাস রেডিও ‘উয়াইসিপি’-এর অনুষ্ঠানের প্রতি তার আগ্রহ তৈরি হয়।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.