অদ্ভুতুড়ে 11:48 PM
বলিউডের সুপারস্টার আরিয়ান খান্নার বিশ্বজোড়া খ্যাতি, পাগল ভক্তের অভাব নেই। তেমন একজন ভক্ত দিল্লির তরুণ গৌরব। একদিন স্বপ্নের নায়কের সঙ্গে দেখা করতে যাত্রা করে মুম্বাই। অদ্ভুত হলো, দুইজনের চেহারায় দারুণ মিল।


এমন কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে মনীশ শর্মার পরিচালনায় ‘ফ্যান’। সম্প্রতি প্রকাশ হয়েছে সিনেমাটির টাইটেল ট্র্যাক। এতে দেখা যায় গৌরব গানে গানে আরিয়ানের প্রতি ভালোবাসা জানাচ্ছে। আর চমকে দেওয়া বিষয় হলো গানটির বাংলাও প্রকাশ হয়েছে।
বাংলা গানটির শিরোনাম ‘ব্যাপক ফ্যান’। গানের কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। বিশাল ও শেখরের সঙ্গীতে গেয়েছেন অনুপম রায়। গানটির হিন্দি শিরোনাম ‘জাবরা ফ্যান’। এ প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান ইয়াশ রাজ ফিল্মস থেকে জানান হয়, হিন্দি ‘জাবরা’ বাংলায় হয়ে গেল ‘ব্যাপক’। কিন্তু গানের অভিব্যক্তি একই।
সিনেমাটিতে আরিয়ান ও গৌরব দুই চরিত্রেই অভিনয় করেছেন শাহরুখ। গানটি দেখে বুঝা যায়, নিজের ভক্তের চরিত্রে অভিনয় করতে গিয়ে বেশ খাটতে হয়েছে। ৩০ বছর বয়স কমানো তো চাট্টিখানি ব্যাপার নয়! এর উপর দেখাতে হয়েছে কম বয়সের উচ্ছ্বাস।
সিনেমাটির জন্য মেকআপ আনা হয়েছে হলিউড থেকে। সব মিলিয়ে ভক্ত সাজতে সুপারস্টার শাহরুখের চেষ্টার কোনো কমতি নেই। ‘ফ্যান’ মুক্তি পাবে চলতি বছরের এপ্রিলে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.